সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৫:০০ বিকাল, রবিবার, ০১ মার্চ ২০২৬ ইং

খামেনির মৃত্যুতে মধ্যপ্রাচ্য জুড়ে বিস্ফোরক উত্তেজনা, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

ইরান ও ইসরাইল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনা বিশ্বরাজনীতিকে এক নাটকীয় ও রক্তক্ষয়ী মোড়ে নিয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সরাসরি উসকানি ও ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রাচ্যে নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্প যেখানে ইরানি জনগণের মাধ্যমে সরকার পতনের প্রত্যাশা করেছিলেন, বাস্তবে ঘটেছে তার সম্পূর্ণ বিপরীত। রাহবার আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুর খবরে দেশজুড়ে শোক, ক্ষোভ ও প্রতিশোধের আবেগে উত্তাল হয়ে উঠেছে ইরান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে ট্রাম্প ইরানি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে শাসন পরিবর্তনে সহায়তা করছে। তবে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তেহরানসহ সারা দেশে যে জনস্রোত নেমেছে, তা সরকার পতনের জন্য নয়—বরং নিহত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং মার্কিন-ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।

আল জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়, তেহরানের রাস্তায় যে বিপুল জনসমাগম দেখা যাচ্ছে, তাদের অধিকাংশই খামেনি সমর্থক ও আগ্রাসনবিরোধী। যদিও কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে আতশবাজি ও আনন্দ মিছিলের ঘটনাও ঘটেছে, যেখানে খামেনি ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষ হত্যার অভিযোগ তোলা হয়েছে।

তেহরানের ইনকিলাব স্কয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাজার হাজার মানুষ শোক প্রকাশ ও যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী স্লোগান দিচ্ছেন। ঐতিহাসিক শহর ইসফাহানের নকশ-ই-জাহান স্কয়ারেও দেখা গেছে শোকার্ত মানুষের ঢল। সেখানে খামেনির প্রতিকৃতি বহন করে সরকার ও নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেন সমর্থকেরা।

এ ছাড়া মাশহাদের ইমাম রেজা মাজার-এ খামেনির সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, সেখানে হাজার হাজার মানুষের কান্না ও আহাজারিতে মাজার প্রাঙ্গণ শোকের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ইরানের প্রশাসন নিশ্চিত করেছে, মার্কিন ও ইসরাইলি হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই প্রেক্ষাপটে ইরান সরকার ৪০ দিনের জাতীয় শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এক বিবৃতিতে খামেনিকে ‘ইসলামের পতাকাবাহী ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক’ আখ্যা দিয়ে তাকে শহীদ ঘোষণা করা হয়। একই সঙ্গে জানানো হয়, এই হত্যাকাণ্ডের জবাব না দিয়ে ইরান বসে থাকবে না।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলি নেতাদের ‘নোংরা অপরাধী’ আখ্যা দিয়ে বলেন, তারা ইরানের রেড লাইন অতিক্রম করেছে এবং এর চড়া মূল্য দিতে হবে। অপরদিকে, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি অভিযোগ করেন, ইসরাইল নিজের অস্তিত্ব রক্ষায় ইরানকে খণ্ডবিখণ্ড করতে চায়। তিনি ট্রাম্পকে ‘লুণ্ঠনের প্রতীক’ বলে উল্লেখ করেন।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে। ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে; এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত-এ একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে।

খামেনির মৃত্যুর ফলে ইরানের ক্ষমতার কাঠামোয় বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এখন দেশটির অ্যাসেম্বলি অফ এক্সপার্টস-এর ৮৮ জন সদস্য পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বৈঠকে বসবেন। বিশ্লেষকদের মতে, হয় খামেনির প্রস্তাবিত তালিকা থেকে নতুন নেতা নির্বাচন হবে, অথবা ততদিন চার সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল দেশ পরিচালনা করবে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির হত্যাকে ‘মহা অপরাধ’ আখ্যা দিয়ে পরিস্থিতি সামাল দিতে তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানান।

খামেনির মৃত্যুর প্রতিক্রিয়া ইরানের ভেতরেই সীমাবদ্ধ নেই। ইরাকের রাজধানী বাগদাদেও মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা গ্রিন জোনের দিকে অগ্রসর হয়ে মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, আয়াতুল্লাহ আলী খামেনিকে কেবল একজন ধর্মীয় নেতা হিসেবে দেখা বড় ভুল। তার কর্তৃত্ব ছিল রাষ্ট্রপ্রধান, সর্বাধিনায়ক এবং অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার চূড়ান্ত নিয়ন্ত্রক হিসেবে সর্বময়। বিশ্লেষক রাসুল সারদার আতাসের ভাষায়, খামেনির প্রতিটি নির্দেশ ইরানের জন্য বাধ্যতামূলক ছিল, ফলে তার মৃত্যু দেশটির রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোয় গভীর শূন্যতা সৃষ্টি করেছে।

কৌশলগত বিশ্লেষক হারলান উলম্যান মনে করেন, খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র বড় ধরনের ভুল করেছে। তার মতে, ‘খামেনি এখন একজন শহীদ, এবং এর ফলে ইরানকে ঘিরে যেকোনো সমঝোতার পথ কার্যত বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে।’

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন হাম

1

সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ প্রতিযোগিতায় বিজয়ী প্রাইমসিংক সল্য

2

একই পর্দায় অনিল কাপুর ও বিজয় ভার্মা, আসছে নেটফ্লিক্স সিরিজ‘ফ

3

উন্নয়নকাজে বাধা ও অপপ্রচারের অভিযোগ তুললেন মুফতি আমির হামজা

4

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

5

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ চলছে, লড়ছে বিএনপি-জামায়

6

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা বিচ্ছিন্ন ঘটনা: সালাহউদ্দিন আ

7

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: আইনমন্ত্রী

8

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প

9

সংবিধানে সংস্কার পরিষদের উল্লেখ নেই, আগে সংশোধনী দরকার: স্বর

10

চারবার স্ট্রোকের পর গানে ফেরার আশা ছেড়েছেন রিংকু

11

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

12

হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১৩তম বার

13

রাষ্ট্রীয় ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি টাকা: অর্থমন্ত

14

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শফিকুর রহমান

15

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

16

তামিলনাড়ুতে গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার

17

পহেলা বৈশাখে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

18

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিন গ্রেপ্তার

19

বাইকোলা প্রাথমিক বিদ্যালয়ে ফুলসুরাত ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ

20