রাত পোহালেই শুরু হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।...…
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভুইয়া ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।...…
রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক বিরাজ আলীর (৪৭) ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গোরস্থান এলাকায় তাকে চাঁপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়।...…
দীর্ঘ প্রতীক্ষা ও নানা চড়াই-উতরাই পেরিয়ে অনুষ্ঠিত এই নির্বাচন বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, এ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হবে।...…
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।...…
রাজধানীতে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আলহামদুলিল্লাহ, আমরা জয়ের ব্যাপারে কনফিডেন্ট, জয় নিয়ে আমরা আশাবাদী।...…
দেশে 'অবাধ ও সুষ্ঠু' ভোট হচ্ছে এবং নির্বাচনে ধানের শীষের বিজয় 'সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।...…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে 'ভোটগ্রহণে বিশৃঙ্খলার' অভিযোগ তুলে সেখানকার ভোট স্থগিত করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।...…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ নির্ধারিত সময়সীমা্র মধ্যে শেষ হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যেসব ভোটার কেন্দ্রে উপস্থিত রয়েছেন তারা সবাই ভোট দেওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম শেষ হবে।...…