প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এবং অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় সরকার। তিনি বলেন, অর্থ পাচারের কারণে একসময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এবারই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। তিনি প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বাজেট হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অর্থনৈতিক সংকট, অর্থ পাচার ও দুর্নীতির মতো চ্যালেঞ্জ সামনে রেখেই সরকারকে বাজেট প্রণয়ন করতে হয়েছে। এ বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন