সর্বশেষ
এক সপ্তাহে হামে নিশ্চিত মৃত্যু শূন্যে: স্বাস্থ্যমন্ত্রী গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে ঢাকায় ফিরলেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক লেবাননে শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা, উল্লেখ করেনি দেশের নাম বাংলাদেশের এইচএসসিকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয়: ববি হাজ্জাজ মনিরুল হকের বক্তব্য ‘অমার্জনীয় ও বর্ণবাদী’: নাহিদ ইসলাম জামায়াতের নারী এমপিদের নিয়ে মনিরুল হক চৌধুরীর বিতর্কিত মন্তব্যে উত্তপ্ত সংসদ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্তের দাবি ইরানের খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, একজন ঢাকায় চিকিৎসাধীন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আর এস ফাহিমকে গ্রেপ্তার দেখালেন আদালত বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল দুবাইয়ে আটক বেনজীরকে দ্রুত দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হোয়াইটওয়াশের লক্ষ্যে অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের টার্গেট দিল বাংলাদেশ দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার মার্চেন্ট হিসাবের জন্য বাধ্যতামূলক হচ্ছে ভ্যাট নিবন্ধন তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা সহায়তা পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর নিম্নাঞ্চল প্লাবিত, দোকানপাটে পানি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ রামপুরায় সংকটাপন্ন ‘কাইল্যা পলাশ’, মামলা হলেও গ্রেপ্তার নেই শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় দুই আসামির জেল আপিল গ্রহণ মরক্কোর সঙ্গে ড্রয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু বড় বাজেট বাস্তবায়ন সম্ভব, প্রয়োজন স্বচ্ছতা ও দক্ষতা: এফবিসিসিআই প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান প্রধানমন্ত্রীর ভুল বক্তব্যে বাংলাদেশ লজ্জিত হবে: শফিকুর রহমান শিল্পকলা একাডেমিতে উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : শাহবাজ শরিফ আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, পাঁচ সদস্য নিহত নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণমন্ত্রী জুলাইয়ে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও দাফন মুক্তির প্রথম দিনেই দর্শকদের প্রশংসায় ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ বাংলাদেশের ব্রাজিল উন্মাদনার খবর এখন দেশটির গণমাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাউজানে ফের যুবদল নেতাকে গুলি করে হত্যা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের পতাকা ও বেঙ্গল টাইগার তুলে ধরলেন সঞ্জয় দেব ভারতীয় হাইকমিশনারের ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন বিরোধীদলীয় নেতা প্রস্তাবিত বাজেট ভোক্তাবান্ধব, সুফল নির্ভর করবে বাস্তবায়নে: ক্যাব ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জুলাই শহীদ ও আহতদের ভাতা অব্যাহত, আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আজ রাতে ইরানে কঠোর হামলা হবে : ট্রাম্প প্রবাসীদের বীরের সম্মান দেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত: ড. আতিক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩:০৭ দুপুর, শনিবার, ১৩ জুন ২০২৬ ইং

প্রস্তাবিত বাজেট ভোক্তাবান্ধব, সুফল নির্ভর করবে বাস্তবায়নে: ক্যাব

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ভোক্তাবান্ধব বলে মন্তব্য করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। তবে বাজেটের প্রকৃত সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কি না, তা সঠিক বাস্তবায়ন ও কার্যকর তদারকির ওপর নির্ভর করবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৩ জুন) বাজেট নিয়ে দেওয়া এক প্রতিক্রিয়ায় ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এসব কথা বলেন। ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ সংবাদমাধ্যমে প্রতিক্রিয়াটি পাঠান।

এস এম নাজের হোসাইন বলেন, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যে কর হ্রাস, তামাকজাত পণ্যে কর বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জাম আমদানিতে কর কমানো এবং স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সাধারণ ভোক্তাদের জন্য ইতিবাচক উদ্যোগ।

তবে এসব সুবিধা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে কার্যকর তদারকি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে বিভিন্ন পণ্যে কর ছাড় ও সুবিধা দেওয়া হলেও অনেক ক্ষেত্রে বাজারে তার প্রতিফলন দেখা যায়নি। তদারকির ঘাটতির কারণে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির ঘটনাও ঘটেছে।

