জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান সরকারের বিদ্যুৎমন্ত্রী বলেছিলেন, আগামী দুই বছরে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই সরকার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের পক্ষে জনগণের রায় চেয়েছিল। জনগণও গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার এখন সেই রায় মানছে না। তারা গণভোটের জনরায় অস্বীকার করে ওয়াদা ভঙ্গ করেছে।
তিনি আরও বলেন, ‘আমি সরকারকে বলব, আপনারা বিদ্যুতের দাম না বাড়িয়ে দুর্নীতি বন্ধ করুন।’
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন