দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে নিশ্চিত ও উপসর্গজনিত মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৮ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এতে তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯০ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে ৪৫ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৪ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন