সর্বশেষ
এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী হাকালুকি হাওরে বজ্রপাতে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু ইরান ইস্যুতে সমালোচনার জবাব দিলেন ট্রাম্প স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বড় সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী সংসদে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সভাপতিকে সম্মান জানাবেন এমপিরা স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল সরবে ২ থেকে আড়াই বছরের মধ্যে হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : প্রধানমন্ত্রী সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় এসএসএফকে যুগোপযোগী হতে হবে: প্রধানমন্ত্রী সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মত পেছালো তদন্ত প্রতিবেদন যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক নিয়ে জল্পনার অবসান, সুইজারল্যান্ডে বসছে আলোচনা শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ ভ্যাটসহ সোনার নতুন দাম ঘোষণা, ভরিতে কমল ৯ হাজার ১৩ টাকা আমার দল ক্ষমতায় তাই মারধর করেছি: স্বেচ্ছাসেবক দল নেতা সব পক্ষকে সঙ্গে নিয়েই গণমাধ্যম সংস্কার করা হবে: তথ্যমন্ত্রী রিজার্ভ চুরি মামলায় ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ সিআইডির ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত সংসদে ২ লাখ কোটি টাকা ঘাটতির সংশোধিত বাজেট পেশ ৪৮৪ কোটি টাকায় ৭০ হাজার টন সার কিনবে সরকার বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই ও পুলিশের ওপর হামলা, ‘এক্সেল বাবু’সহ গ্রেপ্তার ৬ সবার জন্য সেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা নেব না: হাসনাত আব্দুল্লাহ পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বিএসএফের ৩৬টি পুশইন চেষ্টা প্রতিরোধ করা হয়েছে সাংবাদিকতার রহস্যময় গল্প নিয়ে আসছে অপূর্বের ‘হেডলাইন’ আজই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের প্রাথমিক শান্তিচুক্তি, হরমুজ খুলে দেওয়ার ইঙ্গিত জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী কূটনৈতিক সম্পর্ক বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্যে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী শার্শায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী আয়বহির্ভূত সম্পদের মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইরানি তেলের নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনায় ৮০ ডলারের নিচে নামল তেলের দাম ২ হাজার ১১২ কোটি টাকায় আরও তিন কার্গো এলএনজি কিনবে সরকার দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না: প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপ উদ্বোধন প্রধানমন্ত্রীর শাপলা চত্বর মামলা: ভিডিও ফুটেজকে ‘এআই তৈরি’ দাবি মোজাম্মেল বাবুর ১ জুলাই থেকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি পুরোদমে শুরু: আইনমন্ত্রী ১৫ বারের মতো পিছিয়ে হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন শিশু আয়াত হত্যা মামলায় প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪, কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের পাঁচ হাজার মুসলিমকে বাংলাদেশে ‘পুশব্যাকের’ অভিযোগ এইচআরডব্লিউর মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার চিকিৎসক নাফিসার মৃত্যু: ইয়ার্কি ডটকমের সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল আজ ১৬ জুন, সংবাদপত্রের কালো দিবস হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি ট্রাম্পের, বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর যৌক্তিক ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর রহমান

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪:৩৯ দুপুর, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ইং

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিন আবেদনে আসামিপক্ষ দাবি করে, জাহের আলভী এ ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। প্রেমের বিয়ে করার কারণে ব্যক্তিগত জিদ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে বাদী হয়রানিমূলকভাবে মামলাটি করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। আসামির বিরুদ্ধে এজাহারে সুনির্দিষ্ট অভিযোগ নেই বলে দাবি করেন তার আইনজীবীরা।

আবেদনে আরও বলা হয়, জাহের আলভী দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যাজমা ব্রঙ্কাইটিস বা গুরুতর হাঁপানি রোগে ভুগছেন। গত ১৩ জুন হঠাৎ অ্যাজমা অ্যাটাক হলে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে জরুরি ভিত্তিতে বক্ষব্যাধি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমান শারীরিক অবস্থায় তাকে কারাগারের মতো বদ্ধ পরিবেশে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জামিন আবেদনে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা করেন। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

আসামিপক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ একাধিক আইনজীবী জামিনের আবেদন করে শুনানি করেন। তবে বাদীপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, ২০১০ সালে জাহের আলভী ও ইকরার বিয়ে হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে। একই মামলায় গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণের পর জামিন পান।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানম

1

খুলনায় ভোটকেন্দ্রে নেতার মৃত্যু, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ

2

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

3

মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

4

আলোচনায় থাকা একঝাঁক পরিচিত মুখের পরাজয়

5

বিসিবির নির্বাচিত বোর্ড ভেঙে তামিমকে আহবায়ক করে ১১ সদস্যের অ

6

রংপুরে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ, ওসিসহ প্

7

রমজান আসার আগেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, সিন্ডিকেট বা সর

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

10

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

11

সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ

12

'শিক্ষকের রোষানলে' এক বিষয়ে ৫ বার ফেল, মেডিকেল শিক্ষার্থীর আ

13

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইলাম মারা গেছেন

14

ত্রয়োদশ সংসদে তুলনামূলক তারুণ্যের ছোঁয়া, গড় বয়স ৫৯ বছর: টিআই

15

অর্থনৈতিক সংস্কার জোরদারে আইএমএফের নতুন ঋণ চাইছে বাংলাদেশ

16

নতুন আশায় বরণ ১৪৩৩—উৎসবে মুখর সারাদেশ

17

নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরও প্রচার করা উচিত : চিফ হ

18

পুরান ঢাকায় সাকরাইনে ঘুড়ি উৎসব

19

তৃতীয় দিনে চার জেলায় তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কর্মসূ

20