বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ নিয়ে আসছে আন্তর্জাতিক উচ্চশিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান বিএইচই ইউনি । বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি তথ্য দিতে আয়োজন করা হচ্ছে BHE UNI Multi-Destination Education Expo 2026।

আগামী ১০ অক্টোবর  রাজধানীর বনানীতে হোটেল সারিনায়  অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই এডুকেশন এক্সপো। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে আয়োজনটি।

এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যুক্তরাজ্য , নিউজিল্যান্ড, কানাডা, স্পেন, সাইপ্রাস, মাল্টা, চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানতে পারবেন।

আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনে শিক্ষার্থীরা সরাসরি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। পাশাপাশি তারা দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, স্কলারশিপের সুযোগ, ভর্তি প্রক্রিয়া এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ পাবেন।

শিক্ষার্থীদের জন্য এক্সপোতে থাকছে—

দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন বিষয়ে গাইডেন্স,স্কলারশিপ সম্পর্কিত তথ্য,বিনামূল্যে অ্যাপ্লিকেশন সাপোর্ট,ক্যারিয়ার পরামর্শ ,
অফিসিয়াল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি উত্তর পাওয়ার সুযোগ।

বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করা শিক্ষার্থীদের জন্য এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানিয়েছে BHE UNI। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে এক্সপোতে অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন  করুন এখানে ।