সর্বশেষ
দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ফেরাতে ৩০ দিনের মধ্যে নথি চেয়েছে আমিরাত হিজরি নববর্ষে বদলানো হবে পবিত্র কাবার গিলাফ প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন জরুরি: তথ্যমন্ত্রী মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে মার্কিন নিষেধাজ্ঞায় ছিলেন বেনজীর সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী দিল্লিতে উপদেষ্টাকে আটকে দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে আটক সরকারের নয়, ইন্টারপোলের কৃতিত্ব: শফিকুর রহমান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমল স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার এক সপ্তাহে হামে নিশ্চিত মৃত্যু শূন্যে: স্বাস্থ্যমন্ত্রী গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে ঢাকায় ফিরলেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক লেবাননে শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা, উল্লেখ করেনি দেশের নাম বাংলাদেশের এইচএসসিকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয়: ববি হাজ্জাজ মনিরুল হকের বক্তব্য ‘অমার্জনীয় ও বর্ণবাদী’: নাহিদ ইসলাম জামায়াতের নারী এমপিদের নিয়ে মনিরুল হক চৌধুরীর বিতর্কিত মন্তব্যে উত্তপ্ত সংসদ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্তের দাবি ইরানের খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, একজন ঢাকায় চিকিৎসাধীন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আর এস ফাহিমকে গ্রেপ্তার দেখালেন আদালত বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল দুবাইয়ে আটক বেনজীরকে দ্রুত দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হোয়াইটওয়াশের লক্ষ্যে অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের টার্গেট দিল বাংলাদেশ দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার মার্চেন্ট হিসাবের জন্য বাধ্যতামূলক হচ্ছে ভ্যাট নিবন্ধন তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা সহায়তা পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর নিম্নাঞ্চল প্লাবিত, দোকানপাটে পানি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ রামপুরায় সংকটাপন্ন ‘কাইল্যা পলাশ’, মামলা হলেও গ্রেপ্তার নেই শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় দুই আসামির জেল আপিল গ্রহণ মরক্কোর সঙ্গে ড্রয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু বড় বাজেট বাস্তবায়ন সম্ভব, প্রয়োজন স্বচ্ছতা ও দক্ষতা: এফবিসিসিআই প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান প্রধানমন্ত্রীর ভুল বক্তব্যে বাংলাদেশ লজ্জিত হবে: শফিকুর রহমান শিল্পকলা একাডেমিতে উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : শাহবাজ শরিফ আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, পাঁচ সদস্য নিহত নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণমন্ত্রী জুলাইয়ে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও দাফন মুক্তির প্রথম দিনেই দর্শকদের প্রশংসায় ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ বাংলাদেশের ব্রাজিল উন্মাদনার খবর এখন দেশটির গণমাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৬:২২ সকাল, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং

জাল নথিতে চাকরির অভিযোগ বিমানের ৮ পাইলটের বিরুদ্ধে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত ৮ জন পাইলটের (বৈমানিক) বিরুদ্ধে স্বাভাবিক ও বাধ্যতামূলক উড্ডয়ন ঘণ্টা পূরণ না করেই তথ্য গোপন ও ভুয়া নথির মাধ্যমে চাকরি গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পাইলট লাইসেন্স ইস্যু, রেটিং প্রদান এবং তদারকি ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান অনিয়মের ফলে যাত্রী নিরাপত্তা এবং দেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বিমান কর্তৃপক্ষ ৪ সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের প্রাথমিক গোপন অনুসন্ধানে ওই ৮ পাইলটের বিরুদ্ধে তথ্য গোপন ও ভুয়া নথির মাধ্যমে চাকরি গ্রহণ, জাল লগবুক, ভুয়া উড্ডয়ন ঘণ্টা এবং বিধিবহির্ভূত ছাড়ের মাধ্যমে বাণিজ্যিক ও পরিবহন পাইলট লাইসেন্স অর্জনের অভিযোগ উঠে এসেছে। যা আন্তর্জাতিক মানদণ্ড ও প্রচলিত বিধিমালার স্পষ্ট লঙ্ঘন হিসেবে প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাইলটদের পাশাপাশি তদারকি ব্যবস্থায়ও গুরুতর অনিয়ম রয়েছে। কিছু ফ্লাইট পরিদর্শকের বৈধ লাইসেন্স, শারীরিক সক্ষমতা এবং সাম্প্রতিক উড্ডয়ন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তারা পাইলট যাচাই ও অনুমোদনের দায়িত্ব পালন করেছেন, যা পুরো লাইসেন্সিং ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।

বিশেষজ্ঞদের মতে, অপর্যাপ্ত উড্ডয়ন অভিজ্ঞতাসম্পন্ন পাইলট দিয়ে ফ্লাইট পরিচালনা করা হলে জরুরি পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত, বিমান নিয়ন্ত্রণ হারানো এবং বড় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। একই সঙ্গে বীমা কার্যকারিতা হারানো, যাত্রীদের আইনি দাবি এবং আন্তর্জাতিক রুটে বিধিনিষেধ আরোপের ঝুঁকিও তৈরি হতে পারে।

এ বিষয়ে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম গণমাধ্যমকে বলেন, জাল সনদ দিয়ে যে সব পাইলট বাংলাদেশ বিমানে চাকরি করছেন, তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।পাশাপাশি সিভিল এভিয়েশন যেহেতু তাদের লাইসেন্স দেয়, তাই তারাও দায় এড়াতে পারে না। এ লাইসেন্স প্রদানের সঙ্গে সিভিল এভিয়েশনের যেসব কর্মকর্তা জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। 

তিনি আরও বলেন, যে পাইলটদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে, তাদের বিমান পরিচালনা থেকে বিরত রাখা উচিত। ভবিষ্যতে কেউ যেন জালিয়াতি করে চাকরিতে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও কঠোর হতে হবে কর্তৃপক্ষকে।

অনুসন্ধান প্রতিবেদন বলছে, ক্যাপ্টেন আব্দুর রহমান আকন্দের বাণিজ্যিক পাইলট লাইসেন্সের জন্য ন্যূনতম ২৫০ ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা থাকার কথা থাকলেও তার লগবুকে পাওয়া গেছে মাত্র ১৫৪.৩৫ ঘণ্টা। অর্থাৎ প্রায় ৯৫ ঘণ্টার বেশি ঘাটতি থাকা সত্ত্বেও তাকে নিয়মিত উড্ডয়নের অনুমতি দেওয়া হয় এবং প্রায় চার মাস তিনি ফ্লাইট পরিচালনা করেন।

ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদের পরিবহন পাইলট লাইসেন্সে একই উড্ডয়ন ঘণ্টা পাইলট ইন কমান্ড ও কো-পাইলট হিসেবে দুবার লিপিবদ্ধ করার অভিযোগ রয়েছে। এতে প্রায় ৩৫০ ঘণ্টার অসামঞ্জস্য ধরা পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করা হয়েছে।

ক্যাপ্টেন আনিসের ক্ষেত্রে অন্তত ২০০ ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা প্রয়োজন, সেখানে তার মোট উড্ডয়ন সময় ছিল মাত্র ১৬২ ঘণ্টা ৪০ মিনিট। তা সত্ত্বেও তাকে লাইসেন্স প্রদান করা হয়। একই সঙ্গে তার প্রশিক্ষণ সনদ অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

ক্যাপ্টেন বাসিত মাহতাবের নথিতে তার পাইলট ইন কমান্ড উড্ডয়ন ঘণ্টা ছিল মাত্র ৩৩ ঘণ্টা ৪৫ মিনিট, যা পরবর্তী সময় জাল সনদের মাধ্যমে ১৫৫ ঘণ্টা দেখানো হয়। এ ছাড়া ক্যাপ্টেন নুরুদ্দিন আহমেদ, ক্যাপ্টেন ইউসুফ মাহমুদ ও ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ মিলেছে প্রাথমিক অনুসন্ধানে।

বিমানের অভ্যন্তরীণ অনুসন্ধান প্রতিবেদন সম্পর্কে সিভিল অ্যাভিয়েশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে বলেন, সিভিল অ্যাভিয়েশন থেকে ইসুকৃত যেসব লাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এভিয়েশন খাত বর্তমানে পাইলট লাইসেন্স ইস্যু, তদারকি এবং পর্যবেক্ষণ ব্যবস্থায় গুরুতর অনিয়মের কারণে গভীর নিরাপত্তা, বিধানগত ও সুনামগত ঝুঁকির মুখে রয়েছে। একাধিক বাণিজ্যিক পাইলট লাইসেন্স, পরিবহন পাইলট লাইসেন্স এবং যন্ত্রনির্ভর উড্ডয়ন রেটিং জাল বা ভুয়া উড়ানঘণ্টা, অসত্য লগবুক এবং অবৈধ ছাড় প্রদানের ভিত্তিতে ইস্যু করা হয়েছে।

 এগুলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি, বেসামরিক বিমান চলাচল বিধি ১৯৮৪ এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সংযোজনী-১ এর মানদণ্ডকে স্পষ্টভাবে লঙ্ঘন করে, ফলে দেশীয় ও আন্তর্জাতিক উড়ান উভয়ই ঝুঁকির মধ্যে পড়েছে।

এই সমস্যাগুলো অমীমাংসিত থাকলে যাত্রী নিরাপত্তার মারাত্মক ক্ষতি হতে পারে, এয়ারলাইন্স ও নিয়ন্ত্রকের বিরুদ্ধে আইনি দায় সৃষ্টি হতে পারে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, শাস্তিমূলক ব্যবস্থা বা ক্যাটাগরি ওয়ান স্বীকৃতি ঝুঁকির মুখে পড়তে পারে এবং বৈশ্বিক এভিয়েশন সম্প্রদায়ের আস্থা হারানোর আশঙ্কা তৈরি হতে পারে।  এসব বিবেচনায় অতিসত্বর কার্যকর ব্যবস্থা গ্রহণ অপরিহার্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই অনিয়মগুলো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সংযোজনী-১ এর বিভিন্ন বাধ্যতামূলক দিক লঙ্ঘন করে, যার মধ্যে রয়েছে ন্যূনতম উড়ানঘণ্টা, সাম্প্রতিকতা বা রিসেন্সি, অনুমোদিত প্রশিক্ষণ সংস্থা থেকে প্রশিক্ষণ গ্রহণ এবং স্বাধীন তদারকি ব্যবস্থা নিশ্চিতকরণ। এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে আন্তর্জাতিক অডিটে ঝুঁকির মাত্রা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে বাংলাদেশের ক্যাটাগরি ওয়ান অর্জনের প্রচেষ্টায় বড় ধরনের বাধা সৃষ্টি হতে পারে।
 
নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিমান চলাচল ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে পাইলটরা যাতে লাইসেন্স জালিয়াতি করে চাকরি না নিতে পারে, তা প্রতিরোধে বেশ কিছু সুপারিশমালা এতে তুলে ধরা হয়েছে। এসব প্রতিরোধে অবিলম্বে স্বাধীন উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার সুপারিশও করা হয়েছে।

সন্দেহভাজন লাইসেন্সধারী পাইলটদের যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত অবিলম্বে উড়ান থেকে বিরত রাখতে এবং অসামঞ্জস্য পাওয়া গেলে তাদের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত, একই সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট সেফটি ও বিধিমালা বিভাগে পূর্ণাঙ্গ অডিট পরিচালনা, পরিদর্শকদের যোগ্যতা যাচাই, দায়িত্ব পুনর্বণ্টন এবং নীতি ও অনুমোদন প্রক্রিয়ার সংস্কারের সুপারিশ করা হয়েছে।
 
এ ছাড়া ডিজিটাল লাইসেন্স যাচাই ব্যবস্থা চালু করে ডিজিটাল লগবুক ও ব্লক আওয়ার যাচাই এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও এয়ারলাইন্সের ডেটাবেসের স্বয়ংক্রিয় সমন্বয় নিশ্চিত করতে বলা হয়েছে। ভুল বা ভুয়া উড়ান ঘণ্টা পাওয়া গেলে বাধ্যতামূলক পুনর্মূল্যায়ন উড়ান এবং পাইলট ইন কমান্ড ও যন্ত্রনির্ভর উড়ানের সাম্প্রতিকতা কঠোরভাবে প্রয়োগ এবং প্রয়োজনে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাকে অবহিত করে স্বেচ্ছায় স্বচ্ছ তথ্য প্রদান করতে সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া দীর্ঘমেয়াদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাংগঠনিক শাসন জোরদার করতে স্বাধীন অভ্যন্তরীণ অডিট ইউনিট গঠন এবং জবাবদিহি ও স্বচ্ছতা বৃদ্ধির ব্যবস্থা, আন্তর্জাতিক মানসম্মত নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে বাধ্যতামূলক নিরাপত্তা প্রতিবেদন, নিরাপদ ও গোপন রিপোর্টিং ব্যবস্থা গঠন, মূল কারণ বিশ্লেষণ এবং নথিপত্রের স্বচ্ছতা নিশ্চিত করতেও সুপারিশ করা হয়েছে।

অনুসন্ধানে প্রতিবেদনে বলা হয়েছে পাইলট লাইসেন্স ইস্যু ও তদারকি ব্যবস্থার বিদ্যমান অনিয়মগুলো বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলকে তাৎক্ষণিক, গুরুতর এবং অগ্রহণযোগ্য ঝুঁকির মুখে ফেলেছে।

 স্বাধীন তদন্ত, অনিয়মিত লাইসেন্স স্থগিত এবং কাঠামোগত সংস্কার এই তিনটি পদক্ষেপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। বিলম্ব হলে আন্তর্জাতিক রুটে নিষেধাজ্ঞা, ক্যাটাগরি ওয়ান প্রচেষ্টা ব্যর্থতা, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা এবং আর্থিক ও সুনামের অপূরণীয় ক্ষতির ঝুঁকি তৈরির কথাও বলা হয়েছে প্রতিবেদনে। 

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় থাকা একঝাঁক পরিচিত মুখের পরাজয়

1

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার জন্য চিটাগাং ড্রাই ডকের চ

2

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে সি

3

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ছায়ায় দেশে সার সংকটের শঙ্কা, ঝুঁকিতে ক

4

নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানালেন সেনাপ্রধান ওয়াকার

5

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

গাজা পুনর্গঠনে ৭০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিল বোর্ড অব

8

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুত দেশ

9

ঝালকাঠিতে জামায়াতের কার্যালয়ে আগুন, পরিকল্পিত নাশকতার অভিযোগ

10

ভোলা-৩ আসনে ধানের শীষের হাফিজ উদ্দিন বিজয়ী

11

কবিতা, সাহিত্য আর পরিবারের গল্পে উজ্জ্বলের ‘বনলতা সেন’

12

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন-ইমরান

13

গাজার পথে ত্রাণবাহী ১০ জাহাজ আটক করল ইসরায়েল

14

সাইপ্রাসকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ

15

সমালোচনার জবাবে ফারুকী: ভালো কাজের কাফফারা দিতে হয়

16

নির্বাচন কমিশন সবার জন্য লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে -

17

শাপলা চত্বর মামলা :ফারজানা-মোজাম্মেল- দীপু মনিকে ট্রাইব্যু

18

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

19

ফ্যামিলি কার্ডে টাকা পেয়েছেন ৩৭,৮১৪ নারী প্রধান পরিবার: প্র

20