বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় সম্পর্কে সরাসরি তথ্য জানতে আগামী ১০ অক্টোবর রাজধানীর বনানীতে  উচ্চশিক্ষায় সেবাপ্রদানকারী জনপ্রিয় প্রতিষ্ঠান 'বিএইচই ইউনি'এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৬।’

হোটেল সারিনায় আয়োজিত এ শিক্ষা মেলায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ,নিউজিল্যান্ড,কানাডা, ইউরোপ, চায়না , সাউথ কোরিয়া , মালয়শিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে আবেদন করার সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা।

আয়োজকরা জানিয়েছেন, এক্সপোতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়াও আরও সাতটি দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিদেশে পড়াশোনার বিষয়ে কোর্স, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ থাকবে এই এক্সপোতে।

শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ আয়োজন। এক্সপোতে অংশগ্রহণকারীরা ল্যাপটপ গিভঅ্যাওয়ে এবং র‌্যাফল ড্রয়ের মাধ্যমে বিশেষ গিফট বক্স জেতার সুযোগ পাবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করা শিক্ষার্থীদের জন্য এটি বিশ্ববিদ্যালয়ের তথ্য জানা, সরাসরি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেওয়ার একটি সুযোগ।

রেজিস্ট্রেশন  করুন ।