ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দেড় কেজি ওজনের রাজা ইলিশ। মাছটি ঘাটে তুলতেই এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভোলার মেঘনার শাখা নদী ইলিশার তীরবর্তী ভাংতিরখাল এলাকায় রাজা ইলিশটি ধরা পড়ে।
জানা যায়, আজ সকালে ভোলায় মেঘনার শাখা নদী ইলিশার তীরবর্তী ভাংতিরখাল এলাকার জেলে আকবর মাঝির জালে ছোট-বড় ও মাঝারি আকারের ইলিশের সঙ্গে ধরা পড়ে এই বড় রাজা ইলিশ মাছটিও।
পরবর্তীতে রুবেল বেপারীর আড়তে মাছটি ডাকে (নিলামে) তুলা হয়। পরে মাছ ব্যবসায়ী মাইনউদ্দিন দালাল সর্বোচ্চ দামে মাছটি ৫ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
জেলে আকবর মাঝি বলেন, 'রোজা রেখে নদীতে গিয়ে এমন একটি মাছ পেয়ে আমি খুবই আনন্দিত।'
ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভুইয়া বলেন, 'এখন ইলিশের ভরা মৌসুম চলছে। এখন সাগরের নোনাপানি থেকে ডিম ছাড়ার উদ্দেশে নদীর মিঠা পানিতে আসছে এ বড় ইলিশ।'
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন