নাটোর সদর উপজেলায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম (৪৬) নামে ফুচকা ব্যবসায়ীর বিরুদ্ধে ।জানা যায়, শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ফসলের খেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে অভিযুক্ত।
ঘটনার পর, গতকাল বুধবার (৩ জুন) এলাকাবাসী শরিফুলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে । রাত ৯টায় পুলিশ অভিযুক্ত শরিফুল ইসলামকে (৪৬) আটক করে থানায় নিয়ে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, গত মঙ্গলবার বিকেলে শিশুটি বাড়ির অদূরে ফসলের মাঠে খেলা করছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে সে সময় মাঠের পাশ দিয়ে যাচ্ছিল অভিযুক্ত শরিফুল। শিশুকে ফসলের মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে বাড়ির কাছাকাছি একটি জমিতে নিয়ে শিশুকে ধর্ষণ করে সে। এ সময় ঘটনাটি কাউকে না জানাতে শিশুটিকে হুমকি দেয়। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলে পরিবারের সদস্যরা বুঝতে পারে এবং শিশুটি পুরো ঘটনাটি তাদের জানায়। স্বজনেরা ঘটনাটি কাউকে না জানিয়ে শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। ঘটনাটি বুধবার সন্ধ্যায় জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার মানুষ।
তারা অভিযুক্ত শরিফুলের বাড়ি ঘেরাও করে তাঁকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দিতে থাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে শরিফুলকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি আরও জানান, শিশুটিকে রাতেই শারীরিক পরীক্ষার জন্য নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক শরিফুলের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন