দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬৮৩ জনে দাঁড়িয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯০ জন।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ১৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ হাজার ১৭১ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় আরও ৯৬৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৭৫৫ জনে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন