দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের মতো দেশের জন্য সবার নিরাপদ বাসস্থান নিশ্চিত করা বেশি চ্যালেঞ্জের। তবে সর্বজনীন বাসস্থানের পাশাপাশি টেকসই নগরায়ণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।
প্রধানমন্ত্রী বলেন, শহরাঞ্চলে সবার জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর গড়ে তোলা প্রয়োজন। সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, শহরাঞ্চলে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে সরকার বিভিন্ন সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কাজ করছে। রাজধানী ঢাকা ও অন্যান্য শহরের সঙ্গে দেশের যোগাযোগব্যবস্থা আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষের নাগরিক সুবিধা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর মতে, এসব উদ্যোগের মাধ্যমে শহরমুখী মানুষের চাপ কমানোর কার্যকর বিকল্প তৈরি করা সম্ভব। একই সঙ্গে দেশের প্রতিটি অঞ্চলকে জাতীয় উন্নয়নের ধারায় যুক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ লক্ষ্যে রাজধানী ঢাকার আশপাশে একটি সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার সকালে বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠান শুরু হয়। সভা শুরুর আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবার নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬
২ সপ্তাহ আগে
শেয়ার করুন:

জাতীয়
বিষয়:তারেক রহমান
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




