সর্বশেষ
দাম নিয়ন্ত্রণে বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান গণরায় বাস্তবায়ন ও জুলাইয়ের ইতিহাস সংরক্ষণের দাবি শফিকুর রহমানের গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের জবিতে জকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলা বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৩৫ জুলাই: রক্তাক্ত অসহযোগে চূড়ান্ত পরিণতির পথে গণআন্দোলন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পানির সংকটে এশিয়া-প্রশান্ত মহাসাগরের খাদ্যব্যবস্থা ঝুঁকিতে: এডিবি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৫৮ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০ চোখে ব্যান্ডেজ বেঁধে আলিফের প্রতি সংহতি জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠনের দাবি সাংবাদিক নেতাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জামায়াতের জরুরি সেবার যান ছাড়া হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারে নিষেধাজ্ঞা টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী অবৈধ সম্পদের মামলায় ‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু ৩ আগস্ট শহীদ মিনারে ঘোষণা হয় সরকার পতনের ‘এক দফা’ অনিয়মিত অভিবাসন ও মানবপাচার রোধে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে: মির্জা ফখরুল জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: তথ্যমন্ত্রী জমির আইল নিয়ে সংঘর্ষ,যুবদল নেতার কব্জি বিচ্ছিন্ন করলেন আওয়ামী লীগ নেতা ৬ আগস্ট প্রকাশ পাচ্ছে নির্জো হাবিবের রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের দরপতন ও দুর্বল ডলারে বাড়ল স্বর্ণের দাম জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে বর্ষা বিপ্লবের গান স্থানীয় নির্বাচন ঘিরে ১১–দলীয় ঐক্যে মতভেদ, বিকল্প সমঝোতার আলোচনা ইরান যুদ্ধ বন্ধে নিজ দেশেই বাড়ছে ট্রাম্পের ওপর চাপ প্রশাসন-পুলিশে বড় সংস্কার, নজরদারিতে বিতর্কিত কর্মকর্তারা তিতুমীরে বরিশাল জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে তারেক - সৈকত যেভাবে ২ আগস্টের ‘দ্রোহযাত্রা’ আন্দোলনে নতুন গতি এনেছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন আমিন খান বেনজীরের জামিন নিয়ে ইউএই সরকারের সঙ্গে যোগাযোগ করবে বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার আজ বন্ধু দিবস: বিশ্বাস, ভালোবাসা ও নির্ভরতার চিরন্তন বন্ধন আগস্টে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা চেক ডিজঅনার মামলায় রিজেন্ট সাহেদের এক বছরের কারাদণ্ড ঢাকার চারপাশের নৌপথ সচলে বেসরকারি ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মী–বাসিন্দা সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে শেখ হাসিনার ছবি সরিয়েছিলেন জাবি অধ্যাপক 'ফ্যাসিস্ট যা করে গেছে, হুবহু ফটোকপি আপনারা করছেন' কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড প্রাইভেসিকে অগ্রাধিকার, ২০২৭ সালের শেষে আসতে পারে অ্যাপলের স্মার্ট গ্লাস পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩১ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২:২৩ দুপুর, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ইং

পানির সংকটে এশিয়া-প্রশান্ত মহাসাগরের খাদ্যব্যবস্থা ঝুঁকিতে: এডিবি

সীমিত পানি ও চাষযোগ্য জমির ওপর নির্ভর করে ৪ বিলিয়নের বেশি মানুষের খাদ্য জোগাতে হচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে। অথচ অঞ্চলটির প্রায় তিন-চতুর্থাংশ জমি এখন তীব্র পানির চাপের মধ্যে রয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে খাদ্য উৎপাদন, পুষ্টি ও জনস্বাস্থ্য একসঙ্গে সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো তথ্যে বলা হয়, সংকট মোকাবিলায় বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে পুরো নদী অববাহিকাকে বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসবাস করলেও বৈশ্বিক নির্মল পানির তুলনায় অঞ্চলটির অংশ সীমিত। বিশ্বের মোট চাষযোগ্য জমির প্রায় ৩০ শতাংশ এবং পানির ২৮ শতাংশ ব্যবহার করেই বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণ করতে হচ্ছে।

এডিবির পর্যবেক্ষণ অনুযায়ী, অঞ্চলটির সেচের পানির বড় অংশই ধান উৎপাদনে ব্যয় হয়। একই সঙ্গে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে নদী ও জলাশয় দূষিত হচ্ছে এবং কৃষিজমির উৎপাদনক্ষমতা কমছে।

ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতাও সংকটকে গভীর করছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার অনেক এলাকায় দ্রুত নিচে নেমে যাচ্ছে পানির স্তর। নদীবাহিত দূষিত পানি সমুদ্রে গিয়ে উপকূলীয় এলাকায় মাছ ও অন্যান্য জলজ প্রাণীর বসবাসের অনুপযোগী ‘ডেড জোন’ তৈরি করছে।

পানির এ সংকটে জলবায়ু পরিবর্তন আরও বড় ঝুঁকি তৈরি করেছে। প্রায় ২০০ কোটি মানুষের পানির উৎস হিসেবে পরিচিত হিমালয়ের হিমবাহ দ্রুত গলছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলতি শতাব্দীর মধ্যে এসব হিমবাহের এক-তৃতীয়াংশ হারিয়ে যেতে পারে।

