নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নাভানা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ডুবুরি দল তিনজনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আকরামের মেয়ে সুরাইয়া (১৩), ছেলে গালিব (১৯) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামের দেলোয়ারের ছেলে রাশিদুল (২১)। তারা সিদ্ধিরগঞ্জের নাভানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী তিনজনই সাঁতার জানতেন। এরপরও কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন