কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। সোমবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিষিদ্ধ আওয়ামী লীগের এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ওই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও পরবর্তীতে চিকিৎসকরা তা নাকচ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন