সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ১০:২৯ দুপুর, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ইং

হুমকি বা জবরদস্তির কাছে ইউরোপ নতি স্বীকার করবে না: মাক্রোঁ

ইউরোপ কোনো ধরনের হুমকি, ভয়ভীতি কিংবা জবরদস্তির কাছে মাথা নত করবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। গ্রিনল্যান্ড দখলের অনুমতি না দেয়ায় ইউরোপের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে মাক্রোঁ এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা জবরদস্তির চেয়ে সম্মানকে এবং পাশবিক শক্তির চেয়ে আইনের শাসনকে বেশি গুরুত্ব দিই।” ইউরোপ কখনোই ‘শক্তিশালী পক্ষের আইন’ নিঃশর্তভাবে মেনে নেবে না উল্লেখ করে মাক্রোঁ বলেন, তা করলে ইউরোপ কার্যত পরাধীন বা ‘ভ্যাসাল’ রাষ্ট্রে পরিণত হবে।

বিশ্ব যখন ক্রমেই একটি নিয়মহীন ও অস্থিতিশীল ব্যবস্থার দিকে এগোচ্ছে, তখনও ইউরোপ আঞ্চলিক সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রাখবে বলে আশ্বাস দেন তিনি।

প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাল্টা কঠোর বাণিজ্যিক ব্যবস্থা নিতে পারে বলেও ইঙ্গিত দেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি ইইউর তথাকথিত ‘অ্যান্টি-কোয়ার্সন ইনস্ট্রুমেন্ট’-এর কথা উল্লেখ করেন, যা অনানুষ্ঠানিকভাবে ‘ট্রেড বাজুকা’ নামে পরিচিত। এই ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের জন্য ইউরোপীয় সরকারি টেন্ডারে প্রবেশাধিকার সীমিত করা কিংবা প্রযুক্তি প্ল্যাটফর্মসহ বিভিন্ন পরিষেবা খাতে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

মাক্রোঁ বলেন, “ওয়াশিংটনের নতুন নতুন শুল্ক আরোপের এই অন্তহীন প্রবণতা মৌলিকভাবে অগ্রহণযোগ্য—বিশেষ করে যখন এসব শুল্ক আঞ্চলিক সার্বভৌমত্বের বিরুদ্ধে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়।”

এর আগে গত শনিবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের ওপর ধাপে ধাপে শুল্ক আরোপ করা হবে। গ্রিনল্যান্ড অধিগ্রহণের অনুমতি না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলেও জানান তিনি।

ট্রাম্পের এ ঘোষণাকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ দেশগুলো ‘ব্ল্যাকমেইল’ বা অনৈতিক চাপ হিসেবে অভিহিত করেছে। বিষয়টি নিয়ে জরুরি আলোচনার জন্য আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ নেতাদের একটি বিশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে ট্রাম্প সম্প্রতি তার সামাজিক যোগাযোগমাধ্যমে মাক্রোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট প্রকাশ করেন। ফরাসি কর্মকর্তাদের মতে, এটি কূটনৈতিক শিষ্টাচারের গুরুতর লঙ্ঘন। ওই বার্তায় গ্রিনল্যান্ড ইস্যুতে বিভ্রান্তির কথা তুলে ধরে একটি জি-৭ সম্মেলনের প্রস্তাব দিয়েছিলেন মাক্রোঁ।

মাক্রোঁ নিশ্চিত করেছেন, দাভোসে ট্রাম্প উপস্থিত থাকলেও তার সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তিনি বলেন, “আমার সফরসূচি অনেক আগেই নির্ধারিত ছিল। সেটি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই।”

২০১৭ সাল থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ইমানুয়েল মাক্রোঁ ও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক শুরু থেকেই ওঠানামাপূর্ণ। কখনো সৌহার্দ্য, কখনো প্রকাশ্য দ্বন্দ্ব—এই দুই নেতার সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে বহুবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

মাক্রোঁর ঘনিষ্ঠ মহলের মতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার কারণেই তিনি ট্রাম্প প্রশাসনের চাপের মুখে পড়ছেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প

1

'শিক্ষকের রোষানলে' এক বিষয়ে ৫ বার ফেল, মেডিকেল শিক্ষার্থীর আ

2

ড.ইউনূস ও উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার প্রয়োজন দেখছে না

3

ওপেক ও ওপেক প্লাস ছাড়ার ঘোষণা আমিরাতের, ধাক্কায় সৌদি নেতৃত্ব

4

জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ

5

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে

6

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত হাজার ছাড়াল

7

চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্

8

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন

9

সংরক্ষিত নারী আসনে মনোনীতরা জাতীয় সংসদে গেলে জনস্বার্থে কাজ

10

জাল ভোট দিতে গিয়ে আটক যুবক : ২ বছরের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ

11

ভারী বর্ষণে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পানিতে নষ্ট হচ্ছে আমদা

12

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

13

সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ

14

খামেনির দাফন আজ মাশহাদে, প্রতিশোধের স্লোগানে উত্তাল জনতা

15

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তেজনাপূর্ণ ফোনালাপ

16

ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল

17

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাস্তব অগ্রগতি: অন্তর্বর্তী সরকার

18

আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয়:তারেক

19

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে :প্রধান উপদেষ

20