সর্বশেষ
মাসিক সম্মানী ভাতা পাচ্ছেন ১৩ হাজারের বেশি জুলাই যোদ্ধা ‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’— পার্থকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় আরও ১ কোটি ৪০ লাখ ইউরো দিচ্ছে ইইউ যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত হাজার ছাড়াল এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী হাকালুকি হাওরে বজ্রপাতে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু ইরান ইস্যুতে সমালোচনার জবাব দিলেন ট্রাম্প স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বড় সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী সংসদে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সভাপতিকে সম্মান জানাবেন এমপিরা স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল সরবে ২ থেকে আড়াই বছরের মধ্যে হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : প্রধানমন্ত্রী সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় এসএসএফকে যুগোপযোগী হতে হবে: প্রধানমন্ত্রী সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মত পেছালো তদন্ত প্রতিবেদন যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক নিয়ে জল্পনার অবসান, সুইজারল্যান্ডে বসছে আলোচনা শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ ভ্যাটসহ সোনার নতুন দাম ঘোষণা, ভরিতে কমল ৯ হাজার ১৩ টাকা আমার দল ক্ষমতায় তাই মারধর করেছি: স্বেচ্ছাসেবক দল নেতা সব পক্ষকে সঙ্গে নিয়েই গণমাধ্যম সংস্কার করা হবে: তথ্যমন্ত্রী রিজার্ভ চুরি মামলায় ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ সিআইডির ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত সংসদে ২ লাখ কোটি টাকা ঘাটতির সংশোধিত বাজেট পেশ ৪৮৪ কোটি টাকায় ৭০ হাজার টন সার কিনবে সরকার বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই ও পুলিশের ওপর হামলা, ‘এক্সেল বাবু’সহ গ্রেপ্তার ৬ সবার জন্য সেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা নেব না: হাসনাত আব্দুল্লাহ পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বিএসএফের ৩৬টি পুশইন চেষ্টা প্রতিরোধ করা হয়েছে সাংবাদিকতার রহস্যময় গল্প নিয়ে আসছে অপূর্বের ‘হেডলাইন’ আজই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের প্রাথমিক শান্তিচুক্তি, হরমুজ খুলে দেওয়ার ইঙ্গিত জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী কূটনৈতিক সম্পর্ক বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্যে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী শার্শায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী আয়বহির্ভূত সম্পদের মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইরানি তেলের নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনায় ৮০ ডলারের নিচে নামল তেলের দাম ২ হাজার ১১২ কোটি টাকায় আরও তিন কার্গো এলএনজি কিনবে সরকার দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না: প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপ উদ্বোধন প্রধানমন্ত্রীর শাপলা চত্বর মামলা: ভিডিও ফুটেজকে ‘এআই তৈরি’ দাবি মোজাম্মেল বাবুর ১ জুলাই থেকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি পুরোদমে শুরু: আইনমন্ত্রী ১৫ বারের মতো পিছিয়ে হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন শিশু আয়াত হত্যা মামলায় প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪, কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের পাঁচ হাজার মুসলিমকে বাংলাদেশে ‘পুশব্যাকের’ অভিযোগ এইচআরডব্লিউর মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২:৩০ দুপুর, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ইং

যৌক্তিক ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর রহমান

জাতীয় সংসদে ‘যৌক্তিক’, ‘কার্যকর’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, তার দল সরকারের নিয়ন্ত্রণাধীন কিংবা সংঘাতমুখী কোনো বিরোধী দলের ভূমিকা পালন করবে না।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিরোধীদলীয় উপনেতা আবদুল্লাহ মোহাম্মাদ তাহেরসহ জামায়াতে ইসলামীর অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “অতীতে বাংলাদেশে দুই ধরনের বিরোধী দল দেখা গেছে। এক ধরনের বিরোধী দল ছিল সরকারের নিয়ন্ত্রণাধীন। আরেক ধরনের বিরোধী দল সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করে দীর্ঘ সময় সংসদ বর্জন করত। জামায়াত এ দুই ধারার কোনোটিই অনুসরণ করবে না।”

তিনি বলেন, “আমরা বগলদাবা বিরোধী দল হব না, আবার এমন আচরণও করব না, যাতে জনস্বার্থ ক্ষুণ্ন হয়।”

সংসদে জামায়াতের অবস্থান প্রথম দিন থেকেই স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোই সংসদে তুলে ধরা হবে।

বিরোধীদলীয় নেতা জানান, গণভোটের ফলাফল বাস্তবায়ন, ব্যাংকিং খাতের সংকট, প্রবাসীদের সমস্যা এবং সীমান্তে ‘পুশ-ইন’সহ কয়েকটি বিষয়ে তারা সংসদে নোটিশ দিয়েছেন। প্রবাসীদের সমস্যা সমাধানে একটি সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হলেও সরকার এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বলে উল্লেখ করেন তিনি।

সীমান্তে পুশ-ইন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বিষয়টিকে ‘সংবেদনশীল’ উল্লেখ করে নোটিশ প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছিল। তবে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় বিষয়টি সংসদে আলোচনার দাবি জানান তিনি।

বাজেট অধিবেশন প্রসঙ্গে সম্পূরক বাজেট উপস্থাপনের সময় নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, কার্যপ্রণালি বিধি অনুযায়ী মার্চে সম্পূরক বাজেট উপস্থাপনের কথা থাকলেও জুনের মাঝামাঝি সময়ে তা আনা হয়েছে। এতে জবাবদিহি দুর্বল হয় বলে মন্তব্য করেন তিনি।

অর্থবছরের শেষ দিকে বিপুল সরকারি অর্থ তড়িঘড়ি করে ব্যয় করলে অপচয় ও অনিয়মের সুযোগ সৃষ্টি হতে পারে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। বর্ষাকালে উন্নয়নকাজ বাস্তবায়ন করলে কাজের মান নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, এতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও ব্যয় ব্যবস্থাপনায় কার্যকারিতা বাড়বে।

সংসদীয় আচরণ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “ব্যক্তিগত আক্রমণ, দলীয় চরিত্রহনন বা অযথা প্রশংসা-স্তুতিতে সংসদের সময় নষ্ট করা উচিত নয়। আমরা এখানে কারও প্রশংসা করতে আসিনি, জনগণের পক্ষে কথা বলতে এসেছি।”

সংসদকে ‘মিলমিশের সংসদ’ আখ্যা দেওয়ার ধারণা নাকচ করে তিনি বলেন, যৌক্তিক বিষয়ে সরকারকে সমর্থন এবং প্রয়োজন হলে সমালোচনা করাই কার্যকর বিরোধী দলের দায়িত্ব। কোনো বিষয়ে মতামত উপেক্ষিত হলে ওয়াকআউট করা হতে পারে, তবে দীর্ঘমেয়াদে সংসদ বর্জনের পথে যাবে না জামায়াত।

সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত সংবিধান সংশোধনের চেয়ে সংস্কারের পক্ষে। সংস্কারের জন্য কোনো কমিটি গঠনের প্রস্তাব এলে দলটি তা বিবেচনা করবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ বুলবুল-ফারুকদের

1

শাপলা চত্বর ট্র্যাজেডি, স্মৃতি ও বিচারহীনতার ১৩ বছর

2

মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ

3

সৌদি–ইসরায়েল লবিংয়ে ইরানে ট্রাম্পের হামলা, নিহত খামেনি

4

‘দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে’

5

জুলাই সনদের বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন তারেক রহমান

6

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু

7

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু, এক দিনে সর্বোচ্চ

8

ইউরোপকে আরো বেশি দায়িত্ব নিতে হবে : নিরাপত্তা সম্মেলনে উরসুল

9

শেখ হাসিনাকে ফেরাতে শপথের ঘটনায় কমলনগরে যুবলীগ নেতা গ্রেপ্তা

10

শার্শার গোগা বাজারের ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিষ্ঠান ভাংচু

11

শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে আনসার-ভিডিপিকে প্রধান

12

জামায়াত প্রার্থীর পক্ষে ফেসবুক পোস্ট, বহিষ্কার ছাত্রদল নেতা

13

বিদ্যুৎ বিলের ৫ টাকা নিয়ে বিরোধ: বড় ভাইয়ের পিটুনিতে প্রবাসী

14

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনা করা হবে : স

15

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলা, আহত ৪

16

ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চ

17

সরকার নিয়ে সমালোচনা, ‘ঊর্ধ্বতন নির্দেশে’ জামায়াতের নারী কর্ম

18

আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস: স্বাধীনতার পথে লাল-সবুজের ঐতিহা

19

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের

20