‘দ্য ইউনিভার্সিটি অব চাংখারপুল’ সিনেমার অফিসিয়াল স্পন্সর হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বাংলাদেশের অন্যতম উচ্চশিক্ষায় সেবাদানকারী প্রতিষ্ঠান বিএইচই ইউনি বাংলাদেশ।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর বনানীতে বিএইচই ইউনি বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম এবং সিনেমাটির নির্বাহী প্রযোজক হাফিজুদ্দিন মুন্না।

এ বিষয়ে বিএইচই ইউনি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘তরুণদের শিক্ষা, স্বপ্ন ও বাস্তব জীবনের নানা অভিজ্ঞতার সঙ্গে এই সিনেমার গল্পের একটি শক্তিশালী সংযোগ রয়েছে। তরুণ প্রজন্মের ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগের পাশে থাকার অংশ হিসেবেই আমরা “দ্য ইউনিভার্সিটি অব চাংখারপুল” সিনেমার অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছি।’

 

0a45772591c6447087fcefd15884445a

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয় জীবন, হল সংস্কৃতি, ছাত্ররাজনীতি এবং তরুণদের স্বপ্ন ও সংগ্রামের নানা বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ইউনিভার্সিটি অব চাংখারপুল’। গত ১২ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে আলোচনায় আসে এবং পুরস্কারও অর্জন করে।

সিনেমাটির গল্পে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি, হল সংস্কৃতি, গেস্টরুম, ক্ষমতার রাজনীতি এবং ‘বড় ভাই’ সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তরুণদের হারিয়ে যাওয়া স্বপ্ন, হাস্যরস ও ব্যঙ্গাত্মক উপস্থাপনও রয়েছে এতে। দর্শকদের একটি অংশ সিনেমাটিকে রাজনৈতিক স্যাটায়ার হিসেবেও আখ্যা দিয়েছেন।