সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৬:২৩ সকাল, সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ ইং

কর্মস্থল ও গণপরিবহনসহ সব জায়গায় নারীরা নিরাপদ থাকবে: জামায়াত আমির

বুধবার ঢাকা-১৫ সংসদীয় আসনে গণসংযোগ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে ঘর থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহন—সব জায়গায় নারীরা নিরাপদ থাকবে।

বুধবার (২৮ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা ঢাকার মিরপুর-১৫-এ গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ঢাকায় নারীদের নিরাপত্তা আজ সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। মা-বোনেরা চলাচলে নিরাপদ বোধ করেন না। ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের কারণে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমরা নারীদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়বো, যেখানে সব ধর্মের মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির, মিরপুর-১৫ আসনের আসন পরিচালক আবদুর রহমান মুসা, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা।

মিরপুরসহ পুরো ঢাকা মহানগরীকে একটি নিরাপদ ও বাসযোগ্য শহরে পরিণত করার অঙ্গীকার করে জামায়াত আমির বলেন,আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা থাকবে। সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে, যানজটের অভিশাপ থেকে ঢাকাবাসীকে মুক্ত করা হবে।

তিনি আরও বলেন, শিশু পার্ক, খেলার মাঠ ও সবুজায়ন নিশ্চিত করা হবে। একটি আধুনিক ও বাসযোগ্য রাজধানী গড়ে তোলা হবে। পরবর্তী প্রজন্মকে সৎ, যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। ব্যবসায়ীরা যেন নিরাপদে ও নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা হবে।

মিরপুরকে সংগ্রাম ও প্রতিবাদের প্রতীক হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, মিরপুর শুধু ঢাকার একটি এলাকা নয়, এটি সাহস ও প্রতিবাদের প্রতীক। জুলাই বিপ্লবের সময় এই মিরপুর ছিল অন্যতম দুর্গ। অথচ আজ এই এলাকাই অবহেলা, দখলদারি, যানজট, জলাবদ্ধতা ও অপরাধে জর্জরিত।

তিনি বলেন, ঢাকার বুকে বসবাস করেও মানুষ বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে। সামান্য বৃষ্টিতেই কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী ও কাফরুল এলাকায় হাঁটু পানি জমে যায়। ড্রেন পরিষ্কার নেই, খাল দখল হয়ে গেছে। এই দুর্ভোগ কি জনগণের প্রাপ্য ছিল?

যানজট প্রসঙ্গে তিনি বলেন, বাস থাকলেও শৃঙ্খলা নেই। ফুটপাত দখলের কারণে মানুষ বাধ্য হয়ে রাস্তায় নামছে, যা পরিকল্পিত অব্যবস্থাপনার ফল। আমাদের দায়িত্ব দিলে সঠিক ব্যবস্থাপনা ফিরিয়ে আনা হবে।

ডা. শফিকুর রহমান জানান, বাস রুট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো হবে, মেট্রোরেলের পরিসর বাড়ানো হবে এবং ফুটপাত দখলমুক্ত করা হবে। তিনি বলেন,যাদের চাঁদাবাজির মানসিকতা রয়েছে, তারা ফুটপাত দখলমুক্ত করতে চায় না। জামায়াতে ইসলামী এই অভিশাপ থেকে মুক্ত।

তিনি আরও বলেন, স্থানীয় সড়কগুলো টেকসই ও পরিকল্পিতভাবে সংস্কার করা হবে এবং জাতীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মিরপুরকে ঢাকার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা হবে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়ানোর রাজনীতি বন্ধ করা হবে। নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা হবে। কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে।

যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন,মিরপুরের যুবক-যুবতীরা হাত পাতবে না, তারা উদ্যোক্তা হবে। আইটি ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, ফ্রিল্যান্সিং ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলা হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে, বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হবে।

শেষে তিনি বলেন, আমরা পুরোনো দিনের সহিংসতা ও পেশিশক্তির রাজনীতি নয়, গণমানুষের কল্যাণের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। দেশপ্রেমিক, যোগ্য ও দক্ষ মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
 মিরপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মান, নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে সুযোগ দেওয়ার।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছাড়ব

1

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার

2

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনগণের সঙ্গে ‘ধোঁ

3

নির্বাচনি প্রচারে নারীদের ওপর হামলার প্রতিবাদে রাবি ছাত্রী স

4

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা বিচ্ছিন্ন ঘটনা: সালাহউদ্দিন আ

5

২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

6

মঙ্গল শোভাযাত্রা কিংবা আনন্দ শোভাযাত্রা নয় , শোভাযাত্রার না

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্র

9

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০৮

10

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি ‘অগ্রহণযোগ্য’

11

নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরও প্রচার করা উচিত : চিফ হ

12

আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধার খাতা থেকে আমার নাম কেটে দেয়-

13

যশোরে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩

14

জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন

15

‘নামধারী সাংবাদিকদের পুনর্বাসন’ নিয়ে সংসদে প্রশ্ন হাসনাতের

16

মা দিবস:মায়ের ছায়ায় নিরাপদ সন্তানের জীবন

17

ঢাকায় বিএইচই ইউনি'র এডুকেশন এক্সপো

18

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ বাবা-মায়ের

19

স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেলে যোগ হলো নতুন ‘গোপনীয়ত

20