সর্বশেষ
টিকার চার সপ্তাহ পর হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে হামলা, আহত ১০ নাভারণ-সাতক্ষীরা সড়কে কভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাকার জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বললেন ট্রাম্প বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা বাজারে কারসাজি ঠেকাতে এআই নজরদারির পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী রাজনৈতিক পরিচয়ে দুর্নীতি-সন্ত্রাস বিবেচনা নয়: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে অনিশ্চয়তায় আবারও বাড়ল তেলের দাম অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে শেহরীন আমিনের পদত্যাগ বিনা বিচারে কোনো হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়: ডা. শফিকুর রহমান মে মাসের ৯ দিনে রেমিট্যান্স এল ১০২ কোটি ডলার যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাব পাঠিয়েছে ইরান মব কালচার বন্ধে আইন যুগোপযোগী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বামীর জামিনে ক্ষোভে এজলাসে বিচারপ্রার্থীর নারীর বিষপানে আত্মহত্যার চেষ্টা মিরাজের ফাইফারে পাকিস্তানকে অলআউট করে এগিয়ে বাংলাদেশ ৩ লাখ কোটি টাকার এডিপি প্রস্তাবের প্রাথমিক অনুমোদন লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩৯ দুদক কর্মকর্তা পরিচয়ে ঘুষ দাবির অভিযোগে গাইবান্ধায় আটক ১ পুলিশ সদস্যদের ওভারটাইম ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মাসুদ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২১ জুলাই মা পদক ২০২৬ পেলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা সীমান্ত রক্তাক্ত করলে ভারতের সাথে ভালো সম্পর্ক হবে না: রিজভী মোহাম্মদপুরে ৯ জন হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ স্থানীয় নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা করল এনসিপি মা দিবস:মায়ের ছায়ায় নিরাপদ সন্তানের জীবন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী ১০ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই শার্শায় রান্নাঘরের মাটি খুঁড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার কন্যাসন্তানের মা হওয়ায় ট্রাম্পের প্রেস সেক্রেটারিকে ইরানের অভিনন্দন, সঙ্গে স্মরণ করাল মিনাবের ঘটনা মধ্যরাতে ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা বিজয় পুলিশকে রাষ্ট্র ও জনগণের স্বার্থের বিপরীতে ব্যবহার করা যাবে না: প্রধানমন্ত্রী সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত, জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে: ডা. শফিকুর রহমান একই দিনে বিশ্বব্যাপী ঈদ পালনের দাবি শরিয়াহসম্মত নয়: বায়তুল মোকাররমের খতিব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩১ কানেক্টহার ফিল্ম ফেস্টিভালে পুরস্কার জিতল বাংলাদেশের ‘রেশমা’ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হামে শিশু মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব নাসিরনগরে বোরো ধান তলিয়ে ১৩ কোটি টাকার ক্ষতি, কৃষিমন্ত্রীর হাওর পরিদর্শন শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ৫ পরীক্ষার্থী আটক দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৭৯ পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা রায়হান কারাগারে জুলাই সনদ এড়াতে সরকার টালবাহানা করছে: নাহিদ ইসলাম মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন আশরাফুল ইসলাম

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩:১৫ দুপুর, সোমবার, ১১ মে ২০২৬ ইং

ঢাকার জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

নিরাপদ পানির ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলা এবং রাজধানীর বিদ্যমান পানি সরবরাহব্যবস্থা স্থিতিশীল রাখতে ৯২০ কোটি ৮৫ লাখ টাকার একটি প্রকল্প নিয়েছে সরকার।

‘ইমার্জেন্সি ওয়াটার সাপ্লাই ইন ঢাকা সিটি’ নামের প্রকল্পটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে। নির্মাণাধীন বড় ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগারগুলো চালুর আগ পর্যন্ত রাজধানীর পানির চাহিদা পূরণ ও সরবরাহব্যবস্থা সচল রাখাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবিত প্রকল্পটি শতভাগ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করবে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি বা ঢাকা ওয়াসা। প্রকল্পটি ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কথা রয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সর্বশেষ বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগের সদস্য সচিব এস এম শাকিল আখতার বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, সর্বশেষ একনেক বৈঠকে ঢাকা ওয়াসাকে ভূগর্ভস্থ পানির অবস্থা, পানি পুনর্ব্যবহার এবং বৃষ্টির পানি সংরক্ষণের সর্বোত্তম ব্যবহার নিয়ে একটি সমীক্ষা পরিচালনা করে সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রকল্পটির তিনটি প্রধান লক্ষ্য রয়েছে। এগুলো হলো—ঢাকা মহানগরের বিদ্যমান পানি সরবরাহব্যবস্থা স্থিতিশীল রাখা, দৈনিক অতিরিক্ত ৫৭৬ মিলিয়ন লিটার পানি সরবরাহ নিশ্চিত করা এবং সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন বা স্কাডা ব্যবস্থা স্থাপনের মাধ্যমে পাম্প পরিচালনা ও পানি ব্যবস্থাপনার আধুনিকায়ন করা।

বর্তমানে ঢাকা ওয়াসা ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ উৎস থেকে প্রায় ২ হাজার ৯৭৭ এমএলডি পানি উৎপাদন ও সরবরাহ করছে। এই পানি ঢাকা ও আশপাশের প্রায় ২ কোটি মানুষের চাহিদা পূরণ করছে।

কর্মকর্তারা জানান, বর্তমানে মোট পানি উৎপাদনের ৬৬ শতাংশ আসে ভূগর্ভস্থ উৎস থেকে এবং বাকি ৩৪ শতাংশ আসে ভূ-উপরিস্থ উৎস থেকে। দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নের কারণে মাথাপিছু পানির ব্যবহার বেড়েছে। ফলে রাজধানীর পানি সরবরাহ নেটওয়ার্কের ওপর চাপও বাড়ছে। ২০২৯ সালের মধ্যে ঢাকায় পানির চাহিদা প্রায় ৩ হাজার ৫৫৮ এমএলডিতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘমেয়াদে পানি নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ওয়াসা ধীরে ধীরে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর কৌশল গ্রহণ করেছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ৫০০ এমএলডি সক্ষমতার গন্ধর্বপুর পানি শোধনাগার ফেজ-১ এবং ৪৫০ এমএলডি সক্ষমতার সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ নির্মাণাধীন রয়েছে। এগুলো যথাক্রমে ২০২৬ ও ২০২৮ সালে চালু হওয়ার কথা রয়েছে।

এসব শোধনাগার চালু না হওয়া পর্যন্ত জরুরি প্রকল্পটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে পানি উৎপাদন সচল রাখা এবং নগরবাসীর জন্য নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ৩৬১ বর্গকিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত থাকবে।

প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে পানি উৎপাদন সক্ষমতা বাড়াতে ৩৮৮টি গভীর নলকূপ প্রতিস্থাপন। এছাড়া ৪৫০টি পাম্প মোটর সেট, ৪৫০টি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ এবং ১২৪টি স্কাডা সিস্টেম সরবরাহ ও স্থাপন করা হবে।

পাশাপাশি ৬০টি গভীর নলকূপ সংস্কার এবং ২৮০টি পুনরায় সচল করা হবে। পানির মান উন্নয়নে ৪৪টি আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপন করা হবে। সরবরাহব্যবস্থা সম্প্রসারণে নির্মাণ করা হবে ২৫০টি পাম্প হাউস।

সঞ্চালন ও পরিচালনাগত নির্ভরযোগ্যতা বাড়াতে প্রকল্পের আওতায় ৪৮০টি পাম্প ডেলিভারি লাইন, ২৮ হাজার মিটার বৈদ্যুতিক ক্যাবল এবং ৪০ হাজার মিটার কলাম পাইপ স্থাপন করা হবে। এছাড়া অবকাঠামো ও পরিচালন সুবিধা সুরক্ষায় প্রায় ৭ হাজার ১৫০ মিটার সীমানাপ্রাচীর নির্মাণ করা হবে।

প্রকল্পটির কারিগরি ও পরিচালনগত সম্ভাব্যতা যাচাইয়ে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং একটি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করেছে।

২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির বৈঠকে প্রকল্প প্রস্তাবটি পর্যালোচনা করা হয়। সেখানে কিছু পর্যবেক্ষণ মেনে চলার শর্তে প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়।

পরিকল্পনা কমিশন মনে করছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বড় ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগারগুলো চালু না হওয়া পর্যন্ত ঢাকার পানি সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে।

সূত্র: বাসস

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

1

দীর্ঘস্থায়ী সংকোচনমূলক মুদ্রানীতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভ

2

চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, টাকা আসবে কোথা থেকে, কারা পাবেন

3

‘আমাদের পোলিং এজেন্টকে ৩ ঘণ্টা পর কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে

4

কক্সবাজারে BHE UNI-এর তিনদিনের আনন্দভ্রমণ

5

শেরপুরে জামায়াত নেতা নিহত:বিএনপি প্রার্থীসহ ৪৫০ জনের বিরুদ্ধ

6

আজকের দিনে: সম্রাট ফ্রেডরিক জেরুজালেম দখল করেন

7

সংবিধান সংশোধনে শিগগিরই গঠিত হবে সর্বদলীয় কমিটি: চিফ হুইপ

8

হাদি হত্যা মামলার দুই আসামি পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার

9

এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদের হার কমানো সম্ভব নয়: অর্থ উপদেষ

10

বোরহানউদ্দিনে নির্বাচনি প্রচারণা ঘিরে বিএনপি ও জামায়াতের সংঘ

11

পুরান ঢাকায় সাকরাইনে ঘুড়ি উৎসব

12

রমজানে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ সীমিত করতে পারে ইসরা

13

সংখ্যালঘুর নিরাপত্তাই গণতন্ত্রের মান নির্ধারণ করে: সিজিএস নী

14

বেনাপোলে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা

15

ঢাকায় বিএইচই ইউনি'র এডুকেশন এক্সপো

16

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

17

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

18

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মামুন শিবলী

19

নিজেকেই বিসিবির বৈধ সভাপতি দাবি আমিনুলেন, চাইলেন আইসিসির হস্

20