সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ১২:০৫ দুপুর, সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ ইং

আগস্ট-পরবর্তী সহিংসতার অধিকাংশ ঘটনায় রয়েছে বিএনপির সম্পৃক্ততা: টিআইবি

প্রতীকী ছবি

৫ আগস্টের পরবর্তী ১৭ মাসে দেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার বড় অংশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির গবেষণায় বলা হয়েছে, এ সময় সংঘটিত সহিংস ঘটনার ৯১ দশমিক ৭ শতাংশে বিএনপির সম্পৃক্ততার তথ্য মিলেছে। অন্যদিকে ২০ দশমিক ৭ শতাংশ ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

গবেষণা অনুযায়ী, আলোচ্য সময়ে সারাদেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনায় অন্তত ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত এবং সাত হাজার ৮২ জন আহত হয়েছেন।

সহিংসতার ঘটনায় দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬০০ ঘটনার মধ্যে ৫৫০টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। একই সময়ে ১২৪টি ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর সদস্যদের জড়িত থাকার তথ্য উঠে এসেছে। এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ ৪৬টি সহিংস ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে গবেষণায় উল্লেখ করা হয়।

টিআইবি জানায়, সরকার পতনের পর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান, এলাকা ও কার্যক্রমের দখল নিয়ে প্রতিযোগিতাকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিশেষ করে পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডে চাঁদাবাজি, সিলেট অঞ্চলের পাথর কোয়ারি ও নদী থেকে অবৈধ পাথর উত্তোলন, পাশাপাশি ব্রিজ, বাজার, ঘাট, বালুমহাল ও জলাশয়ের ইজারা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গবেষণায় আরও উঠে এসেছে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই অকার্যকর ছিল। সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত নিজ দলের কর্মীদের বিরুদ্ধে কার্যকর সাংগঠনিক ব্যবস্থা নিতে দলগুলো ব্যর্থ হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

টিআইবি মনে করে, রাজনৈতিক সহিংসতা কমাতে দলগুলোর অভ্যন্তরীণ জবাবদিহি ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি টাকা: অর্থমন্ত

1

প্রস্তাবিত বাজেট ভোক্তাবান্ধব, সুফল নির্ভর করবে বাস্তবায়নে:

2

অর্থনীতির কাঠামোগত দুর্বলতা ও আর্থিক সংকটের মধ্যে নতুন সরকার

3

যুবদল নেতার মাথা ফাঁটানোর অভিযোগ ,বিমানবন্দর ছাত্রদলের সাধ

4

শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

5

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, ভর্তি ১০৩৯

6

‘দুর্নীতি ও দালালমুক্ত হাসপাতাল গড়ে তুলছে সরকার, সাধারণ মানু

7

ঢাকায় বিএইচই ইউনি'র এডুকেশন এক্সপো

8

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

9

কক্সবাজারে পাহাড়ধস, নিহত ৯

10

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে

11

বাংলাদেশের ফুটবলপ্রেমের প্রশংসায় ফিফা

12

নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের উদ্যোগ

13

প্রথমবার ৫০০ বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি

14

জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু, প্র

15

বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আগের সরকার:

16

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের কাছে ১০টি 'বোমা সদৃশ' বস্তু উদ্ধার

17

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ: নিরাপত্

18

হামের টিকা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগে ড. ইউনূসসহ চারজনের ব

19

শাপলা চত্বর মামলা: একাত্তর টিভির লাইসেন্সসহ নথি তলব

20