মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে ভারতকে একটি চিঠি পাঠানো হয়েছে।
সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির সঙ্গে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের একটি অনুলিপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন