সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫:০৩ বিকাল, বুধবার, ০৮ জুলাই ২০২৬ ইং

শেয়ারবাজারে কারসাজিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শেয়ারবাজারের ধারাবাহিক পতনে হাজার হাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারীর পক্ষে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য লিখিত প্রশ্নে জানতে চান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শেয়ারবাজারের ধারাবাহিক পতনের প্রধান কারণ কী ছিল এবং বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সরকারের আছে কি না।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, শেয়ার মার্কেট কেলেঙ্কারির অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছে। কয়েকজনকে চিহ্নিত করে মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কেলেঙ্কারির সঙ্গে আরও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত কি না, তা উদঘাটনের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ারবাজারের ধারাবাহিক পতনের কারণ উদঘাটনে বিভিন্ন সময় বিশেষজ্ঞ, বিনিয়োগকারী সংগঠন ও তদন্তকারী সংস্থা কার্যক্রম পরিচালনা করেছে। এসব কার্যক্রমে বাজার কারসাজি, কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো-কমানো, কিছু কোম্পানির আইপিও, বন্ড ও অন্যান্য ইস্যুতে অনিয়ম, নিয়ন্ত্রক সংস্থার দীর্ঘমেয়াদি দুর্বল তদারকি এবং সময়মতো ব্যবস্থা না নেওয়ার বিষয় উঠে এসেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, করপোরেট সুশাসনের ঘাটতি, আর্থিক তথ্যের স্বচ্ছতার অভাব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণ, বাজারে আস্থার সংকট, নীতিগত অসঙ্গতি, বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা এবং পুঁজিবাজারবান্ধব করনীতির অভাবও শেয়ারবাজারের পতনের পেছনে ভূমিকা রেখেছে।

তিনি জানান, শেয়ারবাজারে কারসাজি, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ১ হাজার ৪৯৭ টাকা অর্থদণ্ড আরোপ করেছে। এ ছাড়া দায়ী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে চিহ্নিত করতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ব্যবস্থা নেওয়ার জন্য দুদকে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শেয়ারবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, পণ্যের বৈচিত্র্য, বাজারের গভীরতা বৃদ্ধি এবং বিনিয়োগ শিক্ষার প্রসারের মাধ্যমে উন্নত ও টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে রয়েছে- বিএসইসিতে দক্ষ ও অভিজ্ঞ চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ, বাজারের ফ্লোর প্রাইস প্রত্যাহার, লাভজনক সরকারি কোম্পানি ও উচ্চ মূলধনসম্পন্ন কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তিতে উৎসাহ দেওয়া, ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিকে পুঁজিবাজারে আনা এবং কারসাজি বন্ধে অনিয়মসংক্রান্ত তথ্যদাতাদের সুরক্ষা দেওয়া।

এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানি ও বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের নিরীক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগ সহজ করা, ওয়ান স্টপ সিকিউরিটিজ কাস্টডিয়ান সার্ভিস চালু, ক্যাপিটাল গেইন ট্যাক্স হ্রাস, লভ্যাংশ আয়ে দ্বৈত কর বাতিল এবং বিও অ্যাকাউন্ট খোলা ও মূলধন প্রত্যাবাসন প্রক্রিয়া ডিজিটাল করার উদ্যোগও রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে সরাসরি মামলা দায়েরের বিধান সিকিউরিটিজ আইনে অন্তর্ভুক্ত করা, পুঁজিবাজার সংস্কার কমিশন ও বিশেষ তদন্ত কমিশন গঠন, ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার, ই-কেওয়াইসির মাধ্যমে অনলাইন ও মোবাইলভিত্তিক বিও হিসাব খোলা এবং এআইভিত্তিক নজরদারির মাধ্যমে অনিয়মকারীদের দ্রুত শনাক্ত করার কার্যক্রমও সরকারের পরিকল্পনায় রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল স্থল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

1

সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড

2

একই পর্দায় অনিল কাপুর ও বিজয় ভার্মা, আসছে নেটফ্লিক্স সিরিজ‘ফ

3

‘আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি’: রিজভী

4

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালুর ঘোষণা ইরানের

5

বৈরুতে হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

6

প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ

7

ডিআর কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বিরল স্ট্রেন নিয়ে উদ্বেগ

8

পলাতক নেত্রীর অনুসারীরা শুধু অনলাইনেই সক্রিয়:ন্যান্সি

9

ভারত-পাকিস্তানের বলয়ে নয়, বাংলাদেশ নিজস্ব অবস্থানে থাকতে চায়

10

ডিআইটিএফে বাজেটবান্ধব ইলেকট্রিক স্কুটার নিয়ে রাইডো

11

ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যে সমঝোতার আশা ট্রাম্পের

12

পটুয়াখালীর দুমকিতে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

13

‘দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, এটি জীবনবান্ধব বাজেট’—প

14

ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

15

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৬তম বার

16

হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ

17

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন ছাড়া পথ নেই: চিফ হুইপ

18

‘টিকা নিয়ে দোষারোপ নয়, সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন

19

ঘুষ কাণ্ডে পদত্যাগী প্রসিকিউটরের নথি জব্দ, তদন্ত কমিটি গঠনের

20