সর্বশেষ
আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস: স্বাধীনতার পথে লাল-সবুজের ঐতিহাসিক যাত্রা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদাতাদের সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি–ইসরায়েল লবিংয়ে ইরানে ট্রাম্পের হামলা, নিহত খামেনি ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলা, যুদ্ধে জড়াল যুক্তরাজ্যও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে বাংলাদেশী প্রবাসী নিহত খামেনির মৃত্যুতে মধ্যপ্রাচ্য জুড়ে বিস্ফোরক উত্তেজনা, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের সাড়ে ১৩ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে শেখ সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় জড়িত গ্রুপ চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী গভর্নর নিয়োগ প্রক্রিয়া ছিল দুর্বল ও অস্বচ্ছ: সিপিডির গোলাম মোয়াজ্জেম সাতক্ষীরায় ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, ৫২ এনআইডি উদ্ধার খামেনি নিহত: ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ৫ রানে জিতেও সেমিফাইনালে যেতে পারল না পাকিস্তান, নেট রানরেটে এগিয়ে নিউজিল্যান্ড পিরোজপুর-২ আসনের সাবেক এমপি শাহ্ আলম আটক খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, গুলিতে নিহত ৮ রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ প্রকাশ্যে ‘দম’-এর ফার্স্ট লুক, ঈদে আসছেন আফরান নিশো ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু: জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী শেষ ভাষণে প্রতিরোধক্ষমতার বার্তা, তার পরই নিহত আয়াতুল্লাহ খামেনি বেঁচে নেই ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান খামেনির মৃত্যুতে জামায়াত আমির ড. শফিকুর রহমানের শোক চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় জামায়াত কর্মী নিহত মার্চে দেশে পেট্রল, অকটেন, ডিজেল, কেরোসিনের দাম অপরিবর্তিত ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত ইরানে হামলা করল ইসরায়েল-যুক্তরাষ্ট্র প্রশাসন সাজাতে বেগ পেতে হচ্ছে নতুন সরকারকে এপস্টিনের অপরাধ সম্পর্কে 'কিছুই জানতেন না' দাবি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ভুয়া পুলিশ পরিচয়ে যুক্তরাষ্ট্রে চাঁদা আদায়,বাংলাদেশি আটক আজ এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন যুদ্ধ কারও জন্য মঙ্গল নয় : পররাষ্ট্রমন্ত্রী জামিন হলেও অন্য আরেকটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখালো পুলিশ পাবনায় ধর্ষণে বাধা দেয়ায় দাদি-নাতনিকে হত্যা রাজশাহীতে বিএনপি অন্তর্কোন্দলে নেতাকে পিটিয়ে হত্যা করল কর্মীরা হবিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক বলিভিয়ায় বিপুল পরিমাণ টাকা সহ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫ পাকিস্তানের সাথে আলোচনার জন্য প্রস্তুত তালেবান সরকার চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, টাকা আসবে কোথা থেকে, কারা পাবেন বইমেলা হোক শিক্ষা ও সংস্কৃতি বিকাশের সূতিকাগার: প্রধানমন্ত্রী এবার ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা? ব্যবসা সহজীকরণে সুনির্দিষ্ট সুপারিশমালা চাইলেন অর্থমন্ত্রী ট্রাম্পের 'বোর্ড অব পিস' নিরাপত্তা পরিষদের সঙ্গে কীভাবে কাজ করবে, প্রশ্ন রাশিয়ার রাষ্ট্রপতি অপসারণের দাবিতে আইনি নোটিশ পৃথক ৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার জঙ্গি সন্দেহে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো যুবক রিমান্ডে মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত গাজীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে টানানো হলো ব্যানার ও জাতীয় পতাকা জমির বিরোধের জেরে চাচাকে হত্যা অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১২:২০ দুপুর, সোমবার, ০২ মার্চ ২০২৬ ইং

সৌদি–ইসরায়েল লবিংয়ে ইরানে ট্রাম্পের হামলা, নিহত খামেনি

দীর্ঘদিন ধরেই ইরানে সামরিক হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা এবং ইসলামি শাসকগোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করে আসছিল সৌদি আরব। এই প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অবশেষে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। প্রাণঘাতী ওই হামলায় প্রায় চার দশক ধরে ক্ষমতায় থাকা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

