রাজধানীর বনানীতে হোটেল সারিনায় শুরু হয়েছে বিএইচই ইউনির মাল্টি ডেস্টিনেশন স্টুডেন্ট এক্সপো। আজ ১০ অক্টোবর সকাল ১০টা থেকে এ আয়োজন শুরু হয়। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ এক্সপোতে ফুল ফি স্কলারশিপসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানার সুযোগ রয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এক্সপোতে অংশ নেওয়া শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারছেন। এর মাধ্যমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া, উচ্চশিক্ষার সুযোগ এবং বৃত্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানার সুযোগ পাচ্ছেন তাঁরা।
এক্সপোতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ, স্পেন, সাইপ্রাস, মাল্টা, চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ তুলে ধরা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, বৃত্তি এবং উচ্চশিক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরাসরি সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছ থেকে জানতে পারবেন।





