সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৬:৫৪ সকাল, রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং

ভারতে হিন্দুত্ববাদীদের হামলা থেকে মুসলিম বৃদ্ধকে বাঁচিয়ে মামলার মুখে দুই তরুণ

দীপক কুমার / সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে হিন্দুত্ববাদীদের হাত থেকে এক বৃদ্ধ মুসলিম দোকানিকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন দুই তরুণ। কিন্তু উল্টো ওই দুজনকেই অভিযুক্ত করে মামলা করেছে পুলিশ। গত ২৬ জানুয়ারি উত্তরাখণ্ডের কোটদ্বার এলাকায় ওয়াকিল আহমেদ (৭০) নামের এক বৃদ্ধকে হেনস্তা করছিল একদল লোক। তার দোকানের নাম 'বাবা স্কুল ড্রেস'- এটাই ছিল তাদের আপত্তির কারণ। ওয়াকিলের দোকানে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের কয়েকজন সদস্য দোকানের নাম পরিবর্তনের দাবি তোলে। 

বিষয়টি দেখে প্রতিবাদ করেন দীপক কুমার ও বিজয় রাওয়াত নামের দুই স্থানীয় বাসিন্দা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দীপক ওই দলটির মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করছেন। বিক্ষোভকারীরা তার নাম জিজ্ঞেস করলে তিনি বলেন, 'আমার নাম মোহাম্মদ দীপক।'

সামাজিক যোগাযোগমাধ্যমে দীপকের এই সাহসিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বেশ প্রশংসিত হয়। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো।

গত ৩১ জানুয়ারি ৪০ জনের বেশি লোক জড়ো হয়ে দীপকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পুলিশ 'দ্য হিন্দু'কে জানিয়েছে, বিক্ষোভকারীরা জাতীয় মহাসড়ক অবরোধ করেছিল। এতে যান চলাচল ব্যাহত হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।
দীপক জানান, তার বাড়ির সামনে যখন বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিল, তখন ঘরে তার মা, স্ত্রী ও পাঁচ বছরের মেয়ে একা ছিলেন। তিনি বলেন, 'আমি নিজের জীবন নিয়ে ভয়ে আছি।' 

পৌরি গাড়ওয়ালের পুলিশ সুপার সর্বেশ পানওয়ার জানান, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের দুই সদস্য গৌরব কাশ্যপ ও কমল পালের অভিযোগের ভিত্তিতে দীপক কুমার ও বিজয় রাওয়াতের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। 
তাদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানো, আঘাত করা, দাঙ্গা বাধানো ও শান্তি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সুপার বলেন, অভিযোগপত্রে দাবি করা হয়েছে যে ওই দুই যুবক অভিযোগকারীদের ওপর হামলা চালিয়েছেন। এমনকি টাকা, ঘড়ি ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাদের গালিগালাজও করেছেন। 
ভিএইচপি ও বজরং দলের সদস্যদের দাবি, তারা দীপক ও বিজয়ের বিরুদ্ধে জনমত গড়তে বাড়ি বাড়ি প্রচারে গিয়েছিলেন। তখনই নাকি এ ঘটনা ঘটে।

তবে ঘটনার জেরে আরও দুটি মামলা হয়েছে। দীপক ও বিজয়ের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে রাস্তা অবরোধ করায় অজ্ঞাতনামা কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশ একটি মামলা করেছে।

অন্য মামলাটি করেছেন ভুক্তভোগী দোকানি ওয়াকিল আহমেদ। দোকানে অনধিকার প্রবেশ, অপমান ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দুজনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে এ মামলায়। গত ৩১ জানুয়ারি রাতে এই তিনটি মামলাই নথিভুক্ত করা হয়।

এদিকে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে দীপককে 'হিরো' হিসেবে অভিহিত করে লিখেছেন, 'দীপক সংবিধান ও মানবতার জন্য লড়ছেন। বিজেপি ও সংঘ পরিবার প্রতিদিন এই সংবিধানকেই পদদলিত করার ষড়যন্ত্র করছে। ঘৃণার বাজারে দীপক ভালোবাসার দোকানের এক জীবন্ত প্রতীক। আর এটাই ক্ষমতায় থাকা লোকজনের সবচেয়ে বেশি গায়ে লাগে।'

পোস্টে তিনি আরও বলেন, 'সংঘ পরিবার ইচ্ছাকৃতভাবে দেশের অর্থনীতি ও সমাজে বিষ ছড়াচ্ছে, যাতে ভারত বিভক্ত থাকে এবং ভয়ের ওপর ভর করে গুটিকয় মানুষ শাসন চালিয়ে যেতে পারে। উত্তরাখণ্ডের বিজেপি সরকার প্রকাশ্যে ওই সব অসামাজিক শক্তির পক্ষ নিচ্ছে, যারা সাধারণ নাগরিকদের ভয়ভীতি দেখাচ্ছে ও হেনস্তা করছে।'

রাহুল গান্ধী বলেন, 'ঘৃণা, ভয় ও অরাজকতার পরিবেশে কোনো দেশ এগোতে পারে না। শান্তি ছাড়া উন্নয়ন কেবল ফাঁকা বুলি। আমাদের আরও অনেক দীপকের প্রয়োজন-যারা মাথা নত করে না, ভয় পায় না এবং সর্বশক্তি দিয়ে সংবিধানের পাশে দাঁড়ায়।'
দীপককে সাহস জুগিয়ে রাহুল লেখেন, 'ভাই, আমরা তোমার সঙ্গে আছি। ভয় পেও না।' 

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

1

ড.ইউনূস ও উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার প্রয়োজন দেখছে না

2

ডিসিইউর নামে পরিচালিত সব ফেসবুক পেজ ও গ্রুপ অননুমোদিত

3

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াত শপথ নেবে

4

শিল্পকলা একাডেমিতে উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারা

5

গণভোটে সরকারের প্রচারণা চালানোর ক্ষেত্রে আইনগত বাধা নেই : প্

6

রাজনৈতিক হস্তক্ষেপ ও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবক্ষয়

7

জুলাইয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধারের আগে নির্বাচন স্থগিত চেয়ে হা

8

ধানমন্ডিতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতাক

9

জর্ডানের কাছ থেকে আল-আকসা মসজিদের নিয়ন্ত্রণ নেয়ার পাঁয়তারা

10

জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

11

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নতুন ধাপে, এখনই উঠছে না সব নিষেধাজ্

12

জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত

13

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৭৯

14

বাংলাদেশের এইচএসসিকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা কর

15

খামেনির দাফন আজ মাশহাদে, প্রতিশোধের স্লোগানে উত্তাল জনতা

16

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

17

ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, পারবেন না

18

‘সাংস্কৃতিক ফ্যাসিবাদের’ বিপরীতে বিকল্প বয়ান গড়ার আহ্বান

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20