ওয়াশিংটন পোস্ট-এর এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার নীতিনির্ধারণের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত চারটি সূত্রের বরাতে জানা গেছে- মধ্যপ্রাচ্যের দুই ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও সৌদি আরবের কয়েক সপ্তাহের লাগাতার লবিংয়ের পরই এই হামলার সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একাধিকবার ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের কথা বললেও আড়ালে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে ইসরায়েলের ‘অস্তিত্বের জন্য হুমকি’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে হামলার জন্য প্ররোচিত করেন। দুই নেতার যৌথ চাপের মুখে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে অভিযানের নির্দেশ দেন ট্রাম্প।

হামলার শুরুতেই আয়াতুল্লাহ খামেনিসহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তা নিহত হন। পারমাণবিক আলোচনা স্থবির হয়ে পড়া এবং ইরান পুনরায় পারমাণবিক কার্যক্রম শুরু করেছে—এমন অভিযোগের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক ও সরকারি স্থাপনায় একযোগে হামলা চালায়।

ট্রাম্প জানান, ‘এই তীব্র ও নিখুঁত বোমা হামলা প্রয়োজনে সপ্তাহজুড়ে বা তারও বেশি সময় ধরে চলতে পারে।’ যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছিল, আগামী এক দশকেও ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য বড় কোনো হুমকি নয়। তবুও এই অভিযানকে ট্রাম্প প্রশাসনের আগের সামরিক নীতির তুলনায় একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

হামলার জবাবে ইরান সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াদে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্য নতুন করে একটি বিস্তৃত সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের পাল্টা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘এই নগ্ন ও কাপুরুষোচিত হামলার কোনো অজুহাত বা যৌক্তিকতা নেই।’ একই সঙ্গে তারা দাবি করেছে, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় সৌদি আরব তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি।

এদিকে হামলা চলাকালেই এক ভিডিও বার্তায় ট্রাম্প ইরানিদের উদ্দেশে বলেন, ‘আমি আজ রাতে যা করেছি, তা কোনো প্রেসিডেন্ট করতে রাজি ছিলেন না। এখন এমন একজন প্রেসিডেন্ট আছেন, যিনি আপনাদের ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছেন। দেখা যাক, আপনারা কীভাবে সাড়া দেন।’

হামলার কয়েক দিন আগেও ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। ওই সময় সৌদি আরব বিবৃতি দিয়ে জানায়, সৌদি যুবরাজ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে ফোনালাপ হয়েছে এবং সৌদি আরব কোনো হামলায় তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না।

ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজের এই দ্বৈত অবস্থান মূলত একদিকে তেল অবকাঠামো রক্ষা এবং অন্যদিকে তেহরানকে রিয়াদের ‘চরম শত্রু’ হিসেবে দেখার কৌশলের ফল। শিয়া-প্রধান ইরান ও সুন্নি নেতৃত্বাধীন সৌদি আরবের দীর্ঘদিনের বিরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে একাধিক প্রক্সি যুদ্ধ হয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলায় খামেনির মৃত্যুর বিষয়টি রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করে। ট্রাম্প বলেন, ‘এটি ইরানিদের জন্য তাদের দেশ ফিরিয়ে পাওয়ার সুযোগ।’

এরই মধ্যে পাল্টা আক্রমণ ও প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

দীর্ঘদিন ক্ষমতায় থাকা খামেনির মৃত্যুতে ইরানে নেতৃত্বশূন্যতার আশঙ্কা তৈরি হয়েছে। তাঁর কোনো উত্তরসূরি নির্ধারিত না থাকায় দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক পথ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিলের ৫ টাকা নিয়ে বিরোধ: বড় ভাইয়ের পিটুনিতে প্রবাসী

1

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

2

নির্বাচিতদের দুই শপথ, কী বলছেন আইনজ্ঞরা

3

ঢাকার মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের অভিযান, আটক ১০০

4

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

5

রমজানে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ সীমিত করতে পারে ইসরা

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

ভোলায় জেলের মুখে হাসি ফুটালো রাজা ইলিশ

8

জমির বিরোধের জেরে চাচাকে হত্যা

9

বন্দরের চুক্তি বাতিল ঘিরে চীন–পানামা উত্তেজনা

10

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ, আসছেন ৫৭ জন দ্বিপক্ষীয

11

দেশের কল্যাণে ভূমিকা রাখার মানসিকতা সবার থাকা জরুরি: জাইমা র

12

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি ‘অগ্রহণযোগ্য’

13

ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেও তেহরানে সরকারবিরোধী বিক্ষোভ অব

14

বগুড়ায় ট্রাক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

15

পে-স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

16

ফিফা বিশ্বকাপের ট্রফি ঢাকায়

17

জামায়াত প্রার্থীর পক্ষে ফেসবুক পোস্ট, বহিষ্কার ছাত্রদল নেতা

18

শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত

19

সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫

20