সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ১১:৪৬ দুপুর, রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং

সন্তান জন্মদানে অপ্রয়োজনীয় সিজারের কারণে বছরে খরচ হচ্ছে ৪,০৫৭ কোটি টাকা

প্রতীকী ছবি

দেশে শিশু জন্মের সময় অপ্রয়োজনে অস্ত্রোপচার বা সিজারিয়ান পদ্ধতিতে ডেলিভারির হার দ্রুত বাড়ছে-যা পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের হিসাব অনুযায়ী, এ খাতে বছরে প্রায় ৪ হাজার ৫৭ কোটি টাকা ব্যয় হচ্ছে।

গত বছর দেশে প্রায় ১৭ লাখ নারী সিজারিয়ান পদ্ধতিতে সন্তান জন্ম দিয়েছেন। বর্তমানে দেশে হাসপাতালভিত্তিক মোট প্রসবের ৭৯ শতাংশই সিজারিয়ানের মাধ্যমে হচ্ছে-যা বিশ্বে সর্বোচ্চ। এ প্রবণতা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে সিজারিয়ানের হার ৯০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত 'রিডিউসিং আননেসেসারি সিজারিয়ান সেকশনস ইন বাংলাদেশ' শীর্ষক সভায় এসব তথ্য তুলে ধরা হয়। আশুলিয়া উইমেন অ্যান্ড চিলড্রেন হাসপাতাল (এডব্লিউসিএইচ) এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রমাণভিত্তিক প্রসব পদ্ধতি অনুসরণে অনীহা এবং স্বাভাবিক প্রসব নিয়ে অন্তঃসত্ত্বা নারীদের ব্যাপক ভয়-অপ্রয়োজনীয় সিজারিয়ানের প্রধান কারণ। সভায় এ বিষয়ে চারটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

গবেষণাগুলোর একটি উপস্থাপন করতে গিয়ে আশুলিয়া উইমেন অ্যান্ড চিলড্রেন হাসপাতালের (এডব্লিউসিএইচ) প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক আনজুমান আরা রীতা ২০১৯ সালের সেভ দ্য চিলড্রেনের একটি প্রতিবেদন উদ্ধৃত করে বলেন, স্বাভাবিক প্রসবের তুলনায় সিজারিয়ান ডেলিভারির খরচ প্রায় পাঁচ গুণ বেশি। তিনি বলেন, "শুধু ২০১৮ সালেই বাংলাদেশে সিজারিয়ান ডেলিভারিতে প্রায় ৪৮ কোটি ৩০ লাখ ডলার ব্যয় হয়েছে-যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৫৭ কোটি টাকা।"
তিনি আরও বলেন, অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কার্যত অস্ত্রোপচারনির্ভর কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে রোগীর নিরাপত্তার চেয়ে টাকাকেই বড় করে দেখা হয়। এর ফলে জনমনে স্বাভাবিক প্রসবকে ঝুঁকিপূর্ণ ও কষ্টকর হিসেবে উপস্থাপন করা হচ্ছে। একই সঙ্গে প্রসবের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া উপেক্ষিত থাকায় অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয়ভাবে আগেভাগেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সিজারিয়ান পদ্ধতিতে জন্মদান কমিয়ে আনার উপায় 

আশুলিয়া উইমেন অ্যান্ড চিলড্রেন হাসপাতালের (এডব্লিউসিএইচ) অভিজ্ঞতা তুলে ধরে অধ্যাপক আনজুমান আরা রীতা বলেন, শক্তিশালী ক্লিনিক্যাল গভর্ন্যান্স এবং মিডওয়াইফ-নেতৃত্বাধীন সেবা মডেলের মাধ্যমে নিরাপদভাবে অপ্রয়োজনীয় সিজারিয়ান কমানো সম্ভব। তিনি জানান, ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত এডব্লিউসিএইচে সিজারিয়ানের হার ছিল ৫৮ থেকে ৭৩ শতাংশের মধ্যে। পরে একটি অপারেশনাল রিসার্চ কর্মসূচির আওতায় ১১টি প্রমাণভিত্তিক উদ্যোগ নেওয়া হয়।
 এর মধ্যে অন্তঃসত্ত্বা নারীদের কাউন্সেলিং, রবসন শ্রেণিবিন্যাস পদ্ধতি প্রয়োগ, প্রসব পর্যবেক্ষণ জোরদার, কনসালট্যান্ট অডিট এবং ভিবিএসি (সিজারিয়ানের পর স্বাভাবিক প্রসব) সুবিধা চালু উল্লেখযোগ্য। এর ফলে হাসপাতালে সিজারিয়ানের হার কমে ৪২ শতাংশে নেমে আসে-যা আপেক্ষিকভাবে প্রায় ২০ শতাংশ হ্রাস বলে জানান তিনি।

অধ্যাপক রীতা বলেন, গেটস ফাউন্ডেশনের অর্থায়নে ২০২২-২৩ সালে আটটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এই মডেল সম্প্রসারণ করা হলে মিশ্র ফল পাওয়া যায়। এর মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান সিজারিয়ানের হার ২৫ শতাংশ বা তার বেশি কমাতে সক্ষম হয়। তিনি বলেন, "শুধু প্রশিক্ষণ দেওয়াই যথেষ্ট নয়। নেতৃত্বের জবাবদিহি, কার্যকর গভর্ন্যান্স, মিডওয়াইফ-নেতৃত্বাধীন সেবা মডেল এবং প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতি-এই সবকিছু একসঙ্গে নিশ্চিত করতে হবে।"

