সর্বশেষ
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৫১৬, অস্ত্র-মাদক উদ্ধার মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধ ও অভিযুক্ত শিক্ষকদের শাস্তি দাবি ইরানে হামলা স্থগিত, আলোচনা ব্যর্থ হলে আবার শুরু হবে: ট্রাম্প ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, ‘আসি আসি’ বললেও সে আসবে না: হাসনাত আব্দুল্লাহ সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্বকাপ ফাইনালে হারের পর ক্ষমা চাইলেন স্কালোনি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চেনা গল্প, অনবদ্য কল্পলোক—নেটফ্লিক্সের ‘সোয়াপড’ কেন এত জনপ্রিয় দেড় মাস পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল খাল খননের পাশাপাশি নদী দখল ও দূষণ রোধে গুরুত্ব দিচ্ছে সরকার ২০২৬ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট যুক্তরাষ্ট্র-ইরান হামলা বিরতিতে একদিনে তেলের দাম কমল ৫ শতাংশ বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্পে পিপিপি ও জনসম্পৃক্ততায় জোর আনোয়ারায় চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর, হবে ৩৬ হাজার কর্মসংস্থান তারে ঝুলছিল এনসিপির নেতাদের কুশপুতুল, কর্মসূচিস্থলের কাছে বোমা সদৃশ বস্তু পশ্চিম তীর দখলের চেষ্টা ‘রেড লাইন’ অতিক্রম করবে: আমিরাত বছরের শেষে,না হয় আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন:মির্জা ফখরুল বিজ্ঞাপনের কথা বলে নির্যাতন, আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর মিরপুরে যুবদল কর্মী হত্যা মামলায় মাগুরা থেকে একজন গ্রেপ্তার ৭৬ শতাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক,দাঁত ব্রাশের সময় যা করনীয় স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণায় দলগুলোতে মিশ্র প্রতিক্রিয়া শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ শার্শায় সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা আক্রমণ করবে না ইরান কলকাতায় ৬৫৩ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি করে পূজার আয়োজন শাওন-আনিস আলমগীর-সোমা ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ রাতে লাউডস্পিকার-আতশবাজি ও জুয়া নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের রুল মতিঝিলে আইইডি বোমা উদ্ধারের ঘটনা চরম উদ্বেগজনক: পরওয়ার সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মার্কিন হামলা স্থগিতের পর পাল্টা হামলা বন্ধের ঘোষণা ইরানের সাহাবুদ্দিনকে আইনের আওতায় আনার দাবি সমমনা জোটের শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী বাংলাদেশকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায় সরকার জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কার নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্মার্টফোন ব্যবহার করেন না নোলান, জানালেন কারণ একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা এক দশক পর শুরু হচ্ছে চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ সেনাবাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনা নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ অনিয়মের অভিযোগে সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতা, তদন্তে দুদক জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমানের আলোচনা একরামুল হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন নাহিদ ইসলাম জুলাইয়ের চেতনা নস্যাতের যেকোনো ষড়যন্ত্র রুখতে জাতি প্রস্তুত: প্রতিরক্ষা উপদেষ্টা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গণতন্ত্র ও রাজপথের বিজয়: সোনম ওয়াংচুক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ , প্রজ্ঞাপন জারি পানির বোতলের ঢাকনার রং কী বোঝায়?

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২:৩৭ দুপুর, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ইং

ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধ ও অভিযুক্ত শিক্ষকদের শাস্তি দাবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন ‘নীল দল’-এর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের ব্যানারে থাকা ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষকমণ্ডলী’।

একই সঙ্গে এসব ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গত দেড় দশক ধরে নীল দল আওয়ামী লীগের সহযোগী শক্তি হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্বাধীন, গণতান্ত্রিক ও মুক্তচিন্তার পরিবেশ ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংগঠনটির শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের বিরোধিতা এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলে দাবি করা হয়।

