ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা এড়াতে ডিএমপি কমিশনার মো. সরওয়ারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, কোনো চালক যেন ৪-৫ ঘণ্টার বেশি গাড়ি না চালায়। এজন্য প্রতিটি বাসে দুজন চালক রাখা হবে।
বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার আরও জানান, যাত্রা নির্বিঘ্ন করতে বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশনসহ বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক অস্ত্রধারী পুলিশ, ট্রাফিক পুলিশ, ডিবি, সোয়াট, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। এছাড়া লক্কর-ঝক্কর বাস যাতে রাস্তায় না নামতে পারে, সে জন্য মোবাইল কোর্ট পরিচালনা করবে প্রশাসন।
তিনি বলেন, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে রাস্তা থেকে যাত্রী উঠিয়ে যানজট সৃষ্টি না হওয়ার বিষয়েও বাস মালিকদের সতর্ক থাকতে হবে।
অতিরিক্ত ভাড়া ঠেকাতে বিআরটিএ, সিটি করপোরেশনসহ ৬টি সংস্থার ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করবে বলেও জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন