সর্বশেষ
কারফিউ ভেঙে জনস্রোত, যেভাবে বদলে গিয়েছিল ৫ আগস্টের ঢাকা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের গণসমাবেশ জুলাই জাদুঘর একক রাজনৈতিক ভাষ্যের স্থান হবে না: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত রাজনৈতিক-অর্থনৈতিক সহযোগিতায় নতুন উচ্চতায় ইরান-ইরাক সম্পর্ক: আরাগচি ভারতে যাওয়ার সময় বেনাপোলে কৃষক লীগ নেতা গ্রেপ্তার ঢাকা আলিয়ার সংঘর্ষস্থলে হেলমেট ও লাঠি হাতে যুবদল নেতা নয়ন জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন, নেওয়া হবে সর্বস্তরের মতামত ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ক্যাম্পাসে ছাত্রদলের ‘সন্ত্রাসের রাজনীতি’ বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আসিফ মাহমুদ হলের সিট দখল নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সংঘর্ষ দূষণ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ স্থানীয় সরকারমন্ত্রীর ডিসেম্বরের মধ্যে নির্ভুল কৃষক তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত কয়েকজন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: জাহেদ উর রহমান দাম নিয়ন্ত্রণে বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান গণরায় বাস্তবায়ন ও জুলাইয়ের ইতিহাস সংরক্ষণের দাবি শফিকুর রহমানের গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের জবিতে জকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলা বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৩৫ জুলাই: রক্তাক্ত অসহযোগে চূড়ান্ত পরিণতির পথে গণআন্দোলন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পানির সংকটে এশিয়া-প্রশান্ত মহাসাগরের খাদ্যব্যবস্থা ঝুঁকিতে: এডিবি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৫৮ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০ চোখে ব্যান্ডেজ বেঁধে আলিফের প্রতি সংহতি জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠনের দাবি সাংবাদিক নেতাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জামায়াতের জরুরি সেবার যান ছাড়া হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারে নিষেধাজ্ঞা টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী অবৈধ সম্পদের মামলায় ‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু ৩ আগস্ট শহীদ মিনারে ঘোষণা হয় সরকার পতনের ‘এক দফা’ অনিয়মিত অভিবাসন ও মানবপাচার রোধে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে: মির্জা ফখরুল জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: তথ্যমন্ত্রী জমির আইল নিয়ে সংঘর্ষ,যুবদল নেতার কব্জি বিচ্ছিন্ন করলেন আওয়ামী লীগ নেতা ৬ আগস্ট প্রকাশ পাচ্ছে নির্জো হাবিবের রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের দরপতন ও দুর্বল ডলারে বাড়ল স্বর্ণের দাম জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে বর্ষা বিপ্লবের গান স্থানীয় নির্বাচন ঘিরে ১১–দলীয় ঐক্যে মতভেদ, বিকল্প সমঝোতার আলোচনা ইরান যুদ্ধ বন্ধে নিজ দেশেই বাড়ছে ট্রাম্পের ওপর চাপ প্রশাসন-পুলিশে বড় সংস্কার, নজরদারিতে বিতর্কিত কর্মকর্তারা তিতুমীরে বরিশাল জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে তারেক - সৈকত যেভাবে ২ আগস্টের ‘দ্রোহযাত্রা’ আন্দোলনে নতুন গতি এনেছিল

ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০১:২১ দুপুর, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ ইং

এপস্টিনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন মার্কিন বিচারক

মার্কিন এক ফেডারেল বিচারক জেফ্রি এপস্টিনের লেখা বলে দাবি করা একটি কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ করেছেন। বুধবার নথিটি জনসমক্ষে আনা হয়।

নোটটিতে লেখা ছিল, “বিদায় বলার সময় নিজেই বেছে নিতে পারা এক ধরনের স্বস্তি।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যৌন পাচারের অভিযোগে অভিযুক্ত বিতর্কিত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টিনকে ২০১৯ সালের আগস্টে নিউইয়র্কের ম্যানহাটনের একটি কারাগারের কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা বলে ঘোষণা করেছিল।

হাতে লেখা নোটটি এপস্টিনের সাবেক সেলমেট, দণ্ডপ্রাপ্ত খুনি ও সাবেক পুলিশ কর্মকর্তা নিকোলাস টার্টাগ্লিওনে খুঁজে পেয়েছিলেন বলে দাবি করা হয়।

টার্টাগ্লিওনের মামলার বিচারক কেনেথ কারাস নিউইয়র্ক টাইমসের আবেদনের পর নোটটি প্রকাশ করেন। গত সপ্তাহে পত্রিকাটি প্রথম নোটটির অস্তিত্বের কথা জানায়।

বিচারক কারাস বলেন, টার্টাগ্লিওনের ফৌজদারি মামলার সঙ্গে নথিটি জমা দেওয়া হয়েছিল। তাই এটি জনসাধারণের জানার অধিকারের আওতায় পড়ে। মাদকসংক্রান্ত হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত টার্টাগ্লিওনে বর্তমানে টানা চারটি যাবজ্জীবন সাজা ভোগ করছেন।

তবে বিচারক নোটটির সত্যতা বা এটি কীভাবে সংরক্ষিত ছিল, সে বিষয়ে কোনো মত দেননি। তিনি বলেন, নথি প্রকাশের সিদ্ধান্তে এসব বিষয় প্রাসঙ্গিক নয়।

রায়ে বিচারক উল্লেখ করেন, নোটটি গোপন রাখার পক্ষে কোনো পক্ষই গ্রহণযোগ্য যুক্তি দেখাতে পারেনি।

হলুদ আইনি নোটপ্যাডে লেখা নোটটি টার্টাগ্লিওনের আইনজীবীরা আদালতে জমা দেন। ২০১৯ সালের জুলাইয়ে নিউইয়র্কের কারাগারে প্রায় দুই সপ্তাহ এপস্টিন ও টার্টাগ্লিওনে একই কক্ষে ছিলেন।

আদালতে প্রকাশিত নোটের ছবিতে লেখা রয়েছে, “তারা মাসের পর মাস তদন্ত করল-কিছুই পেল না!!! তাই ১৫ বছর আগের অভিযোগগুলো সামনে আনা হলো।” আরেক অংশে লেখা, “কখন বিদায় জানাব, সেটা নিজে ঠিক করতে পারা এক ধরনের আনন্দ। তোমরা কী চাও-আমি কান্নায় ভেঙে পড়ি!! কোনো মজা নেই-এর কোনো মূল্য নেই!!”

এপস্টিন ২০০৮ সালে ফ্লোরিডায় এক অপ্রাপ্তবয়স্কের কাছ থেকে যৌনসেবা নেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেছিলেন। ওই মামলায় তার কারাদণ্ড হয়। পরে ২০১৯ সালের জুলাইয়ে তাকে আবার গ্রেপ্তার করা হয়। তখন তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌনকাজে পাচার এবং নিউইয়র্ক ও ফ্লোরিডায় তাদের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ আনা হয়।

২০১৯ সালের জুলাইয়ে এপস্টিনকে গলায় দাগসহ জীবিত অবস্থায় কারাকক্ষে পাওয়া যায়। পরে কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা বলে উল্লেখ করে।

টার্টাগ্লিওনের দাবি অনুযায়ী, তাদের যৌথ সেলের একটি বইয়ের ভেতরে নোটটি রাখা ছিল। কয়েক সপ্তাহ পর, ২০১৯ সালের ১০ আগস্ট পৃথক আরেক ঘটনায় এপস্টিন মারা যান, যেটিকেও আত্মহত্যা বলা হয়।

টার্টাগ্লিওনে গত বছর এক পডকাস্ট সাক্ষাৎকারে নোটটির কথা উল্লেখ করেছিলেন। তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

পত্রিকাটি জানায়, ফেডারেল তদন্তকারীরা কখনও নোটটি দেখেননি এবং সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন বিচার বিভাগ প্রকাশ করা লাখো এপস্টিন-সংক্রান্ত নথিতেও এটি ছিল না।

তবে নথি প্রকাশের নির্দেশ দিতে গিয়ে বিচারক ব্যক্তিগত গোপনীয়তার যুক্তি খারিজ করেন। তিনি বলেন, এপস্টিনের মৃত্যু এবং কথিত নোটটি নিয়ে ব্যাপক জনআলোচনার কারণে এটি গোপন রাখার প্রয়োজন নেই।

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বল ব্যাংকের পুরোনো শেয়ারহোল্ডারদের ফেরার সুযোগ রেখে ব্যা

1

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রকাশ্য দলীয়করণ চলছে: মিয়া গোলাম পরওয়

2

১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দ

3

বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্পে পিপিপি ও জনসম্পৃক্ততায়

4

বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা

5

রমজান আসার আগেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, সিন্ডিকেট বা সর

6

ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিসে ভাঙচুরের অভিযোগ

7

লাইভে এসে হাসনাত আবদুল্লাহ’র ঘোষণা: দেবীদ্বারের উন্নয়নে স্বচ

8

ফেলানির মতো ঘটনার পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না: জামায়াত আ

9

খাল খননের পাশাপাশি নদী দখল ও দূষণ রোধে গুরুত্ব দিচ্ছে সরকার

10

১২৫তম বারের মতো পিছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

11

ভারী বর্ষণে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পানিতে নষ্ট হচ্ছে আমদা

12

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

13

পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না : শিক্ষামন্ত্রী

14

‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট ব

15

প্রযুক্তির যথাযথ ব্যবহারই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বড় সুযোগ:

16

ব্যাংকিং খাতের এক তৃতীয়াংশ টাকাই নাই, ৫ লাখ কোটি টাকার খেলাপ

17

বকেয়া পরিশোধের দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের সড়ক

18

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

19

এস্টারহুইজেনে ভর করে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল দক্ষিণ

20