ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে আজ (শনিবার) ড্রোন হামলা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ হামলা একাধিক সূত্রের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। একজন কর্মকর্তা জানান, একটি ড্রোন দূতাবাসে আঘাত করেছে এবং নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্রও হামলার সত্যতা নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইরাকের রাজধানীতে ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরেই এই হামলা চালানো হয়। এই হামলা ইরাকের নিরাপত্তা পরিস্থিতি এবং কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিয়ে আরও উদ্বেগ তৈরি করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন