সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৮:২৭ সকাল, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ইং

ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেও তেহরানে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত

ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বন্ধ থাকার মধ্যেও ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় শনিবার রাতে সরকারবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। প্রাণঘাতী দমন-পীড়নের পরও গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন থামেনি বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

দুই সপ্তাহ আগে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে তেহরানে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই দেশজুড়ে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আন্দোলন ধর্মীয় শাসনব্যবস্থা উৎখাতের দাবিতে রূপ নেয়। তবে ইরান সরকার এই আন্দোলনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চলমান সহিংসতায় এখন পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছেন। শনিবার সংস্থাগুলো সতর্ক করে জানায়, দমন-পীড়ন আরও ভয়াবহ আকার নিতে পারে। বৃহস্পতিবার থেকে কার্যত ইন্টারনেট ব্ল্যাকআউট চলায় দেশ থেকে তথ্য পাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ওই সময় থেকে ইরানে প্রায় কোনো সংযোগই নেই।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ এই আন্দোলনকে “সহায়তা করতে প্রস্তুত”। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,ইরান এমন এক স্বাধীনতার মুখোমুখি, যা তারা আগে কখনো দেখেনি। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প বিষয়ে সম্প্রতি ট্রাম্পকে অবহিত করা হয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে যুক্ত হয়েছিল যুক্তরাষ্ট্র।

শনিবার তেহরানের উত্তরাঞ্চলে আবারও লোকজন জড়ো হয়। এএফপি যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পটকা ফোটাচ্ছে, হাঁড়ি-পাতিল বাজাচ্ছে এবং অপসারিত রাজতন্ত্রের পক্ষে স্লোগান দিচ্ছে। যাচাই না করা আরও কিছু ভিডিওতে রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারবিরোধী স্লোগান শোনা গেছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক শাহের পুত্র রেজা পাহলভি সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় আন্দোলনকে আরও সংগঠিত ও লক্ষ্যভিত্তিক করার আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু রাস্তায় নামা নয়, শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো দখল ও নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি নেওয়া।”

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ধর্মতান্ত্রিক শাসকদের জন্য এই আন্দোলন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। শুরুতে সংযমের বার্তা দিলেও সরকার এখন কঠোর অবস্থানে গেছে। শুক্রবার এক ভাষণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের ‘ভাঙচুরকারী’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, তারা ট্রাম্পের ইশারায় কাজ করছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বৃহস্পতিবার থেকে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহারের “উদ্বেগজনক” তথ্য তারা পর্যবেক্ষণ করছে। নরওয়ে-ভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, দমন-পীড়নে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। সংস্থাটি পূর্ব তেহরানের আলঘাদির হাসপাতালের মেঝেতে গুলিবিদ্ধ লাশের ছবি প্রকাশের দাবিও করেছে।

শুক্রবার তেহরানের সাদাতাবাদ এলাকায় ‘খামেনির মৃত্যু চাই’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়। এ সময় গাড়ির হর্ন বাজিয়ে অনেকে বিক্ষোভে সমর্থন জানান। তেহরানের বাইরে মাশহাদ, তাবরিজ, কুম ও পশ্চিমাঞ্চলীয় শহর হামেদানেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। হামেদানে এক ব্যক্তিকে শাহ আমলের সিংহ-সূর্য প্রতীকযুক্ত পতাকা ওড়াতে দেখা যায়। একই প্রতীকযুক্ত পতাকা লন্ডনে ইরানের দূতাবাস ভবনের বারান্দায়ও স্বল্প সময়ের জন্য উত্তোলিত হয়।

এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার তেহরানের অনেক এলাকা ফাঁকা ও অন্ধকারে ডুবে থাকতে দেখেন এএফপি সাংবাদিকরা। বিকেলে এক ক্যাফে ব্যবস্থাপক বলেন, “এলাকাটি এখন নিরাপদ নয়।”

কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার শিরাজসহ বিভিন্ন শহরে নিহত নিরাপত্তা সদস্যদের জানাজা ও বিভিন্ন স্থানে ভবনে অগ্নিসংযোগের দৃশ্য সম্প্রচার করা হয়।

ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, “শৃঙ্খলা ও শান্তি বিনষ্ট করতে চাওয়া শত্রুদের বিরুদ্ধে জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেয়েনসহ বিভিন্ন দেশের নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস দমন নীতির নিন্দা জানিয়েছেন।

শনিবার, ইরানে প্রথম কর্মদিবসে তেহরানের এক বাসিন্দা বলেন, ইন্টারনেট বন্ধ থাকায় তিনি কাজের ই-মেইল পর্যন্ত দেখতে পারছেন না। তিনি বলেন, “জনগণের বিজয়ের আগ পর্যন্ত এই মূল্য আমাদের দিতেই হচ্ছে।”

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: দুই পুলিশ সদস্যে

1

দাড়ি-টুপি রাখাকেও একসময় সন্দেহের চোখে দেখা হতো: তথ্যমন্ত্রী

2

হানিট্র্যাপের অভিযোগে রাজধানীতে সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ

3

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াত শপথ নেবে

4

ত্রয়োদশ সংসদে তুলনামূলক তারুণ্যের ছোঁয়া, গড় বয়স ৫৯ বছর: টিআই

5

১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

অন্তর্ভুক্তি হওয়ার মাইন্ডসেট আ.লীগের মধ্যে নাই : আসিফ নজরুল

8

ঢাকায় হকার স্থান বরাদ্দের বৈধতা জানতে হাইকোর্টের রুল

9

রমজানে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

10

সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের আহ্বান টিআইবির

11

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর বিশ্ববাজারে বেড়েছে তেলের

12

মোহাম্মদপুরের হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন দীপু মনি

13

রমজানে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ সীমিত করতে পারে ইসরা

14

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত এগিয়ে নিতে চায় সরকার: পানিসম্পদমন্

15

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টিতে খ

16

সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত, জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে: ড

17

শরিফ হাদির হত্যার ঘটনায় অস্ত্র বিক্রেতা হেলালের তিন দিনের রি

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

সংবিধান সংশোধনে শিগগিরই গঠিত হবে সর্বদলীয় কমিটি: চিফ হুইপ

20