গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ৩ জন এবং হামের উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০৮ জন।
বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দুই মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৮১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪০১ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬৭ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৭ হাজার ৮৫৬ জন।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে ২০৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৬১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন