ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দামও কমানো হয়েছে। অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার ১৭ দিন আগে, ২ এপ্রিল, ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা নির্ধারণ করে বিইআরসি।
অর্থাৎ দুই দফায় ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল। এবার ভোক্তাপর্যায়ে সিলিন্ডারপ্রতি দাম ৫৫ টাকা কমানো হলো।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন