ঢাকার বনানীতে অবস্থিত শিক্ষা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান BHE UNI এর ইফতার মাহফিলের আয়োজিত হয়েছে । প্রতিষ্ঠানটির বনানী অফিসে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রায় ৩৫ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ইফতার মাহফিলের আয়োজনটি ছিল একটি আন্তরিক এবং সহযোগিতার পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে, যেন প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে ভাতৃত্ববোধ গড়ে উঠে ।
এ উপলক্ষে, BHE UNI'র পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। এছাড়াও, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও সফলতার জন্য সবাইকে একযোগে কাজ করার জন্য উৎসাহিত করা হয়।
আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর এস এম সাইফুল ইসলাম। এই ধরনের আয়োজন প্রতিষ্ঠানটির কর্মপরিবেশ আরও শক্তিশালী সুন্দর করে তুলতে সহায়ক হবে, যা সকল সদস্যদের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির সকলের ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন