যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ইরানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া।
তিনি বলেন, সামরিক সক্ষমতা বাড়াতে ইরানের সেনাবাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থা আধুনিকায়ন, নতুন সরঞ্জাম সংযোজন এবং নিজস্ব সক্ষমতার ওপর নির্ভরতা বাড়ানো হচ্ছে।
আমির আকরামিনিয়া বলেন, সেনাবাহিনী ধারাবাহিকভাবে নিজেদের কার্যক্ষমতা ও প্রস্তুতি বাড়াচ্ছে। আধুনিক প্রযুক্তি ও নতুন সরঞ্জাম যুক্ত করার মাধ্যমে সামরিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে।
তিনি জানান, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে নতুন সামরিক সরঞ্জাম পৌঁছানোর পর যুদ্ধাস্ত্র ও অন্যান্য উপকরণ পুনর্বিন্যাস করা হচ্ছে। দৈনন্দিন প্রয়োজন ও কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব সরঞ্জাম সাজানো হচ্ছে।
আঞ্চলিক উত্তেজনা ও বিভিন্ন নিরাপত্তা হুমকির মধ্যে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এমন বক্তব্য এলো। এর আগেও দেশটির সামরিক বাহিনী প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কথা জানিয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন