বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ার-এ বর্ণাঢ্য কুচকাওয়াজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই কুচকাওয়াজে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত রয়েছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-এর নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগ-এর তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।
২০০৮ সালের পর দীর্ঘ ১৮ বছর পর স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় আবারও কুচকাওয়াজ যুক্ত হওয়ায় আয়োজনটি বিশেষ তাৎপর্য বহন করছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাধীনতা দিবসে এ ধরনের প্যারেড আয়োজন বন্ধ থাকলেও বিজয় দিবস-এ তা সীমিত আকারে অনুষ্ঠিত হতো।
বর্তমান সরকারের উদ্যোগে এবারের স্বাধীনতা দিবসকে ঘিরে জাঁকজমকপূর্ণ আয়োজনের লক্ষ্যে রোজার শুরু থেকেই প্যারেড স্কয়ারে প্রস্তুতি নেওয়া হয় এবং মঙ্গলবার চূড়ান্ত মহড়ার মাধ্যমে তা সম্পন্ন করা হয়।
তেজগাঁওয়ের ঐতিহাসিক এই ভেন্যুতে আয়োজিত কুচকাওয়াজ উপভোগ করতে হাজারো মানুষ ভিড় করেছেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তুলেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন