সর্বশেষ
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু শুধু শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান পানিসম্পদমন্ত্রীর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রকাশ্য দলীয়করণ চলছে: মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন মিশন প্রধানের সাক্ষাৎ জনগণের প্রত্যাখ্যাতদের প্রশাসনিক পদে পুনর্বাসন গণতান্ত্রিক নয়: পাটওয়ারী ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৫১৬, অস্ত্র-মাদক উদ্ধার মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধ ও অভিযুক্ত শিক্ষকদের শাস্তি দাবি ইরানে হামলা স্থগিত, আলোচনা ব্যর্থ হলে আবার শুরু হবে: ট্রাম্প ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, ‘আসি আসি’ বললেও সে আসবে না: হাসনাত আব্দুল্লাহ সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্বকাপ ফাইনালে হারের পর ক্ষমা চাইলেন স্কালোনি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চেনা গল্প, অনবদ্য কল্পলোক—নেটফ্লিক্সের ‘সোয়াপড’ কেন এত জনপ্রিয় দেড় মাস পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল খাল খননের পাশাপাশি নদী দখল ও দূষণ রোধে গুরুত্ব দিচ্ছে সরকার ২০২৬ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট যুক্তরাষ্ট্র-ইরান হামলা বিরতিতে একদিনে তেলের দাম কমল ৫ শতাংশ বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্পে পিপিপি ও জনসম্পৃক্ততায় জোর আনোয়ারায় চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর, হবে ৩৬ হাজার কর্মসংস্থান তারে ঝুলছিল এনসিপির নেতাদের কুশপুতুল, কর্মসূচিস্থলের কাছে বোমা সদৃশ বস্তু পশ্চিম তীর দখলের চেষ্টা ‘রেড লাইন’ অতিক্রম করবে: আমিরাত বছরের শেষে,না হয় আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন:মির্জা ফখরুল বিজ্ঞাপনের কথা বলে নির্যাতন, আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর মিরপুরে যুবদল কর্মী হত্যা মামলায় মাগুরা থেকে একজন গ্রেপ্তার ৭৬ শতাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক,দাঁত ব্রাশের সময় যা করনীয় স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণায় দলগুলোতে মিশ্র প্রতিক্রিয়া শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ শার্শায় সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা আক্রমণ করবে না ইরান কলকাতায় ৬৫৩ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি করে পূজার আয়োজন শাওন-আনিস আলমগীর-সোমা ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ রাতে লাউডস্পিকার-আতশবাজি ও জুয়া নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের রুল মতিঝিলে আইইডি বোমা উদ্ধারের ঘটনা চরম উদ্বেগজনক: পরওয়ার সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মার্কিন হামলা স্থগিতের পর পাল্টা হামলা বন্ধের ঘোষণা ইরানের সাহাবুদ্দিনকে আইনের আওতায় আনার দাবি সমমনা জোটের শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী বাংলাদেশকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায় সরকার জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কার নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্মার্টফোন ব্যবহার করেন না নোলান, জানালেন কারণ একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা এক দশক পর শুরু হচ্ছে চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ সেনাবাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনা নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ অনিয়মের অভিযোগে সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতা, তদন্তে দুদক জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমানের আলোচনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯:২৪ সকাল, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ইং

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রকাশ্য দলীয়করণ চলছে: মিয়া গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার। পুরনো ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার করা হয়েছিল, ক্ষমতাসীন বিএনপি সরকার তা থেকে সরে এসেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর না করে সরকার জাতির সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় ও সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে প্রকাশ্য দলীয়করণ চলছে বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সহস্রাধিক শহীদ ও হাজারো আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখা হয়েছিল, প্রায় ১৮ মাস পর সেই স্বপ্ন প্রশ্নের মুখে পড়েছে। গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে এত রক্তদান ও আন্দোলনের অর্জন শেষ পর্যন্ত ব্যর্থ হতে যাচ্ছে কি না-এমন প্রশ্ন জাতির মনে তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের পর থেকেই জামায়াতে ইসলামী সংসদের ভেতরে ও বাইরে সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে আসছে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও সংসদে একাধিকবার রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি তুলে ধরেছেন।

বিএনপির ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, এর নবম দফায় রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে ‘সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে’ রেখে পুনর্গঠনের অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু বাস্তবে সরকার সেই প্রতিশ্রুতির বিপরীত পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, জেলা পরিষদ, সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় ব্যক্তিদের প্রশাসক ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার নীতি ও সংবিধানের চেতনা ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক কয়েকটি নিয়োগের উদাহরণও তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি আব্দুল্লাহ আল নোমানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) ডেপুটি ডিরেক্টর, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান আবিরকে মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষে ডেপুটি ডিরেক্টর এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রাকিবকে এনজিওবিষয়ক ব্যুরোতে ডেপুটি ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মিয়া গোলাম পরওয়ারের অভিযোগ, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষতা সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার কথা থাকলেও সেখানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার এভাবে দলীয়করণ অব্যাহত রাখলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা আরও ক্ষতিগ্রস্ত হবে। এ নীতি থেকে সরে এসে গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় ও জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশের রপ্তানি খাতে চাপ বাড়তে

1

আইআরজিসি নেতা আহমাদ বাহিদির নিহত হওয়ার গুঞ্জন

2

অস্কারে সেরা অভিনেতা মাইকেল বি. জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি

3

প্রশ্নপত্র ফাঁসের বিচার নয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে

4

কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

5

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, একজন ঢাকায় চিকিৎসাধীন

6

অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট

7

সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ

8

বাংলাদেশে এমপি ও মন্ত্রীরা কি ধরনের সুযোগ-সুবিধা পান?

9

বঙ্গবিভূষণ পেলেন নচিকেতা

10

আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা

11

খুলনায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ, গরমে বাড়ছে দুর্ভোগ

12

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে শেহরীন আমিনের পদত্যাগ

13

আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস: স্বাধীনতার পথে লাল-সবুজের ঐতিহা

14

জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারে

15

টেকনাফ সৈকতে ভেসে এল দুই লাশ

16

৭১-এর জন্য আগে ক্ষমা চেয়ে পরে ভোট চাইতে হবে: মির্জা ফখরুল

17

বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান

18

প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ সরকারের

19

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানম

20