সর্বশেষ
বিশ্ব মুক্তির এক দিন আগেই বাংলাদেশে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় ভারত: হাইকমিশনার পেপাল-পেওনিয়ারের সঙ্গে ব্যাংকের অংশীদারত্বের পথ খুলল বাংলাদেশ ব্যাংক হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি বাধায় এনসিপি নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা, ২০ যোদ্ধা নিহতের দাবি ১৭ বছরের রক্তঝরা সংগ্রামেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি: রিজভী সার্ক পুনরায় সক্রিয় করতে একমত বাংলাদেশ ও নেপাল ভারতে পালানোর পথে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন আটক ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম ভারতের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী রাষ্ট্রপতি হওয়ার আগের অভিযোগে সাহাবুদ্দিনের দায়মুক্তি নেই-ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম গ্যাস সংকটে আশার আলো, নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান হামলায় আহত আলিফের এক চোখের দৃষ্টি নষ্ট হয়েছে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ জামায়াতের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-পাটওয়ারীসহ অনেকে জাপানে শক্তিশালী ভূমিকম্প,ধসে পড়া শপিং মলে আটকা অনেকে ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম যশোরে জামায়াতের এমপির বাড়ি ঘেরাও করে হামলা-ভাঙচুর টিসিবির লাইনে দাঁড়ানো মানুষের ওপর দেয়াল ধসে নিহত ২, আহত ৬ বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’-এর তিন দিনে আয় ১৭১ কোটি রুপি শাপলা গণহত্যার ঘটনা কোনভাবেই উপেক্ষা করবে না সরকার - জাহেদ উর রহমান দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু শুধু শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান পানিসম্পদমন্ত্রীর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রকাশ্য দলীয়করণ চলছে: মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন মিশন প্রধানের সাক্ষাৎ জনগণের প্রত্যাখ্যাতদের প্রশাসনিক পদে পুনর্বাসন গণতান্ত্রিক নয়: পাটওয়ারী ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৫১৬, অস্ত্র-মাদক উদ্ধার মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধ ও অভিযুক্ত শিক্ষকদের শাস্তি দাবি ইরানে হামলা স্থগিত, আলোচনা ব্যর্থ হলে আবার শুরু হবে: ট্রাম্প ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, ‘আসি আসি’ বললেও সে আসবে না: হাসনাত আব্দুল্লাহ সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্বকাপ ফাইনালে হারের পর ক্ষমা চাইলেন স্কালোনি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চেনা গল্প, অনবদ্য কল্পলোক—নেটফ্লিক্সের ‘সোয়াপড’ কেন এত জনপ্রিয় দেড় মাস পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল খাল খননের পাশাপাশি নদী দখল ও দূষণ রোধে গুরুত্ব দিচ্ছে সরকার ২০২৬ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট যুক্তরাষ্ট্র-ইরান হামলা বিরতিতে একদিনে তেলের দাম কমল ৫ শতাংশ বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্পে পিপিপি ও জনসম্পৃক্ততায় জোর আনোয়ারায় চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর, হবে ৩৬ হাজার কর্মসংস্থান তারে ঝুলছিল এনসিপির নেতাদের কুশপুতুল, কর্মসূচিস্থলের কাছে বোমা সদৃশ বস্তু

ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৫:০১ বিকাল, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ইং

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা, ২০ যোদ্ধা নিহতের দাবি

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিভিন্ন স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এসব হামলায় অন্তত ২০ যোদ্ধা নিহত ও ৩২ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নির্দেশনায় মার্কিন বাহিনী ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলায় জড়িত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে।

ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়াগুলোর জোট পিএমএফ বুধবার সকালে জানায়, ইরাকে তাদের কয়েকটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলায় অন্তত ২০ সদস্য নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ ও ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে সংগঠনটি।

এর কয়েক ঘণ্টা আগে সেন্টকম জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ছোড়া সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাবে জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটি ও একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

আইআরজিসি হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে হামলার কথাও জানিয়েছে। তাদের দাবি, জাহাজগুলো সতর্কবার্তা উপেক্ষা করে গুরুত্বপূর্ণ জলপথের ‘অনিরাপদ ও অবৈধ পথে’ চলাচল করছিল।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, গত ৭২ ঘণ্টায় আইআরজিসির নির্দেশনায় ৩০টির বেশি ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদির যুদ্ধবিমান ইরাকের পূর্বাঞ্চলে একাধিক রসদ ও অস্ত্রের স্থাপনায় হামলা চালিয়েছে। এসব ড্রোন হামলা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছে মার্কিন বাহিনী।

এক বিবৃতিতে সেন্টকম সতর্ক করে বলেছে, আইআরজিসি ও তাদের মিত্রগোষ্ঠীগুলো হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্র আরও সামরিক পদক্ষেপ নেবে।

পিএমএফ শিয়া মিলিশিয়াদের একটি জোট, যা আনুষ্ঠানিকভাবে ইরাকের সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত। জোটটির কয়েকটি গোষ্ঠী ইরান-সমর্থিত এবং মধ্যপ্রাচ্যে তেহরানের প্রক্সি নেটওয়ার্কের অংশ হিসেবে পরিচিত।

ইরাকি ভূখণ্ডে মার্কিন সেনা ও স্বার্থ লক্ষ্য করে এসব গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন সময় হামলার অভিযোগ উঠেছে। জবাবে যুক্তরাষ্ট্রও তাদের স্থাপনায় একাধিকবার হামলা চালিয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত করে সৌদি আরবে ড্রোন হামলার সঙ্গে তেহরানের সংশ্লিষ্টতা অস্বীকার করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, এ অঞ্চলে মার্কিন স্বার্থে হামলার জন্য ইরানকে দায়ী করা ‘বড় ধরনের ভুল হিসাব’।

এর আগে মঙ্গলবার সৌদি আরব জানায়, দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, ইরান-সংশ্লিষ্ট ইরাকি মিলিশিয়াগুলো ড্রোনটি ছুড়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ২৪ ঘণ্টার সাময়িক বিরতির পর নতুন করে এ সংঘাত শুরু হলো। এর আগে যুক্তরাষ্ট্র টানা ১৩ রাত ইরানে বোমা হামলা চালানোর দাবি করেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিংসামুক্ত ও ঐক্যের বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ আমরা:গোপালগঞ

1

ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

2

ইশতেহার অনুযায়ী শিক্ষা বাজেটে বরাদ্দ ও সংস্কারের আহ্বান শিক্

3

জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করছে সরকার: শিক্ষামন্ত্রী

4

১০ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, চার নদীর পানি বিপৎসীমার ওপর

5

বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

6

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন আরিফুল-বাবরসহ ৯, এক

7

বর্তমান তীব্রতা নিয়ে যুদ্ধ অন্তত ছয় মাস চালাতে পারবে ইরান: আ

8

ইউরোপজুড়ে তীব্র দাবদাহে ৩,৭০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু, চাপে

9

মায়ের লাশে পচন : যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার

10

গাজায় ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

11

বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

12

কক্সবাজারে পৃথক অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

13

দেশের বিভিন্ন খাতে দিল্লির প্রভাব রয়েছে: গোলাম পরওয়ার

14

গ্রাম পিছিয়ে থাকলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: মির্জা ফখরুল

15

সরকার নিয়ে সমালোচনা, ‘ঊর্ধ্বতন নির্দেশে’ জামায়াতের নারী কর্ম

16

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে বিপাকে নেইমার, বড় নিষেধাজ্ঞা

17

পটুয়াখালীর দুমকিতে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

18

পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না : শিক্ষামন্ত্রী

19

বরিশালে ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

20