এতে বলা হয়, ১৬ জুলাই আবু সাঈদসহ শিক্ষার্থীদের প্রাণহানির পরও ১ আগস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে নীল দলের শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাষ্ট্রদ্রোহী মহলের ষড়যন্ত্রের ক্রীড়নক’ হিসেবে আখ্যায়িত করেন। ছাত্রহত্যার প্রতিবাদে সরকারের পদত্যাগ দাবি করায় সাদা দলের শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার হুমকি দেওয়া হয়েছিল বলেও স্মারকলিপিতে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়, ৩ আগস্ট আয়োজিত মানববন্ধনে আন্দোলনকারী শিক্ষার্থীদের নাশকতার জন্য দায়ী করে বক্তব্য দেন নীল দলের কয়েকজন শিক্ষক। একই রাতে তাদের কয়েকজন গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে সমর্থন জানান বলেও অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া আন্দোলনকারীদের দেখামাত্র গুলি চালানোর সুপারিশ এবং শিক্ষার্থীদের শনাক্ত ও নির্যাতনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ ও ছাত্রলীগের কাছে সরবরাহের অভিযোগও তোলা হয়েছে।

জুলাই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকারও সমালোচনা করা হয় স্মারকলিপিতে। এতে অভিযোগ করা হয়, ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় প্রশাসন ও নীল দলের শিক্ষকরা তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেননি। বরং হামলাকারীদের সহায়তা করেছিলেন বলে দাবি করা হয়।

এতে আরও বলা হয়, ১৭ জুলাই হঠাৎ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের নিরাপত্তাহীন অবস্থায় ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হয়েছিল।

স্মারকলিপিতে তৎকালীন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। এতে দাবি করা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তিনি আন্দোলনকারীদের বহিষ্কারের কথা বলেছিলেন। এ বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথোপকথনের একটি অডিও রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে গত ১৭ বছরে নীল দলের বিভিন্ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরা হয়েছে। এতে অভিযোগ করা হয়, সংগঠনটির শিক্ষকরা ভিন্নমতের ছাত্রসংগঠনের নেতাকর্মীদের তথ্য ছাত্রলীগসহ বিভিন্ন গোষ্ঠীর কাছে সরবরাহ করেছেন।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে ‘গেস্টরুম’ ও ‘গণরুম’ সংস্কৃতির অস্তিত্ব অস্বীকার এবং এ বিষয়ে প্রতিবাদ জানানো সাদা দলের শিক্ষকদের বক্তব্য এক্সপাঞ্জ করার অভিযোগও করা হয়।

এ ছাড়া ভিন্নমতের শিক্ষকদের প্রশাসনিক ও একাডেমিক পদে হয়রানি, পদোন্নতি থেকে বঞ্চিত করা এবং রাজনৈতিক বিবেচনায় বৈষম্যমূলক আচরণের অভিযোগও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দলের সব সাংগঠনিক কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী শিক্ষকমণ্ডলী।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে হাইকোর

1

বঙ্গবিভূষণ পেলেন নচিকেতা

2

মিয়ানমার সীমান্তে নজরদারি বৃদ্ধি, রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি

3

পাচার হওয়া অর্থ ফেরাতে ২৩ দেশে এমএলএআর পাঠানো হয়েছে: অর্থমন্

4

জুনিয়র বৃত্তি পাবেন ৪৬ হাজার শিক্ষার্থী

5

বেনজীরের অবৈধ সম্পদ মামলায় আরও ৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

6

এলডিসি উত্তরণের সময় বাড়ানোর প্রস্তাবে সিডিপির ইতিবাচক অবস্থা

7

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আজ ইসিতে আপিল করবেন মনিরা শারমিন

8

রাজনৈতিক দলগুলোর মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি

9

ইউএই উপকূলে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাত

10

তৃতীয় দিনে চার জেলায় তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কর্মসূ

11

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

12

মেসির রেকর্ডগড়া গোলে জর্ডানকে হারিয়ে শতভাগ জয় আর্জেন্টিনার

13

হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেও

14

কিশোর অটোরিক্সাচালক মিলন হত্যায় ৩ জন গ্রেপ্তার

15

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধা

16

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি ‘অগ্রহণযোগ্য’

17

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভি

18

মেসির প্রথম গোলের আগে ফাউল হয়েছিল, দাবি অস্ট্রিয়া কোচের

19

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার

20