ব্যবসায়ীরা সরকারি নীতির বাইরে গিয়ে কোনোভাবে অতিরিক্ত সুবিধা নিচ্ছেন কি না, তা নিয়মিত নজরদারিতে রাখার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের জন্য প্রস্তাবিত কর সুবিধাকে স্বাগত জানিয়ে নাজের হোসাইন বলেন, অধিকাংশ মানুষ কর দিতে আগ্রহী হলেও জটিল প্রক্রিয়ার কারণে অনেকে কর ব্যবস্থার বাইরে থেকে যান। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ও প্যাকেজভিত্তিক কর কাঠামো চালু হলে রাজস্ব আহরণ বাড়তে পারে।

৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ট্রেন ও মেট্রোরেলসহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাবকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এটি সামাজিক সুরক্ষা কার্যক্রমকে শক্তিশালী করবে। তবে প্রবীণ নাগরিকরা বাস্তবে এসব সুবিধা কতটা পাবেন, তা নিশ্চিত করতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি প্রয়োজন।

সৌরবিদ্যুৎ খাতে কর অব্যাহতি এবং বৈদ্যুতিক যানবাহনের নিবন্ধন ও নবায়ন ফি কমানোর উদ্যোগেরও প্রশংসা করেছে ক্যাব। সংগঠনটি মনে করে, গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের সীমাবদ্ধতা দূর করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সামাজিক সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানালেও ক্যাব বলেছে, বরাদ্দের পরিমাণের চেয়ে এর কার্যকর বাস্তবায়ন বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়ে নাজের হোসাইন বলেন, প্রশাসনিক কার্যক্রমে দলীয় প্রভাব থাকলে উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে।

তবে বাজেটের কয়েকটি দিক নিয়ে হতাশাও প্রকাশ করেছে ক্যাব। সংগঠনটির মতে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম জোরদারে আরও বেশি বরাদ্দ প্রয়োজন ছিল।

এ ছাড়া আয়করমুক্ত সীমা পাঁচ লাখ টাকা না করা, নিম্ন ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি না বাড়ানো এবং শহরের নিম্ন আয়ের মানুষের আবাসন ও গণপরিবহন খাতে পর্যাপ্ত গুরুত্ব না দেওয়াকে হতাশাজনক বলে উল্লেখ করেছে সংগঠনটি।

ক্যাব আশা প্রকাশ করেছে, বাজেটের জনকল্যাণমূলক উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষ, কৃষক ও ভোক্তারা এর সুফল পাবেন এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজি ও হামলার অভিযোগে উজিরপুর ছাত্রদল নেতা গ্রেপ্তার, দ

1

৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ছায়া বাজেট দিল জামায়াত

2

ঐতিহ্য ও সংগ্রামের গল্প নিয়ে ৮ মে মুক্তি পাচ্ছে বুবলী-রোশান

3

ঝালকাঠিতে জাল ভোটের দায়ে নারীকে ২ বছরের কারাদণ্ড

4

বিনা বিচারে কোনো হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়: ডা. শফিকুর রহমান

5

টেলিকম ব্যবসার নতুন মাফিয়া “এমপিপুত্র আসিফ রাব্বানি”

6

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু

7

এস্টারহুইজেনে ভর করে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল দক্ষিণ

8

ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশন

9

অস্থিরতা কমাতে এলপিজি আমদানির সিদ্ধান্ত বিপিসির

10

যাত্রাবাড়ীতে গুলি সরবরাহের কথা ট্রাইব্যুনালে জানালেন পুলিশ ক

11

আইআরজিসি নেতা আহমাদ বাহিদির নিহত হওয়ার গুঞ্জন

12

শিবিরকে 'গুপ্ত হতে মুক্ত' হওয়ার আহ্বান রাকিবের

13

শর্ত পূরণে ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী ল

14

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

15

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

16

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক

17

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

18

সরকার নিয়ে সমালোচনা, ‘ঊর্ধ্বতন নির্দেশে’ জামায়াতের নারী কর্ম

19

প্রধানমন্ত্রীর ভুল বক্তব্যে বাংলাদেশ লজ্জিত হবে: শফিকুর রহমা

20