ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে । রোববার সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ মুলতবি ঘোষণা করেন।
এসময় সবাইকে ইদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে স্পিকার সংসদের বৈঠক আগামী ২৯ মার্চ বেলা ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন তিনি ।
রবিবার বেলা ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে সংসদে বিক্ষোভ দেখান জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলের সদস্যরা। সেদিন তারা সংসদ থেকে ওয়াকআউট করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন