সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ১০:০৭ দুপুর, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং

বাংলাদেশে রোজা কবে থেকে শুরু?

ইসলামিক ক্যালেন্ডার বা হিজরী ক্যালেন্ডারের নবম মাস রমজান। সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী বা মুসলিমদের কাছে এই মাসটির গুরুত্ব অপরিসীম, পুরো মাসজুড়ে রোজা রাখেন তারা।

বাংলাদেশে রোজা কবে থেকে, বুধবার নাকি বৃহস্পতিবার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এমন আলোচনা করছেন।

কেননা সরকার বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে রোজা নিয়ে এখনেও কোনো ঘোষণা আসেনি।

বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশে নিজস্ব চাঁদ দেখা কমিটির মাধ্যমে রমজান মাস ও কবে থেকে রোজা রাখা হবে সেটি নির্ধারণ করা হয়।

ইসলামী বিধান অনুযায়ী, মুসলিমরা চন্দ্রবর্ষ অনুসরণ করে থাকে। চন্দ্রবর্ষে বারো মাস, প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাসও ২৯ বা ৩০ দিনের হয়।

বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা।

এদিকে, সরকারি এই সংস্থাটি এরই মধ্যে 'ঢাকা জেলার সাহরি ও ইফতারের সময়সূচি' সংক্রান্ত সম্ভাব্য একটি ক্যালেন্ডার প্রকাশ করেছে।

ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী, ১৯শে ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে রমজান মাস। ওইদিনই পহেলা রমজান অর্থাৎ প্রথম রোজা। তবে, এই ক্যালেন্ডারে পহেলা রমজানকে স্টার চিহ্নিত করে এটিও উল্লেখ করা হয়েছে যে, পহেলা রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ বিবিসি বাংলাকে বলেন, 'আমাদের এখানে জাতীয় চাঁদ দেখা কমিটি আছে, এই কমিটির সভা আগামীকাল সন্ধ্যায় বসবে। যদি আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায় তাহলে কালকে থেকেই তারাবি শুরু হবে ও কাল ভোররাতে সেহেরি খাবে।'

তবে সম্পূর্ণ বিষয়টিই চাঁদ দেখার ওপর নির্ভর করে বলে জানান তিনি।

এরই মধ্যে, রোজা উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার এবং সুপ্রিমকোর্টসহ বিচারিক আদালতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ক্যালেন্ডার অনুযায়ী রোজা কবে থেকে শুরু ও কবে শেষ?

ইসলাম ধর্ম অনুসারে, রমজান মাসেই পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নাজিল হয়েছিল। কোরআনে মুসলমানদের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে।

পূণ্য অর্জন ও আত্মশুদ্ধির আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলিমরা পানাহার থেকে বিরত থাকেন। মাগরিবের আজান শুনে মুখে খাবার তুলে রোজা ভাঙেন। তবে বিশেষ কিছু পরিস্থিতি বা অসুস্থতা থাকলে রোজা বাধ্যতামূলক নয়।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ জানান, বুধবার সন্ধ্যায় অর্থাৎ বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ধর্মমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে এই জাতীয় চাঁদ দেখা কমিটিই কবে রোজা হবে বুধবার সন্ধ্যায় সেই সিদ্ধান্ত নেবেন।

হারুনূর রশীদ বলেন, 'যদি আগামীকাল চাঁদ দেখা না যায় তাহলে একদিন পরে কনফার্ম (বৃহস্পতিবার)। আমরা আশা করতেছি, কালকে চাঁদ দেখা যাবে, যতটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে।'

ইসলামিক ফাউন্ডেশন যে ক্যালেন্ডার ছাপিয়েছে তাতে রহমতের দশ দিন উল্লেখ করে, বৃহস্পতিবার, ১৯ শে ফেব্রুয়ারি, প্রথম রোজার দিন ঢাকায় ইফতারের সময় বিকেল পাঁচটা ৫৮ মিনিটে। আর সেহরির শেষ সময় ভোর পাঁচটা ১২ মিনিটে।

হারুনূর রশীদ এই বিষয়ে ব্যাখ্যা করে জানান, কাল চাঁদ না দেখা গেলে পরদিন বৃহস্পতিবার সেহরি খেয়ে শুক্রবার প্রথম রোজা হবে।
এই ক্যালেন্ডারটিতে দেখা যায়, ২০শে মার্চ শুক্রবার ৩০তম ও শেষ রোজা।

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি

রমজান মাস উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার।

গত আটই ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

রমজানে রবি ও বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস চলবে।

সুপ্রিম কোর্ট ও বিচারিক আদালতের সময়সূচি

রমজান উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রশাসন এরই মধ্যে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, অধস্তন আদালতের অফিস ও আদালতের নতুন সময়সূচি নির্ধারণ করেছে।

রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত আপিল বিভাগের অফিস খোলা থাকবে। এই সময়ের মধ্যে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রয়েছে।

এছাড়া আপিল বিভাগের কোর্টের সময়সূচি সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত আগের সময়ই থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম চলবে সকাল দশটা থেকে বিকাল সোয়া তিনটা পর্যন্ত। রোজা ছাড়া সাধারণত সাড়ে দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে আদালতের কার্যক্রম।

দুপুরে সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত যোহরের নামাজের বিরতিও রাখা হয়েছে।

এছাড়া হাইকোর্ট বিভাগের অফিস রোজায় সকাল সোয়া নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলবে। দুপুরে নামাজের বিরতিও রাখা হয়েছে।

