সর্বশেষ
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াত-এনসিপির ভিন্ন কৌশল ‘টিকা নিয়ে দোষারোপ নয়, সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার’: স্বাস্থ্যমন্ত্রী একনেকে অনুমোদন পেল ৩৩ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প চট্টগ্রামে ফ্লাইওভার থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার এপ্রিলে সড়ক-রেল-নৌপথে ৫৮৬ দুর্ঘটনায় নিহত ৫৬৩ সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ চলছে, লড়ছে বিএনপি-জামায়াত-এনসিপি সমর্থিত প্রার্থীরা দাড়ি-টুপি রাখাকেও একসময় সন্দেহের চোখে দেখা হতো: তথ্যমন্ত্রী ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, ঢাকায় চালু এআই ক্যামেরা নজরদারি স্থিতিশীল পরিবেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় শতাধিক বেসামরিক নাগরিক নিহতের দাবি অ্যামনেস্টির বাংলাদেশের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি এভিয়েশন ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা রাখার নির্দেশ হাইকোর্টের নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ বাজারে চাঁদাবাজদের সবাই চেনে: ডা. শফিকুর রহমান সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দলগুলোর মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা আখতার হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন-ইমরান হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পক্ষপাতদুষ্ট: ইরান ৭৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ দিনাজপুরে জমি নিয়ে বিরোধে বাবা ও ভাইকে হত্যার অভিযোগ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা বদলাতে হবে: প্রধানমন্ত্রী এপ্রিলের বেতন ছাড়, ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তায় এমপিও শিক্ষকরা পশ্চিমবঙ্গে নির্বাচনের পর মুসলিম পরিবারের সম্পত্তিতে হামলার অভিযোগ ঈদে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি দেওয়ার উদ্যোগ ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচল বন্ধ গত ১৬ বছরে জামায়াতের মতো ত্যাগ আর কোনো দল করেনি: এটিএম আজহার গাজীপুরে ৫ খুন, ফরেনসিক প্রতিবেদনে লোমহর্ষক তথ্য গ্রামীণ শিল্পে সবুজ রূপান্তরে হাজার কোটি টাকার তহবিল প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ ধান সংগ্রহ অনুষ্ঠানে একজন কৃষক, অসন্তোষ এমপি ফাহিমের এখন টিভির চার সাংবাদিককে চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী টিকার চার সপ্তাহ পর হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে হামলা, আহত ১০ নাভারণ-সাতক্ষীরা সড়কে কভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাকার জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বললেন ট্রাম্প বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা বাজারে কারসাজি ঠেকাতে এআই নজরদারির পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী রাজনৈতিক পরিচয়ে দুর্নীতি-সন্ত্রাস বিবেচনা নয়: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে অনিশ্চয়তায় আবারও বাড়ল তেলের দাম অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে শেহরীন আমিনের পদত্যাগ বিনা বিচারে কোনো হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়: ডা. শফিকুর রহমান মে মাসের ৯ দিনে রেমিট্যান্স এল ১০২ কোটি ডলার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩:১১ দুপুর, বুধবার, ১৩ মে ২০২৬ ইং

একনেকে অনুমোদন পেল ৩৩ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প

নতুন সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারাজ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় ২৪ হাজার ৮৫৫ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ১১ নম্বর কার্যতালিকায় ছিল পদ্মা ব্যারাজ প্রকল্প।

বৈঠক সূত্রে জানা গেছে, ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরে আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। কয়েক দশকের পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেল।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রথম পর্যায় প্রস্তাব করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। চলতি বছর থেকে ২০৩৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।

প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা। তবে প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে। প্রথম ধাপের জন্য প্রস্তাব করা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা। পুরো অর্থায়ন সরকারি তহবিল থেকে করা হবে।

প্রথম ধাপে রাজবাড়ীর পাংশায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে। ব্যারাজটিতে থাকবে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইসগেট, মাছ চলাচলের জন্য দুটি ফিশ পাস, একটি নেভিগেশন লক এবং গাইড ও সংযোগ বাঁধ।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, পদ্মা ব্যারাজ ও গড়াই অফ-টেক এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্র থেকে মোট ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপের আওতায় ১৩৫ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ গড়াই-মধুমতি নদী এবং ২৪৬ দশমিক ৪৬ কিলোমিটার হিসনা নদী ব্যবস্থার ড্রেজিং ও পুনঃখনন করা হবে। এ ছাড়া গড়াই অফ-টেক, ফিশ পাস, নেভিগেশন লক, ৩৬ দশমিক ৬ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্র, চন্দনা অফ-টেকে চারটি স্পিলওয়ে, হিসনা অফ-টেকে পাঁচটি স্পিলওয়ে এবং ১৮০ কিলোমিটার দীর্ঘ অ্যাফ্লাক্স বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি বছর ধান উৎপাদন প্রায় ২৩ লাখ ৯০ হাজার টন এবং মৎস্য উৎপাদন প্রায় ২ লাখ ৩৪ হাজার টন বাড়তে পারে।

কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাস্তবায়নকালে প্রায় ৪৭ হাজার ৯৫০ জনের জন্য ১২ কোটি ২৫ লাখ জন/দিন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ৯ লাখ ২৭ হাজার স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

প্রকল্পটি বাংলাদেশের মোট এলাকার প্রায় ৩৭ শতাংশে প্রভাব ফেলবে। এটি দেশের চারটি বিভাগের ২৬ জেলার ১৬৩ উপজেলায় বিস্তৃত। তবে প্রথম ধাপ বাস্তবায়িত হলে খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের অন্তত ১৯ জেলা ও ১২০ উপজেলা সরাসরি উপকৃত হবে।

উপকৃত জেলার মধ্যে রয়েছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও পিরোজপুর।

দ্বিতীয় ধাপে অতিরিক্ত সহায়ক অবকাঠামো নির্মাণের পাশাপাশি চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদীব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করা হবে।

পদ্মার ওপর ব্যারাজ নির্মাণের ধারণা দীর্ঘদিনের। প্রায় ২৫ বছর আগে তৎকালীন বিএনপি সরকার এ প্রকল্পের উদ্যোগ নেয়। ১৯৬০ থেকে ২০০০ সালের মধ্যে সম্ভাব্য স্থান নির্ধারণে চারটি সমীক্ষা করা হয়। পরে ২০০৫ সালে বিস্তারিত সম্ভাব্যতা যাচাই শুরু হয় এবং স্থানীয় ও বিদেশি পরামর্শকদের একটি কনসোর্টিয়াম ২০১৩ সালে ওই সমীক্ষা শেষ করে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে:

1

৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের ভিসা আবেদন শুরু

2

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

3

পর্যাপ্ত মজুতের আশ্বাসের মাঝেও পাম্পে লাইন, জ্বালানি সংকটে অ

4

ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন

5

ত্রয়োদশ সংসদ নির্বাচিতদের গেজেট প্রকাশ

6

আজ ঐতিহাসিক বদর দিবস

7

জ্বালানি খাতে মাসে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকারের

8

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

9

জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় মুক্তি দিয়ে বিল পাস

10

গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণে

11

প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামার আহ্বান তারেক রহ

12

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত , সংসদে প্র

13

কক্সবাজারে BHE UNI-এর তিনদিনের আনন্দভ্রমণ

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ, আসছেন ৫৭ জন দ্বিপক্ষীয

16

রমজান আসার আগেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, সিন্ডিকেট বা সর

17

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

18

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ

19

অভিযানে সারাদেশে ৪ লাখ ৬৯ হাজার লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি

20