সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২:৩৯ দুপুর, বুধবার, ০১ জুলাই ২০২৬ ইং

বিরোধীদলীয় নেতার আসন পরিদর্শনে প্রতিমন্ত্রী,সমস্যা সমাধানে সমন্বিত কর্মপরিকল্পনার আশ্বাস

ঢাকা-১৫ আসনের পানি, গ্যাস, ড্রেনেজ, জলাবদ্ধতা ও ভাঙা সড়কসহ বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রধানমন্ত্রীর নির্দেশে বুধবার (১ জুলাই) তিনি ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকা পরিদর্শন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিরোধী দলের নেতা ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আনন্দবাজার খাল, পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদসংলগ্ন গলি, বাইশটেকী সরকার বাড়ি মোড় এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

প্রতিটি স্থানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারা পানির সংকট, গ্যাসের স্বল্পতা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা এবং ভাঙা সড়কের সমস্যার কথা তুলে ধরেন। এ ছাড়া বাজারের অবৈধ দখল, ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক, কিশোর গ্যাং এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অতিরিক্ত ফি নিয়েও অভিযোগ করেন তারা।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশের সব এলাকার সমস্যা সমাধানকে প্রধানমন্ত্রী তারেক রহমান সমান গুরুত্ব দিচ্ছেন। বিরোধীদলীয় নেতার নির্বাচনী এলাকা যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, প্রধান বিরোধী দলের নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিদের নিয়ে ঢাকা-১৫ আসনের সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে।

জাতীয় স্বার্থে বিরোধীদলীয় নেতার সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জনস্বার্থে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে।

মীর শাহে আলম জানান, পরিদর্শনে পাওয়া তথ্য সংকলন করে সমস্যাগুলোর অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এরপর ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়। পানি, গ্যাস ও বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যা সমাধানে ঢাকা ওয়াসা, তিতাস, বিদ্যুৎ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

খুব শিগগিরই প্রধান বিরোধী দলের নেতার সঙ্গে বৈঠক করে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে নাগরিকদের নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের সমস্যা সমাধানে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক ও কার্যকর উদ্যোগ নেওয়াই তাদের উদ্দেশ্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো নির্দিষ্ট আসনের নন; তিনি দেশের ৩০০ আসনের মানুষের নেতা। ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সবকিছু সরকারের ওপর ছেড়ে না দিয়ে নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। সিটি করপোরেশনের আওতাধীন বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ধাপে ধাপে দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পরিদর্শনে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস, বিদ্যুৎ বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণায় বিশ্ববাজারে বাড়ল তেলের

1

হাদির পরিবার পেল ফ্ল্যাটের দলিল ও চাবি

2

সরকারি হাসপাতাল থেকে রোগী ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর অভিযো

3

আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা

4

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা

5

হামে শিশু মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব

6

নির্বাচনকালীন রাজনৈতিক সংঘাতে উদ্বেগ জাতীয় মানবাধিকার কমিশনে

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

সৌদি–ইসরায়েল লবিংয়ে ইরানে ট্রাম্পের হামলা, নিহত খামেনি

9

কওমি ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বাজেট বরাদ্দ চান শফি

10

জেনিভায় পারমাণবিক আলোচনা শুরু যুক্তরাষ্ট্র ও ইরানের

11

৩০ বছর পর কবর থেকে তোলার নির্দেশ সালমান শাহ’র লাশ

12

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

13

সাভারে অস্ত্রসহ জাবি ছাত্রদলের সাবেক তিন নেতা গ্রেপ্তার

14

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনগণের সঙ্গে ‘ধোঁ

15

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে ৩ রাউন্ড গুলি, আতঙ্কে স্থানীয়রা

16

দীর্ঘস্থায়ী সংকোচনমূলক মুদ্রানীতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভ

17

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৬তম বার

18

মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের

19

গ্রামীণ শিল্পে সবুজ রূপান্তরে হাজার কোটি টাকার তহবিল

20