হিমবাহ গলার কারণে প্রথমদিকে নদীর প্রবাহ বাড়লেও ভবিষ্যতে শুষ্ক মৌসুমে পানির সরবরাহ মারাত্মকভাবে কমে যেতে পারে। পাশাপাশি অনিয়মিত বৃষ্টি, ঘন ঘন বন্যা ও দীর্ঘ খরা পাকিস্তান, ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষি ও নদীনির্ভর অর্থনীতিতে এরই মধ্যে প্রভাব ফেলছে।

এডিবি বলেছে, গত কয়েক দশকে কৃষি উৎপাদন বৃদ্ধির ফলে ক্ষুধা কমানো সম্ভব হলেও এর পরিবেশগত মূল্য ছিল অনেক বেশি। শুধু বেশি ক্যালরি উৎপাদনের ওপর জোর দেওয়ায় অনেক ক্ষেত্রে বৈচিত্র্যময় ও পুষ্টিকর খাদ্যের চাহিদা উপেক্ষিত হয়েছে।

দূষিত পানির কারণে ছড়িয়ে পড়া রোগ শিশুদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও পুষ্টি গ্রহণে বাধা দিচ্ছে। ফলে পানি, কৃষি, খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্যকে আলাদা খাত হিসেবে না দেখে একটি সমন্বিত ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এডিবির মতে, নদী ব্যবস্থাপনার পরিকল্পনা রাজনৈতিক বা প্রশাসনিক সীমানার মধ্যে সীমাবদ্ধ রাখলে সংকটের সমাধান হবে না। হিমালয়ের উজান থেকে উপকূলীয় বদ্বীপ পর্যন্ত পুরো নদীপ্রবাহকে একই পরিকল্পনার আওতায় আনতে হবে।

উজানের বনাঞ্চল রক্ষা করা গেলে মাটির ক্ষয় কমবে, ভাটিতে বন্যার ঝুঁকি নিয়ন্ত্রণে থাকবে এবং সেচের জন্য পানির প্রবাহ ধরে রাখা সম্ভব হবে। একই সঙ্গে পানিকে বিনা মূল্যের সম্পদ না ধরে একটি প্রাকৃতিক মূলধন হিসেবে বিবেচনার কথা বলেছে এডিবি।

সংস্থাটি জানিয়েছে, শুধু সর্বোচ্চ উৎপাদন অর্জনের নীতি থেকে সরে এসে কম পানি ব্যবহার করে অধিক ও বৈচিত্র্যময় খাদ্য উৎপাদনের দিকে যেতে হবে। ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ ব্যবস্থায় পানির অপচয় প্রায় অর্ধেক কমানো সম্ভব।

ধানের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ফল, সবজি ও অন্যান্য বৈচিত্র্যময় ফসল উৎপাদন বাড়ালে কৃষকের আয় বাড়তে পারে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর চাপও কমবে।

পানি, কৃষি, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকাকে বড় বাধা হিসেবে উল্লেখ করেছে এডিবি। এসব খাতকে একটি অভিন্ন নীতির অধীনে এনে পরিকল্পনা ও বিনিয়োগ পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।

দীর্ঘমেয়াদি সেচ সংস্কার, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পানির ব্যবহার পর্যবেক্ষণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

কৃষি ও পানি ব্যবস্থাপনার সিদ্ধান্তে নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথাও বলা হয়েছে। গবেষণার বরাত দিয়ে এডিবি জানিয়েছে, নারীরা সিদ্ধান্ত গ্রহণে যুক্ত হলে সেচ অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ও পানি ব্যবহারের দক্ষতা বাড়ে।

এডিবির ভাষ্য, নদী ও পানিসম্পদের সুরক্ষা শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়। এশিয়ার ভবিষ্যৎ খাদ্য উৎপাদন, পুষ্টি, জনস্বাস্থ্য ও অর্থনৈতিক স্থিতিশীলতা এর সঙ্গে সরাসরি জড়িত।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

1

নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়া

2

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে মার্কিন সরকারের প্রত

3

জুলাই গণঅভ্যুত্থানের অর্জন সবার: ন্যায়বিচারের প্রতিশ্রুতি তা

4

ঈদে চরকিতে মুক্তি পাচ্ছে আফরান নিশোর ‘দম’

5

খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের সেনাবাহিনী প্রধা

6

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নতুন ধাপে, এখনই উঠছে না সব নিষেধাজ্

7

ঢাকায় BHE UNI'র ইফতার মাহফিল

8

নির্বাচনি প্রচারে নারীদের ওপর হামলার প্রতিবাদে রাবি ছাত্রী স

9

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচ

10

গুলিস্তানে জামায়াতের মিছিলে বিএনপির হামলা , ধাওয়া পাল্টা

11

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

12

আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন

13

পুলিশ স্বাধীনভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

14

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ড

15

২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৩৪

16

মানবতাবিরোধী অপরাধের মামলা: জয় ও পলকের বিচার শুরু

17

জুলাই সনদের বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন তারেক রহমান

18

‘মজলুমের সংসদের’ দিকে তাকিয়ে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত

19

আনোয়ারায় চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর, হবে ৩৬ হাজার ক

20