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা উপেক্ষা 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আশুলিয়া উইমেন অ্যান্ড চিলড্রেন হাসপাতালের (এডব্লিউসিএইচ) গবেষণা পরিচালক অধ্যাপক খুরশীদ তালুকদার বলেন, মা ও নবজাতক স্থিতিশীল থাকলে প্রসবের প্রাথমিক বা ল্যাটেন্ট ধাপ দীর্ঘ হওয়া সিজারিয়ান করার কোনো কারণ হতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এর সঙ্গে একমত। তিনি বলেন, "প্রসবের জন্য সময় প্রয়োজন। নবজাতকের মস্তিষ্কের প্রায় ৭০ শতাংশ আঘাত প্রসব শুরুর আগেই ঘটে, আর ১০ শতাংশেরও কম আঘাত ঘটে কেবল প্রসবকালীন সময়ে।" তিনি আরও বলেন, স্বাভাবিক প্রসবের মাধ্যমে মাতৃদেহের মাইক্রোবায়োম নবজাতকের শরীরে স্থানান্তরিত হয়-যা রোগপ্রতিরোধ ক্ষমতা গঠনে সহায়ক এবং দীর্ঘমেয়াদে বিপাকীয় ও রোগপ্রতিরোধজনিত ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।

নিয়িমনীতি জোরদারের আহ্বান 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) পরিচালক (ক্লিনিকস) ডা. মইনুল আহসান বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান কমাতে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞদের নেতৃত্ব নিতে হবে। তিনি বলেন, "বেসরকারি হাসপাতালগুলোতে কার্যকর লেবার রুম থাকতে হবে। লেবার রুম ছাড়া কোনো বেসরকারি হাসপাতালকে লাইসেন্স দেওয়া হবে না।"

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যসচিব সায়েদুর রহমান বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রতিরোধে গর্ভধারণের শুরু থেকেই মা ও নবজাতকের দায়িত্বশীল ফলোআপ নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, "জনবল সংকট কোনো অজুহাত হতে পারে না। আমাদের কমিউনিটি পর্যায়ে সম্পৃক্ততা বাড়াতে হবে এবং প্রতিটি অন্তঃসত্ত্বা নারীকে নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনতে হবে।" তিনি বলেন, কার্যকর নীতিনির্ধারণে সরকারি ও বেসরকারি উভয় খাতের সিজারিয়ান ও স্বাভাবিক প্রসবসংক্রান্ত নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্য থাকা জরুরি। স্বাস্থ্যসচিব আরও সতর্ক করে বলেন, অনেক ক্লিনিকে স্বাভাবিক প্রসব, শিশু চিকিৎসা ও অ্যানেস্থেশিয়া সেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই-যা মা ও নবজাতকের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।
হাসপাতাল লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার প্রয়োজনীয়তা স্বীকার করলেও তিনি বলেন, লেবার রুম ও মাতৃসেবার ন্যূনতম মান কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, দেশের ৭০ শতাংশের বেশি বেসরকারি মাতৃসেবা কেন্দ্র কার্যত কোনো কার্যকর তদারকি ছাড়াই পরিচালিত হচ্ছে। 

এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর প্রয়োজনীয় জনবল, জরুরি সেবা ও মানসম্মত লেবার রুম নেই। ফলে মুনাফাভিত্তিক, অস্ত্রোপচারনির্ভর প্রসব ক্রমেই বাড়ছে-যা মা ও নবজাতককে অপ্রয়োজনীয় স্বাস্থ্যঝুঁকি ও বড় ধরনের আর্থিক চাপের মুখে ফেলছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিপণ্যের কোল্ড চেইন উন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহী যুক্তরাষ্

1

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প

2

নতুন আশায় বরণ ১৪৩৩—উৎসবে মুখর সারাদেশ

3

স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেলে যোগ হলো নতুন ‘গোপনীয়ত

4

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট

5

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি

6

ক্যান্সারে আক্রান্ত আরিফের জন্য তিতুমীর নাট্যদলের নাট্যপার্ব

7

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের

8

ভোলা-৩ আসনে ধানের শীষের হাফিজ উদ্দিন বিজয়ী

9

দেশে আরও ৩ উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন

10

নবীনগর পৌর নির্বাহী কর্মকর্তার অনিয়মিত উপস্থিতির অভিযোগ, ভোগ

11

মিরপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১৭৫

12

তনু হত্যা: পোশাকের নমুনায় আরও একজনের রক্তের অস্তিত্ব

13

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

14

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন

15

ঈদে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি দেওয়ার উদ্যোগ

16

শেষকৃত্যের প্রস্তুতির মধ্যেই জীবিত উদ্ধার এভারেস্ট গাইড দাওয়

17

ঢাকায় বিএইচই ইউনি'র এডুকেশন এক্সপো

18

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

19

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

20