ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাবে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাতটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি।

পুলিশের এক কর্মকর্তা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, ঢাকা কলেজ থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।