সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭:১৩ বিকাল, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ইং

দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায়

ছবি : কৃত্তিম বুদ্ধিমত্তা

দেশে প্রথমবারের মতো রকেট ও স্যাটেলাইট তৈরি করে মহাকাশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে চাঁদপুর বা শরীয়তপুরে রকেট ও স্যাটেলাইট তৈরির কারখানা এবং পটুয়াখালীর কুয়াকাটায় উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণ করা হবে।

মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছে। পরিকল্পনা অনুযায়ী, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মাটি থেকে প্রথম রকেট উৎক্ষেপণের লক্ষ্য রয়েছে। পুরো প্রকল্প বাস্তবায়নে ৫০ থেকে ৬০ বছর সময় লাগতে পারে।

২০২৫ সালের সেপ্টেম্বরে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেডের (ডিডিসি) সঙ্গে সম্ভাব্যতা যাচাইয়ের চুক্তি করে স্পারসো। রোববার রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত কর্মশালায় সমীক্ষার চূড়ান্ত খসড়া উপস্থাপন করা হয়। সরকারের অনুমোদন পেলে ২০২৭ সাল থেকে প্রকল্পের কাজ শুরু হতে পারে।

সমীক্ষায় কুয়াকাটায় রকেট উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণের জন্য পাঁচ হাজার একর জমির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মূল অবকাঠামোর জন্য ৩০০ একর, নিরাপত্তা বাফার জোনের জন্য ৫০০ একর এবং সহায়ক অবকাঠামোর জন্য প্রায় চার হাজার ২০০ একর জমি প্রয়োজন হবে।

চাঁদপুর বা শরীয়তপুরে রকেট ও স্যাটেলাইটের কাঠামো তৈরির কারখানার জন্য ৪০০ একর জমি লাগবে। খুলনার খানজাহান আলী বিমানবন্দরসংলগ্ন এলাকায় ৩০০ একর জায়গায় স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের প্রস্তাব রয়েছে।

সমীক্ষায় রকেট উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণে প্রায় দুই লাখ ৯৬৪ কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে। আর্থিকভাবে উৎক্ষেপণ কেন্দ্রটি লাভজনক না হলেও স্যাটেলাইট উৎপাদন হাবের অভ্যন্তরীণ মুনাফার হার ২১ শতাংশ হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে।

ডিডিসির প্রতিনিধিদের মতে, প্রকল্পটিকে তাৎক্ষণিক মুনাফার উদ্যোগ হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত সক্ষমতা ও সার্বভৌমত্বের বিনিয়োগ হিসেবে বিবেচনা করা উচিত।

স্পারসোর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নূর হোছাইন শরীফি বলেন, প্রকল্পের মাধ্যমে যে জ্ঞান, গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতা তৈরি হবে, সেটিই হবে এর প্রধান অর্জন।

তবে পরিবেশগত ঝুঁকিকেও বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কুয়াকাটার প্রস্তাবিত স্থানটি উপকূলীয় বাস্তুতন্ত্র, মাছ ও সামুদ্রিক প্রাণীর প্রজননক্ষেত্র এবং পরিযায়ী পাখির চলাচলের পথের কাছাকাছি। এ ছাড়া ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ও উপকূল ক্ষয়ের ঝুঁকিও রয়েছে।

চাঁদপুর বা শরীয়তপুরে কারখানা নির্মাণ করা হলে কৃষিজমির ওপর প্রভাব পড়তে পারে। প্রকল্পের তিনটি অংশই পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ‘রেড ক্যাটাগরি’র অন্তর্ভুক্ত হওয়ায় নির্মাণের আগে পূর্ণাঙ্গ পরিবেশগত প্রভাব মূল্যায়ন করতে হবে।

আইনি কাঠামোর ঘাটতিও সমীক্ষায় তুলে ধরা হয়েছে। আধুনিক বাণিজ্যিক মহাকাশ কার্যক্রম পরিচালনার জন্য দেশে এখনো আলাদা কোনো ‘স্পেস অ্যাক্ট’ নেই। আন্তর্জাতিক আইন ও বিভিন্ন সংস্থার বাধ্যবাধকতাও পূরণ করতে হবে।

এ ছাড়া রকেট প্রযুক্তি ও স্যাটেলাইট উৎপাদনে দক্ষ জনবলের অভাব রয়েছে। প্রকল্পের শুরুতে ৪০০ থেকে ৬০৬ জন এবং পূর্ণাঙ্গ কার্যক্রমে এক হাজারের বেশি কর্মীর প্রয়োজন হতে পারে। শিল্পপার্ক চালু হলে পাঁচ থেকে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে বলে ধারণা করা হয়েছে।

দক্ষ জনবল তৈরিতে ভারত, জাপান ও ইউরোপের মহাকাশ সংস্থায় প্রকৌশলীদের প্রশিক্ষণ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মহাকাশ প্রকৌশল বিভাগ চালুর সুপারিশ করা হয়েছে।

জমি অধিগ্রহণ, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা, প্রতিবেশী দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি এবং বিনিয়োগকারী আকৃষ্ট করাকেও প্রকল্পের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্

1

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী

2

গাংনীতে চাঁদা দাবিতে বোমা সদৃশ বস্তু ও কাফনের কাপড় রেখে হুমক

3

আবারও রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সেলোনা

4

নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য: প্র

5

টানা তৃতীয় দফায় কমল সোনার, দাম ভরিতে কমেছে ২১৫৮

6

শেরপুরে ট্রাক চাপায় প্রিজাইডিং কর্মকর্তাসহ নিহত ২

7

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ড

8

ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ,

9

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে ‘জুলাই যোদ্ধা’ বলে নির্যাতন,নি

10

‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিত

11

একই দিনে বিশ্বব্যাপী ঈদ পালনের দাবি শরিয়াহসম্মত নয়: বায়তুল ম

12

বিসিবির নির্বাচিত বোর্ড ভেঙে তামিমকে আহবায়ক করে ১১ সদস্যের অ

13

নারীদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

14

গাজীপুরে ঝুট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ: নেপথ্যে কার

15

মিরাজের ফাইফারে পাকিস্তানকে অলআউট করে এগিয়ে বাংলাদেশ

16

বেনাপোলে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা

17

১৪ বছর পূর্তিতে উচ্চশিক্ষায় সেবাদানকারী প্রতিষ্ঠান বিএইচই ইউ

18

মা দিবস:মায়ের ছায়ায় নিরাপদ সন্তানের জীবন

19

অপরাধীদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার যৌক্তি

20