রমজান মাসে সারা দেশের বিচারিক বা অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোতে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে। দুপুর সোয়া একটা থেকে পনেরো মিনিটের নামাজের বিরতিও রয়েছে।

এছাড়া বিচারিক এই আদালতগুলোর অফিস শুরু হবে সকাল নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত।

আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি, লেনদেনের সময় কমেছে পুঁজিবাজারে

আসন্ন রমজান মাসে আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে ইস্যু করা চিঠিতে বলা হয়েছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব আর্থিক প্রতিষ্ঠান অফিস চলবে।

নতুন সময় অনুযায়ী, অফিস সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। এর মধ্যে দুপুর একটা ১৫ মিনিট থেকে একটা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

ব্যাংকগুলোয় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লেনদেন হবে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

এদিকে রমজান মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসিতে লেনদেন হবে নতুন সময়সূচিতে।

সোমবার প্রতিষ্ঠানটির এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে ডিএসইর লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর একটা ৪০ মিনিট পর্যন্ত চলবে।

পোস্ট ক্লোজিং সেশন থাকবে একটা ৪০ মিনিট থেকে একটা ৫০ মিনিট পর্যন্ত।

তবে অফিসিয়াল কার্যক্রম সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রমজান মাস শেষ হওয়ার পরে আর্থিক প্রতিষ্ঠানে অফিস সময়সূচি, ব্যাংকের আর্থিক লেনদেন এবং ডিএসই এর লেনদেন আগের অবস্থায় ফিরে আসবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রোজায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে গত কয়েকদিন ধরে নানা আলোচনা চলছে। স্কুলের ছুটি নিয়ে হাইকোর্টের একটি রিটে করা আদেশের প্রেক্ষিতেই মূলত আলোচনার জন্ম।

এই সপ্তাহের রোববার হাইকোর্টের একটি বেঞ্চ রমজান মাসের শুরু থেকেই মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে আদেশ দিয়েছিল।
 কিন্তু পরদিন সোমবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন করলে ওই আদেশ স্থগিত করে দেয় আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল ছুটির যে পূর্বসিদ্ধান্ত ছিল সেটিই বহাল থাকছে।

চলতি শিক্ষাবর্ষে রমজান উপলক্ষে মাদ্রাসাগুলোয় ১৫ই ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ রমজান শুরুর আগে থেকে ছুটি শুরু হলেও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে এবার ১৫ই রমজান অর্থাৎ, আগামী সাতই মার্চ পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সোমবার চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করে দেওয়ায় মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে সাতই মার্চ পর্যন্ত ক্লাস চালু থাকবে।
আটই মার্চ থেকে রোজার ছুটি শুরু হবে।

এছাড়া বাৎসরিক ছুটির ক্যালেন্ডারে প্রাথমিক স্কুলের রমজানের ছুটির বিষয়টি পাওয়া যায়।

ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালের আটই মার্চ থেকে ২৬শে মার্চ পর্যন্ত রোজা, ঈদসহ কয়েকটি ছুটির কথা বলা হয়েছে।

এছাড়া ঢাকার কয়েকটি ইংলিশ মিডিয়ামের ছুটির ক্যালেন্ডার থেকে জানা যাচ্ছে, বেশিরভাগ স্কুলে রমজানের মাঝামাঝি পর্যন্ত ক্লাস চালু রাখার পরিকল্পনা রয়েছে। এছাড়া কলেজগুলোতে রোজার ছুটির জন্য গত বছরের ডিসেম্বরে একটি প্রজ্ঞাপন হয়।

সেই প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সকল সরকারি বেসরকারি কলেজ ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি থেকে ২৫ শে মার্চ পর্যন্ত বন্ধ থাকার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

তবে, যেহেতু বিশ্ববিদ্যালয় নিজস্ব আইনে চলে তাই তাদের ছুটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি নির্ধারণ করে থাকে। এই ছুটি একেক বিশ্ববিদ্যালয়ে একেক ধরনের হয়ে থাকে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা রায়হান কারাগারে

1

সরকারি দল-বিরোধী দল দেখে কি দুর্যোগ আসে, প্রশ্ন আখতারের

2

জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের নির্দ

3

জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগ চাইলেন প্রধানমন্ত

4

জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে হাইকোর

5

অভিযানে সারাদেশে ৪ লাখ ৬৯ হাজার লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি

6

গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও অনিশ্চিত নেইমার

7

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সা

8

ইরানের আকাশে ‘জেলিফিশের মতো’ ড্রোনবহর দেখার দাবি মার্কিন পাই

9

হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে বাধা দে

10

আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনৈতিক

11

জুলাইয়ে জাপানের সাথে চুক্তির সম্ভাবনা, ১৬ ডিসেম্বরে চালু হতে

12

প্রধানমন্ত্রীর চীন সফরের অপেক্ষায় ছিলেন তিস্তাপাড়ের দুই কোটি

13

১০,০০০ পাউন্ড পর্যন্ত স্কলারশিপে যুক্তরাজ্যে পড়ার সুযোগ দিচ্

14

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কি না, তদন্ত চলছে:

15

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

16

ইউএই উপকূলে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাত

17

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, ভর্তি ১০৩৯

18

মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরক

19

স্থানীয় নির্বাচনে কোনো রক্তপাত দেখতে চাই না: সিইসি

20