সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ১২:৫৮ দুপুর, রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং

জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু, প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) মামলার প্রথম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি প্রদান করেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। তবে তার জবানবন্দি সম্পূর্ণ না হওয়ায় ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই সাক্ষ্য গ্রহণ করেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, শুনানির শুরুতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম মামলার সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করেন। এরপর সাক্ষ্য দিতে কাঠগড়ায় দাঁড়ান সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি তার জবানবন্দিতে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে গুম ও হত্যার সংস্কৃতি কীভাবে গড়ে ওঠে, সে বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি র‍্যাব সম্পর্কেও তিনি বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেন।

জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়কালে ডিজিএফআই একটি প্রভাবশালী নিয়ন্ত্রক শক্তিতে পরিণত হয়। ওই সময় বিভিন্ন ব্যক্তিকে তুলে এনে নিজেদের সেলে রেখে জিজ্ঞাসাবাদ করা হতো, যাদের মধ্যে মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন। এমনকি তারেক রহমানকেও তুলে এনে অমানবিক নির্যাতন করা হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন,বেসামরিক ব্যক্তিদের ডিজিএফআইয়ের সেলে আটক রাখার বিষয়টি এক সময় নিয়মিত অভ্যাসে পরিণত হয়। এর ফলে বাহিনীগুলোর মধ্যে এমন এক মানসিকতা তৈরি হয় যে, কাউকে তুলে এনে যেকোনো কিছু করা সম্ভব—এই মনস্তাত্ত্বিক বাধা ভেঙে পড়ে।

জবানবন্দিতে ২০০৩ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর প্রসঙ্গ টেনে সাবেক সেনাপ্রধান বলেন, র‍্যাব গঠনের আগে ওই অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়। সরকারি ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় হার্ট অ্যাটাকে ১২ জনের মৃত্যু হয়। তবে হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে এই সংখ্যা ছিল অন্তত ৬০ জন। পরবর্তীতে অভিযানে জড়িতদের দায়মুক্তি দেওয়া হয়, যা কার্যত ‘লাইসেন্স টু কিল’ হিসেবে কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন।

রোববার সকালে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান-কে কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও নাজনীন নাহার।

শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আইনজীবী নাজনীন নাহার বলেন, সাবেক সেনাপ্রধানের জবানবন্দি এখনও অসম্পূর্ণ। তিনি দাবি করেন, জবানবন্দিতে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘ ইতিহাস ও ভূমিকা নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছে, যা একজন সাবেক সেনাপ্রধানের কাছ থেকে তিনি প্রত্যাশা করেননি। তার ভাষায়, সেনাবাহিনী একটি গৌরবময় প্রতিষ্ঠান, যা দেশ গঠন ও সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে।

তিনি আরও বলেন, জবানবন্দি শেষ হওয়ার পর প্রতিরক্ষা পক্ষ এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—২০১১ সালের ১১ জুলাই পুবাইলে তার উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যা এবং একই সময়কালে আরও সমসংখ্যক ব্যক্তিকে হত্যার অভিযোগ। গত বছরের ২৩ ডিসেম্বর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আজ এই মামলার বিচারিক প্রক্রিয়ায় একটি নতুন অধ্যায় সূচিত হলো।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

1

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৩

2

তিন দাবিতে দ্বিতীয় দিনের মতো ইসি ঘেরাও ছাত্রদলের

3

বিএনপি সরকারের সামনে বড় চ্যালেঞ্জ: অর্থনৈতিক স্থবিরতা, মূল্য

4

বিসিবির নির্বাচিত বোর্ড ভেঙে তামিমকে আহবায়ক করে ১১ সদস্যের অ

5

এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদের হার কমানো সম্ভব নয়: অর্থ উপদেষ

6

হামাসের সামরিক প্রধানকে লক্ষ্য করে হামলা, নিহতের দাবি

7

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৮ কোটি টাকা

8

বরিশালে চামড়ার আড়তে অগ্নিসংযোগের অভিযোগ

9

আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬

10

ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

11

প্রথমবার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করল জামায়াত নেতৃত্বাধী

12

আগামীকাল পাস হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

13

ঈদযাত্রা নিরাপদ করতে রাজধানীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা: ডি

14

শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ার

15

মাদকবিরোধী অভিযানে পিকাসোর চিত্রকর্ম উদ্ধার ফরাসি পুলিশের

16

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আজ ইসিতে আপিল করবেন মনিরা শারমিন

17

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

18

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

19

সৈয়দপুরে দগ্ধ বৃদ্ধের মৃত্যু, মরদেহ নিয়ে থানা ঘেরাও

20