সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬:৩১ বিকাল, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ইং

মানিকগঞ্জ বালু মহাল ইজারায় তুঘলকি কান্ড

টাকার কাছে আদর্শ, রাজনীতি এবং ত্যাগ যে কতটা মূল্যহীন, তা প্রমানিত হলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ বালুমহাল ইজারাকে কেন্দ্র করে।এ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 জেলা প্রশাসন কতৃক  ১৪৩৩বঙ্গাব্দের জন্য বালুমহালটির ইজারা পেয়েছে ‘খান এন্টারপ্রাইজ’। কাগজপত্রে প্রতিষ্ঠানটির মালিক হিসেবে দেখা যাচ্ছে স্থানীয় বিএনপি-সংশ্লিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল খানের নাম। তবে স্থানীয়দের  অভিযোগ, বালুমহালটির প্রকৃত নিয়ন্ত্রণে রয়েছেন স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী একটি পরিবার, যাদের অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। ফলে স্থানীয়রা বলছেন, এটি মূলত টাকার কাছে আদর্শ আর নীতির পরাজয়।

এবিষয়ে স্থানীয় একটি সুত্র জানিয়েছে, জেলা প্রশাসনের উর্দ্ধতনদের ম্যানেজ করে বালু মহালটি ইজারার নামে নিজেদের নিয়ন্ত্রনে নিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা আলী আকবর খান ও তার ভাই আকিবুল খান। যারা গত দেড়যুগ আওয়ামীলীগকে অর্থায়ন করে আসছেন নিয়মিত । জানা যায়,  তাদের অর্থায়নে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের  উপর জেল জুলুম ও পুলিশী হয়রানি চলাত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ।

আওয়ামী সুবিধাভোগী  এই দুই ভাই এক সময় স্থানীয় এমপি মমতাজের ঘনিষ্টজন হিসেবে পরিচিত ছিলেন ।অভিযোগ রয়েছে, ক্ষমতার পরিবর্তনের সাথে এই ভাতৃদ্বয়ই এখন বিএনপির স্থানীয় এক সংসদ সদস্যের আপনজন হয়ে উঠেছেন।  স্থানীয়দের মাঝে অভিযোগ রয়েছে, ওই সংসদ সদস্যের সব খরচ বহন করেন এই আলী আকবর খান ও আকিবুল খান। ঐ সংসদ সদস্যের নির্বাচনী সব খরচ তারা বহন করেছেন এমনটাও প্রচলিত রয়েছে স্থানীয়দের মাঝে । তাই আওয়ামীলীগ সম্পৃক্ততা থাকলেও, বর্তমান সংসদ সদস্য তাদের ফেলতে পারেন না।

 এদিকে প্রভাবশালী ব্যবসায়ী হওয়ায়  স্থানীয়রা এসব অভিযোগ নিয়ে  মুখ খুলতে সাহস পাননা। অথচ পট পরিবর্তনের আগেও খান পরিবারের প্রকাশ্য আওয়ামীপ্রীতি সবার জানা। এদিকে ১৭ বছর নির্যাতনের শিকার মানিকগঞ্জ বিএনপির  ত্যাগী নেতারা  এখন এই 'খান পরিবার' এর কাছে কোনঠাসা।

ছয় ভাইয়ের প্রভাবশালী এই পরিবারটি এখনও পুরো মানিকগঞ্জের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছেন ।তবে টাকার জোড়ে বারবার এসব করে পার পেয়ে যাচ্ছেন তারা ।এছাড়া প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে  নামে-বেনামে সম্পদ কেনার পাশাপাশি শত শত বিঘা জমি দখলের অভিযোগও রয়েছে খান পরিবারের বিরুদ্ধে। 

স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয়ভাবে প্রভাবশালী আওয়ামী  পরিবারটি আগের বছরও নেপথ্য থেকে বালু মহাল ব্যবসার নিয়ন্ত্রন করে । যদিও তারা সাংবাদিক সম্মেলন করে দাবি করে, ব্যবসার সাথে তারা জড়িত নন ।তবে  বাস্তবতা বলে ভিন্ন কথা । গত বছর ফরিদপুরের "মিথিলা এন্টারপ্রাইজ"  ইজারা পেলেও সেখান থেকেও আয়ের ভাগ  নেয় তারা । এমনকি পরবর্তীতে তাদেরকে ব্যবসা-ই করতে দেয়া হয়নি। নানাভাবে বাঁধার মুখে বালু তুলতে দেয়নি এই চক্রটি । জানা যায়,  মিথিলা এন্টারপ্রাইজ  ১৪৩২ বঙ্গাব্দে ৫ কোটি ৩২ লাখ ৩২ হাজার ৩২ টাকায় বালু মহালের ইজারা পায়। তবে প্রতিষ্ঠানটির   মালিক স্থানীয়ভাবে যুবলীগ রাজনীতিতে সম্পৃক্ত  থাকায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাবহার করে বালুমহালের নিয়ন্ত্রণ নেয় খান পরিবার। সেসময়  তারা স্থানীয় মানুষদের বাড়িঘর ভেঙ্গে যাওয়ার ভয় দেখিয়ে তাদেরকে ক্ষিপ্ত করে তোলে। ফলে বালু উত্তোলন গেলেই সাধারন জনগনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বালু উত্তোলনে বাঁধা দেয়া হত।
 প্রশাসন এবং পুলিশের কয়েকজন উর্দ্ধতন কর্মকর্তাকে ম্যানেজ করে আকিবুল খান এসব অপকর্ম করতেন বলে অভিযোগ রয়েছে । নিয়মিত মাসোহারার বিনিমিয়ে আকিবুল খান স্থানীয় বিএনপির একটি বড় অংশকে 'ম্যানেজ করে নিয়েছেন' এমনটাও জানা যায় । এসব কারণে  বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী ক্ষোভে  রাজনীতি থেকে দুরে সরে গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একটি সুত্র জানিয়েছে, চলতি বছর বালু মহাল ইজারার নামে নামকাওয়াস্তে টেন্ডার দেখানো হয়। অথচ সবকিছুই ছিল সাজানো। সজীব করপোরেশন ও জমিদার এন্টারপ্রাইজ নামে আরো দুটি প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নিলেও ৩ কোটি ৪০ লাখ টাকার বিনিময়ে বালুমহালটির ইজারা লাভ করে খান এন্টারপ্রাইজ। এর মধ্যে খান এন্টারপ্রাইজের মালিক মো. বিল্লাল খান ও সজীব করপোরেশনের মালিক মো. সুরুজ খান আওয়ামী লীগ নেতা আলী আকবর খান ও আকিবুল হাসান খানের চাচাতো ভাইয়ের ছেলে। মূলত একই পরিবারের ডামি ঠিকাদারি প্রতিষ্ঠান দাড় করিয়ে কৃত্রিম প্রতিযোগিতা দেখানো হয়। ফলে আগেরবার প্রায় সাড়ে ৫ কোটি টাকা টেন্ডার মূল্য উঠলেও এবার তা কমে যায়। যার ফলে, সরকার হারিয়েছে একটি বড় অংকের রাজস্ব।

 বিষয়য়টি নিয়ে মানিকগঞ্জে আলোচনা-সমালোচনা হলেও কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। টেন্ডার হওয়ার আগ থেকেই অনেকে নিশ্চিত ছিলেন যে, খান পরিবার এবার বালু মহালের নিয়ন্ত্রক হবেন। বাস্তবেও সেটিই হয়েছে।

এদিকে জেলা প্রশাসন বলছে, এবার বালুমহালটির সরকারি মূল্য নির্ধারণ করা হয় ৭ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮০ টাকা। প্রথম দফায় ১৪টি সিডিউল বিক্রি হলেও জমা পড়ে মাত্র ৩টি। প্রথম দফায় খান এন্টারপ্রাইজ প্রস্তাব দেয় ২ কোটি ২০ লাখ টাকা, সজীব করপোরেশন প্রস্তাব দেয় ১ কোটি ৯০ লাখ টাকা এবং জমিদার এন্টারপ্রাইজ প্রস্তাব দেয় ১ কোটি ৫০ লাখ টাকা। প্রথমবার সরকারি মূল্যের তুলনায় দর অনেক কম হওয়ায় দরপত্র বাতিল করে পুনরায় আহ্বান করা হয়। দ্বিতীয় দফায়ও পূর্বের ওই তিনটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয় এবং মূল্য প্রস্তাব দেয়। এবার খান এন্টারপ্রাইজ প্রস্তাব দেয় ২ কোটি ৭০ লাখ টাকা, সজীব করপোরেশন প্রস্তাব দেয় ২ কোটি ৩০ লাখ টাকা এবং জমিদার এন্টারপ্রাইজ প্রস্তাব দেয় ২ কোটি ৫০ লাখ টাকা। দ্বিতীয় দফাতেও সরকার নির্ধারিত মূল্যের তুলনায় দর কম হওয়ায় পুনরায় দরপত্র আহ্বান করা হয়। তৃতীয় দফার ৮ এপ্রিল দরপত্র খুললে দেখা যায় বিল্লাল খানের প্রতিষ্ঠান সেই ভাগ্যবান যিনি বালু মহালটি পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র জানিয়েছে, বালু মহাল ইজারার পেছনে জেলা প্রশাসনের দুইজন কর্তাব্যাক্তি সার্বিক সহযোগিতা করেছেন। মোটা অংকের সুবিধা নিয়ে খান পরিবারকে বালু মহালটি তুলে দেয়া হয়েছে। যার পেছনে স্থানীয় বিএনপির একটি অংশেরও হাত রয়েছে। এমনকি জেলা পুলিশের শীর্ষ দুএকজন কর্তাব্যাক্তিও বিশেষ সুবিধা নিয়েছেন বলে ওই সুত্রটি নিশ্চিত করেছে। 

এসব বিষয়ে আলী আকবর খানের সাথে কয়েকদফায় কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভড করেননি।অপরদিকে আকিবুল খান স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে বালু মহাল নিয়ন্ত্রনের বিষয়টি স্বীকার করেছেন, যার একটি অডিও রেকর্ড প্রতিবেদকের কাছে । রেকর্ডটিতে  প্রশাসন এবং পুলিশকে কিভাবে ম্যানেজ করা হয়, সে বিষয়েও তাদের ধারনা দেন আকিবুল খান।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর-৩ আসনে নির্বাচনি অনুষ্ঠানে চেয়ার বসা নিয়ে জামায়াত-বিএ

1

রোববার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন

2

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ

3

স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প

4

ভারী বর্ষণে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পানিতে নষ্ট হচ্ছে আমদা

5

হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে বাধা দে

6

ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যে সমঝোতার আশা ট্রাম্পের

7

মোহাম্মদপুরে ৯ জন হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরু

8

পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল:

9

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

10

সাইপ্রাসকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ

11

এভারেস্টে ৩২তমবার উঠে নিজের রেকর্ড ভাঙলেন কামি রিতা শেরপা

12

ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, পারবেন না

13

বাংলাদেশ থেকে মুরগি ও ডিম নেবে না সৌদি আরব

14

খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের সেনাবাহিনী প্রধা

15

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

16

গাংনীতে চাঁদা দাবিতে বোমা সদৃশ বস্তু ও কাফনের কাপড় রেখে হুমক

17

অপারেশন ডেভিল হান্ট:ঢাকায় গ্রেপ্তার ২৯

18

সংবিধান সংশোধনে শিগগিরই গঠিত হবে সর্বদলীয় কমিটি: চিফ হুইপ

19

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

20