সর্বশেষ
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মাসুদ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২১ জুলাই মা পদক ২০২৬ পেলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা সীমান্ত রক্তাক্ত করলে ভারতের সাথে ভালো সম্পর্ক হবে না: রিজভী মোহাম্মদপুরে ৯ জন হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ স্থানীয় নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা করল এনসিপি মা দিবস:মায়ের ছায়ায় নিরাপদ সন্তানের জীবন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী ১০ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই শার্শায় রান্নাঘরের মাটি খুঁড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার কন্যাসন্তানের মা হওয়ায় ট্রাম্পের প্রেস সেক্রেটারিকে ইরানের অভিনন্দন, সঙ্গে স্মরণ করাল মিনাবের ঘটনা মধ্যরাতে ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা বিজয় পুলিশকে রাষ্ট্র ও জনগণের স্বার্থের বিপরীতে ব্যবহার করা যাবে না: প্রধানমন্ত্রী সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত, জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে: ডা. শফিকুর রহমান একই দিনে বিশ্বব্যাপী ঈদ পালনের দাবি শরিয়াহসম্মত নয়: বায়তুল মোকাররমের খতিব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩১ কানেক্টহার ফিল্ম ফেস্টিভালে পুরস্কার জিতল বাংলাদেশের ‘রেশমা’ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হামে শিশু মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব নাসিরনগরে বোরো ধান তলিয়ে ১৩ কোটি টাকার ক্ষতি, কৃষিমন্ত্রীর হাওর পরিদর্শন শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ৫ পরীক্ষার্থী আটক দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৭৯ পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা রায়হান কারাগারে জুলাই সনদ এড়াতে সরকার টালবাহানা করছে: নাহিদ ইসলাম মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন আশরাফুল ইসলাম গণভোটের রায় বাস্তবায়নের দাবি অধ্যাপক গোলাম রসুলের কাপাসিয়ায় ৫ হত্যা: মরদেহের পাশে মিলল ফুরকানের চিঠি ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আইনমন্ত্রীর আহ্বান লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামার আহ্বান তারেক রহমানের বৃষ্টি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে কাজ করছে সরকার বিএনপি ও ৩ অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে হাসপাতালে ডা. শফিকুর রহমান কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান রাশিয়ার মাতুয়াইলে জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ বললেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র গাজায় বাস্তুচ্যুতদের মধ্যে রোগ ছড়াচ্ছে দ্রুত, স্বাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৬তম বার ৮ মে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট ২’ জুনের মধ্যে নতুন জ্বালানি নীতিমালা: জ্বালানিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার জাহাজে বিস্ফোরণে জড়িত নয় ইরান: দূতাবাস ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে অবরুদ্ধ মুফতি আমির হামজা কিশোরগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ ভোটের সময় গণনায় নতুন সফটওয়্যার চালু করল ইসি

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৪:৫৭ দুপুর, রবিবার, ১০ মে ২০২৬ ইং

মোহাম্মদপুরে ৯ জন হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ জুন দিন ধার্য করা হয়েছে।

বেঞ্চের অপর সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম, তারেক আবদুল্লাহ, সহিদুল ইসলাম সরদার ও আবদুস সাত্তার পালোয়ান।

শুনানি শেষে প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, ছাত্র-জনতার ওপর নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যে ‘ওপেন নির্দেশনা’ দেওয়া হয়েছিল, তারই অংশ হিসেবে মোহাম্মদপুরে কিশোর ফারহান ফাইয়াজকে হত্যা করা হয়। ফাইয়াজ হত্যাসহ ১৮ ও ১৯ জুলাইয়ের অন্যান্য ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়েছে।

রোববার সকালে এ মামলায় গ্রেপ্তার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন-নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল এবং তিন সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

শুনানিতে বিচারক মো. মোহিতুল হক ২৮ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ পড়ে শোনান। এরপর কাঠগড়ায় থাকা চার আসামির কাছে তারা দোষ স্বীকার করবেন কি না, তা জানতে চাওয়া হয়। জবাবে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায়বিচার চান।

প্রসিকিউশনের আনা অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নৃশংসতা চালায়। আসামিদের উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিতিতে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

এসব ঘটনায় মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত এবং আরও অনেকে আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন-সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিসি রওশনুল হক, এম এ সাত্তার, তোফায়েল, তারেকুজ্জামান, আরিফুর রহমান তুহিন, আহাদ হোসাইন, মো. ইউনূস, মোল্লা রুবেল, আজিজুল হক, রিয়াজ মাহমুদ, হৃদয়, মাইনুল ইসলাম, শেখ বজলুর রহমান, জহির উদ্দিন, আয়মান, সেন্টু মিয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে :প্রধান উপদেষ

1

'শিক্ষকের রোষানলে' এক বিষয়ে ৫ বার ফেল, মেডিকেল শিক্ষার্থীর আ

2

আজ থেকে মাঠে নামছে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী

3

পুলিশকে রাষ্ট্র ও জনগণের স্বার্থের বিপরীতে ব্যবহার করা যাবে

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

নির্বাচন কমিশন ঘেরাও করে ছাত্রদলের অবস্থান

6

নতুন সরকারের সামনে বড় পরীক্ষা: সুশাসন, ন্যায়বিচার ও টেকসই উ

7

চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, টাকা আসবে কোথা থেকে, কারা পাবেন

8

প্রযুক্তির অপব্যবহারে সময় নষ্ট, ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণদের ভব

9

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

10

সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, বহাল থাকছে আওয়ামী লীগের রাজন

11

গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণে

12

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

13

গাজা পুনর্গঠনে ৭০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিল বোর্ড অব

14

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ছায়ায় দেশে সার সংকটের শঙ্কা, ঝুঁকিতে ক

15

শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

16

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

17

ফেলানির মতো ঘটনার পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না: জামায়াত আ

18

শেরপুর-৩ আসনে নির্বাচনি অনুষ্ঠানে চেয়ার বসা নিয়ে জামায়াত-বিএ

19

জামায়াত জোটের আসন সমঝোতায় রুদ্ধদ্বার বৈঠক

20